আন্তর্জাতিক মানের রাবার যন্ত্রাংশ তৈরি হচ্ছে খুলনা শিপইয়ার্ডে
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০১৯
দেনার দায়ে ডুবতে বসা খুলনা শিপইয়ার্ড লিমিটেড এখন ঘুরে দাঁড়িয়েছে। লাভজনক এ প্রতিষ্ঠানটির একটি অঙ্গ প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড রাবার ফ্যাক্টরিই এখন বছরে ৩০ কোটি টাকা মুনাফা করবে। দেশে প্রথম আন্তর্জাতিক ও গুণগত মানসম্পন্ন রাবার যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপন করেছে নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড।
এ ফ্যাক্টরিতে নৌবাহিনী ও কোস্টগার্ডসহ মেরিটাইম সংস্থার জাহাজ, সাবমেরিন, টাগবোট, পন্টুন, জেটিসহ অন্যান্য মেরিন রাবার আইটেম যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে। এখানে যুক্তরাষ্ট্র, জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া ও চীনসহ বিদেশ থেকে আমদানিকৃত রাবারের কাঁচামাল ব্যবহৃত হচ্ছে।
কারখানাটি সম্পূর্ণভাবে উৎপাদনে গেলে বছরে বিপুল পরিমাণ টাকার যন্ত্রাংশ তৈরি করবে। যা দেশের চাহিদা মেটানোর পাশাপাশি কয়েক হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে। বিদেশে প্রশিক্ষিত কর্মী ও প্রকৌশলীদের তত্ত্বাবধানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে মাননিয়ন্ত্রণের মাধ্যমে পণ্য উৎপাদিত হওয়ায় এ কারখানাটি ইতোমধ্যেই আর্ন্তজাতিক সনদও লাভ করেছে।

খুলনা শিপইয়ার্ডের রাবার ফ্যাক্টরির জেনারেল ম্যানেজার (ডিজাইন ও প্লানিং) ক্যাপ্টেন এম শহিদুল্লাহ আল ফারুক (ই) পিএসসি, বিএন জাগো নিউজকে জানান, ১৯৫৭ সালে খুলনার রূপসা নদীর তীরে ৬৮.৯৭ একর জমিতে খুলনা শিপইয়ার্ড গড়ে উঠলেও নানা কারণে ১৯৮০ সালের দিকে রুগ্ন শিল্পে পরিণত হয়। ১৯৯৯ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মৃত প্রায় খুলনা শিপইয়ার্ডকে নৌবাহিনীর কাছে হস্তান্তর করার পর ২০১৩-১৪ সাল থেকে যুদ্ধ জাহাজসহ সব ধরনের জলযান তৈরিতে সক্ষমতা অর্জন করে। কিন্তু এসব যুদ্ধ জাহাজসহ সামুদ্রিক জলযানের জন্য প্রয়োজনীয় রাবার আইটেম ও খুচরা যন্ত্রাংশ তৈরির জন্য মানসম্পন্ন কারখানা না থাকায় সঠিক সময় ও গুণগত মানসম্পন্ন জাহাজ নির্মাণ যেমন ব্যাহত হচ্ছে। তেমনি বিদেশ থেকে এসব রাবার যন্ত্রাংশ আমদানি করতে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় হচ্ছে।

এ অবস্থায় বিপুল পরিমাণ চাহিদার ঘাটতি পূরণ এবং গুণগত রাবার যন্ত্রাংশ তৈরির লক্ষ্য নিয়ে চলতি বছরের ১৬ জানুয়ারি খুলনা শিপইয়ার্ড লিমিটেড ৫০ হাজার বর্গফুট আয়তনের আন্তর্জাতিক মানসম্পন্ন রাবার ফ্যাক্টরি স্থাপন করে। বিশেষায়িত এ কারখানায় উন্নত প্রযুক্তি, প্রোডাকশন ও টেস্ট ইক্যুইপমেন্ট, কোয়ালিটি কন্ট্রোল ও টেস্ট ল্যাবরেটরির মাধ্যমে নৌবাহিনীসহ অন্যান্য মেরিটাইম সংস্থার জাহাজ, সাবমেরিন, টাগবোট, পন্টুন, জেটি ও অন্যান্য মেরিন রাবার রাবার যন্ত্রাংশ তৈরি করা হচ্ছে। এছাড়া স্পেশালাইজড যানবাহনসহ অন্যান্য অটোমোবাইলের মানসম্মত কাস্টমাইজড খুচরা রাবার যন্ত্রাংশ তৈরি করাও সম্ভব।
তিনি আরও বলেন, খুলনা শিপইয়ার্ডের রাবার ফ্যাক্টরিতে নিজস্ব ডিজাইন হাউজ, অত্যাধুনিক মেশিন, উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রেস, টেস্ট ইক্যুইপমেন্টসহ পূর্ণাঙ্গ ল্যাবরেটরি ও গবেষণাগার রয়েছে। এছাড়া বিদেশে প্রশিক্ষিত ইঞ্জিনিয়ারসহ দক্ষ কর্মীর দ্বারা আন্তর্জাতিক মান বজায় রেখে রাবার যন্ত্রাংশ তৈরি হচ্ছে। যা দেশীয় শিল্পের সক্ষমতা সৃষ্টি করেছে।

কারখানার পূর্ণাঙ্গমাত্রায় উৎপাদন সম্ভব হলে দেশের মেরিটাইম সংস্থাসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয় রাবার যন্ত্রাংশের চাহিদা মেটানোর পাশাপাশি বছরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে মনে করছেন এ শীর্ষ কর্মকর্তা।
বিদেশে প্রশিক্ষিত দক্ষ কর্মী ও প্রকৌশলীদের তত্ত্বাবধানে সম্পূর্ণ অটোমেটিক পদ্ধতিতে কঠোর মাননিয়ন্ত্রণের মাধ্যমে পণ্য উৎপাদিত হওয়ায় কারখানাটি ইতোমধ্যেই ব্যুরো ভেরিটাসসহ আর্ন্তজাতিক স্বীকৃতিও লাভ করেছে।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
