আসছে কৃষিপণ্য পরিবহনে বিশেষ ট্রেন
প্রকাশিত: ২৩ আগস্ট ২০১৯
রাজধানীর সঙ্গে সারাদেশে সহজ পণ্য পরিবহন ব্যবস্থা গড়ে উঠছে। এজন্য খুলনা, চাঁপাইনবাবগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ থেকে বিশেষ চারটি পণ্যবাহী ট্রেন চালু হতে যাচ্ছে ২০২০ সালের মার্চের মধ্যেই। এছাড়া পরবর্তীতে বন্দরনগরী চট্টগ্রাম থেকেও একটি পণ্যবাহী ট্রেন চালু করা হবে। ট্রেনগুলো চালু হলে একদিকে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি ভোক্তারাও কম দামে পণ্য কিনতে পারবেন। কারণ অন্য জেলা থেকে ঢাকায় কৃষিপণ্য আনার ক্ষেত্রে যে পরিমাণ খরচ পড়তো ব্যবসায়ীদের, ট্রেনের ক্ষেত্রে খরচ তার অর্ধেকেরও কম পড়বে। এসব বিশেষ ট্রেনে কৃষিপণ্যগুলোও সতেজ থাকবে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ঢাকায় কৃষিজাত পণ্যের মধ্যে ৩৫ শতাংশের মতো আসে যশোর অঞ্চল থেকে। ময়মনসিংহ অঞ্চল থেকে আসে প্রায় ৩০ শতাংশ। সাভার-মুন্সীগঞ্জ এলাকা থেকে আসে আরও ৩০ শতাংশ। এর বাইরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ ও চট্রগ্রাম থেকেও বিপুল পরিমাণ কৃষিপণ্য রাজধানীতে আসে।
এজন্য ১২৫টি লাগেজ ভ্যান কেনা হচ্ছে, যেগুলো কয়েক মাসের মধ্যে দেশে আসতে শুরু করবে। লাগেজ ভ্যানগুলো কেনা হচ্ছে রেলওয়ের ‘রোলিং স্টক অপারেশনস ইমপ্রুভমেন্ট’প্রকল্পের আওতায়। প্রকল্পে যৌথভাবে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার। ভ্যানগুলোর মধ্যে ৫০টি ব্রডগেজ ও ৭৫টি মিটারগেজ।
কৃষিপণ্যবাহী এসব ট্রেন চালু হলে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন হবে বলে মনে করছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ। তিনি বলেন, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান ছাড়াও চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণে কৃষিপণ্য প্রতিদিন ঢাকাসহ অন্যান্য জেলাতেও কৃষিপণ্য যায়। ঢাকায় পৌঁছাতে গিয়ে অনেক পণ্য পচে যায়। তাই কৃষিপণ্যবাহী ট্রেন চালু করা হলে কৃষিখাতে বৈপ্লবিক পরিবর্তন হবে।
রেলসচিব মোফাজ্জল হোসেন বলেন, ইতোমধ্যে লাগেজ ভ্যান কেনার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আশা করছি, ২০২০ সালের মার্চের মধ্যে কৃষিপণ্য পরিবহনে চারটি ট্রেন চালু করা যাবে। এছাড়া সারাদেশ থেকে কৃষিপণ্য পরিবহনের সুযোগ করে দিতেই প্রতিটি প্যাসেঞ্জার ট্রেনে অতিরিক্ত লাগেজ ভ্যান লাগানো হবে, যেন দেশের বিভিন্ন স্থান থেকে কৃষিপণ্য ঢাকায় আসতে পারে। সারা দেশ থেকে আসা এসব কৃষিপণ্যের প্রধান গন্তব্য হবে তেজগাঁও রেলস্টেশন।
উল্লেখ্য, ১৯৭০ দশকে বাংলাদেশে কৃষিপণ্য পরিবহনে অন্যতম প্রধান বাহন ছিল রেলপথ। সে সময় কাঁচা পাট, তুলা, ডাল, মসলা, তেলবীজ, গম, অন্যান্য খাদ্যশস্য, লবণ, চিনি, আখ, চা, বিভিন্ন ধরনের কৃষিপণ্য পরিবহন করা হতো ট্রেনে।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
