আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সংশোধন বিল পাস
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯
ইউনেস্কোর প্রতিনিধিসহ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের পরিচালনা বোর্ডে অন্তর্ভুক্তির বিধান রেখে এবং প্রতিষ্ঠান প্রধানের পদ মহাপরিচালক থেকে পরিচালক হিসেবে অবনমিত করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) বিল-২০১৯ পাস করেছে সংসদ।
বুধবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পক্ষে বিলটি পাস করার প্রস্তব করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এর আগে বিলটি পাসের বিরোধিতা করেন বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মো. ফখরুল ইমাম। তবে তার আপত্তি গ্রহণ করেনি সংসদ। বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশের স্বাক্ষরিত চুক্তির শর্ত অনুসারে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবী ও পরিচালনা বোর্ডের গঠন কাঠামো সংশোধনের আবশ্যকতা দেখা দেওয়ায় বিলে বিদ্যমান আইনের সংশোধনী প্রস্তাব আনা হয়েছে।
বিলের ৮ ধারা সংশোধনী এনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডে চেয়ারম্যান পদে শিক্ষামন্ত্রী বা তার প্রতিনিধিকে চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া পরিচালনা বোর্ডে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের মহাসচিব বা তার প্রতিনিধি, সংস্কৃতি সচিব বা তার প্রতিনিধি, ইউনেস্কোর সদস্য রাষ্ট্রসমূহের প্রতিনিধি, ইউনেস্কোর মহাপরিচালক কর্তৃক মনোনীত প্রতিনিধিকে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে। বিলে কমিটি সদস্যদের দায়িত্ব পালনের কার্যকাল ৩ বছর করারও প্রস্তাব করা হয়। এছাড়া বিলে মূল আইন অনুযায়ী মহাপরিচালকের অনুপস্থিতিতে জ্যেষ্ঠ অতিরিক্ত পরিচালককে অথবা সরকার মনোনীত কোনো ব্যক্তিকে অস্থায়ীভাবে প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব প্রদানের বিধানেরও প্রস্তাব করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে বলা হয়েছে, ২০১০ সালের আইনে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রম আরও গতিশীল এবং এটিকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে ইউনেস্কোর পরিবর্তিত সংজ্ঞা প্রতিস্থাপন এবং ইনস্টিটিউটের পরিচালনা বোর্ডে ইউনেস্কো মহাপরিচালকের প্রতিনিধিকে অন্তুর্ভুক্তি করে আইনটি ২০১৩ সালে সংশোধন করা হয়। এরমধ্যে ২০১৬ সালে ইনস্টিটিউট ইউনেস্কোর ক্যাটাগরি-২ প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করেছে। সেই প্রেক্ষিতে ইউনেস্কোর সাথে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী ইনস্টিটিউটের পরিচালক হবেন পরিচালনা বোর্ডের সদস্য সচিব। চুক্তির শর্ত অনুসারে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের পদবী ও পরিচালনা বোর্ডের গঠন কাঠামো সংশোধনের আবশ্যকতা দেখা দিয়েছে। ফলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট (সংশোধন) আইন-২০১৯ বিল আকারে সংসদে উপস্থাপন করা হলো।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
