আপনার মুঠোফোন কি বৈধ?
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০১৯
মুঠোফোনের অবৈধ আমদানি ও বিক্রি ঠেকাতে বাংলাদেশ মুঠোফোন আমদানিকারক সমিতির (বিএমপিআইএ) সহায়তায় তথ্যভান্ডার বা ডেটাবেইস চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ তথ্যভান্ডার থেকে গ্রাহকেরা সহজেই মুঠোফোন বৈধ পথে আমদানি বা দেশে উৎপাদিত কি না, তা যাচাই করে নিতে পারবেন। ২২ জানুয়ারি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তথ্যভান্ডারটি উদ্বোধন করেন।
তথ্য বলতে মূলত মুঠোফোনের ইন্টারন্যাশনাল মোবাইল ইক্যুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বরকে বোঝানো হয়েছে। এখন থেকে বৈধ আমদানিকারক ও দেশীয় উৎপাদকেরা বাজারে ছাড়া মুঠোফোনের আইএমইআই নম্বর বিটিআরসির তথ্যভান্ডারে রাখবেন। কোনো গ্রাহক কেনার আগে মুঠোফোনটি বৈধ কি না, তা যাচাই করতে বিটিআরসির নির্ধারিত নম্বরে খুদে বার্তা পাঠাবেন। ফিরতি খুদে বার্তায় তিনি জানতে পারবেন, মুঠোফোনটি বৈধ কি না।
এর বাইরেও বিটিআরসি দেশের সব মুঠোফোনের একটি নিবন্ধনব্যবস্থা তৈরির কাজ করছে, যা চালু হলে দেশে অবৈধভাবে আসা মুঠোফোন কোনো মোবাইল সংযোগদাতার নেটওয়ার্কে সচল করা যাবে না। এ ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)। যেখানে নেটওয়ার্কে সচল থাকা মুঠোফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। পাশাপাশি বৈধ মুঠোফোন নিবন্ধন করা যাবে। এটি চালু হলে অবৈধভাবে আনা মুঠোফোনগুলো দেশের মোবাইল নেটওয়ার্কে চালানো যাবে না। এতে অবৈধ মুঠোফোনের বাজার বন্ধ হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপরাধ তদন্তকাজ সহজ হবে বলে আশা করছে বিটিআরসি।
মুঠোফোন যাচাই যেভাবে
বিটিআরসি জানিয়েছে, নতুন মুঠোফোন কেনার আগে সেটির মোড়কের গায়ে লেখা ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি দেখে নিতে হবে। এ ছাড়া মুঠোফোনের কি–বোর্ডে *#০৬# চাপলেও আইএমইআই নম্বর ভেসে উঠবে। এরপর মুঠোফোনের বার্তা বা মেসেজ অপশনে গিয়ে বড় অক্ষরে KYD লিখে স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বরটি লিখে ১৬০০২ নম্বরে খুদে বার্তা পাঠাতে হবে। ফিরতি খুদে বার্তায় গ্রাহক বিটিআরসির তথ্যভান্ডারে ওই আইএমইআই নম্বরটি আছে কি না, তা জানতে পারবেন।
সব মুঠোফোনে আছে কি?
বিটিআরসি বলছে, ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে বৈধভাবে আমদানি বা দেশে উৎপাদিত মুঠোফোনের বেশির ভাগ আইএমইআই নম্বর তথ্যভান্ডারে রয়েছে। এর বাইরে কোনো মুঠোফোনের আইএমইআই নম্বর আপাতত পাওয়া যাবে না। তবে এখন থেকে যত মুঠোফোন বৈধভাবে আমদানি বা স্থানীয়ভাবে উৎপাদিত হবে, তা বিটিআরসির তথ্যভান্ডারে সংরক্ষণ করা হবে।
কী সুবিধা?
গ্রাহকেরা বৈধ পথে আমদানি করা মুঠোফোন কিনতে পারবেন। বিটিআরসি বলছে, এতে সরকারের রাজস্ব আয় বাড়বে। ভবিষ্যতে চুরি যাওয়া মুঠোফোন অচল করা যাবে। অপরাধ তদন্ত সহজ হবে।
নিবন্ধন চালু কবে
বিটিআরসি জানিয়েছে, নিবন্ধনব্যবস্থা চালু নিয়ে এখন অপারেটর ও অন্যান্য অংশীজনের মতামত নেওয়া হচ্ছে। এরপর তা চালু হবে। চালু হলে গ্রাহককে গিয়ে মুঠোফোন নিবন্ধন করাতে হবে না। নেটওয়ার্কে যুক্ত ফোন স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত সিমের মাধ্যমে নিবন্ধন হবে। ব্যবহৃত ফোন বিক্রি বা অন্যকে দেওয়ার ব্যবস্থাও থাকবে।
বিদেশ থেকে আনলে
এখন যাঁরা বিদেশে গিয়ে নিজের অথবা স্বজনের জন্য মুঠোফোন কিনে আনেন, তাঁরাও নিবন্ধন করতে পারবেন। বিটিআরসির মুঠোফোন নিবন্ধনব্যবস্থা চালু হলে বিমানবন্দরে নিবন্ধনের ব্যবস্থা করা হবে। এখনকার নীতিমালা অনুযায়ী, শুল্ক ছাড়া দুটি এবং শুল্ক দিয়ে আরও বেশি মুঠোফোন বিদেশ থেকে আনা যায়। এনইআইআর চালু হলে সেগুলো নিবন্ধন করাতে হবে বিমানবন্দরে।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- ভাঁজ করা যাবে এই ফোন
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
