আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতায় অ্যাপ ‘স্টেয়িং অ্যালাইভ’
প্রকাশিত: ৬ মার্চ ২০১৯
আত্মহত্যার বিরুদ্ধে সচেতনতা গড়তে স্মার্টফোনভিত্তিক একটি অ্যাপ্লিকেশন তৈরি করেছেন বাংলাদেশের তিন তরুণ। ‘স্টেয়িং অ্যালাইভ’ নামের এই অ্যাপ আত্মঘাতী চিন্তা থেকে সরিয়ে জীবন সাজাতে ইতিবাচক পরামর্শ দেওয়ার কাজ করবে বলে মনে করছেন ডেভেলপাররা।
এটি তৈরি করেছেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী আবু সাইদ হীমু, আব্দুল কাইয়ুম ও তানজিলা শেখ। তিন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের প্রজেক্টের অংশ হিসেবে অ্যাপটি ডেভেলপ করার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র প্রভাষক আয়েশা সিদ্দিকা।
আবু সাইদ হীমু বাংলানিউজকে বলেন, আত্মহত্যা প্রতিরোধ এখনো বিশ্বের জন্য একটি বড় চ্যালেঞ্জ। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশনের (আইএএসপি) এক গবেষণায় দেখা যায়, পৃথিবীতে প্রতিবছর আট লাখ মানুষ আত্মহত্যা করেন। তার মানে প্রতি ৪০ সেকেন্ডে একজন আত্মহত্যা করে থাকেন। অতীতের পরিসংখ্যানের ঊর্ধ্বগতি অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে, ২০২০ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৫ লাখ। বাংলাদেশেও দিন দিন আত্মহত্যার প্রবণতা ক্রমান্বয়ে বেড়েই চলছে, কেবল ২০১৮ সালেই আত্মহত্যার পথ বেছে নেন বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী। গবেষণায় দেখা যায়, যারা আত্মহননের পথ বেছে নেন, এদের বড় একটি অংশের এমন সিদ্ধান্তের পেছনে থাকে মানসিক বিষণ্ণতা। এসব বিষয় বিবেচনায় রেখেই আমরা প্রজেক্টের জন্য বিষয়টি নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেই।
আরেক শিক্ষার্থী তানজিলা শেখ বলেন, যেসব মানুষ আত্মহত্যার চেষ্টা বা চিন্তা করছেন, তাদের এই চিন্তা থেকে মুক্ত করার এবং বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে ইতিবাচক পরামর্শ দেওয়ার ব্যবস্থা থাকছে অ্যাপটিতে। যেমন আত্মহত্যা করার কারণ, লক্ষণ ও প্রতিরোধের বিভিন্ন উপায়। তাছাড়া এই অ্যাপের মাধ্যমে কেউ চাইলে জরুরি ভিত্তিতে ন্যাশনাল হেল্পলাইন থেকেও সাহায্য পেতে পারেন।
অ্যাপটিতে পরে আরও বিভিন্ন রকমের ফিচার যুক্ত করা হবে জানিয়ে সিনিয়র প্রভাষক আয়েশা সিদ্দিকা বলেন, ভবিষ্যতে অ্যাপটিতে লাইভ কাউন্সেলিং ফিচার অ্যাড করা হবে। তখন ব্যাবহারকারী চাইলেই নিবন্ধিত কাউন্সেলর বা সাইকোলজিস্টের সঙ্গে সরাসরি কথা বলতে পারবে।
অ্যাপটি শিগগির গুগল প্লে স্টোরে পাওয়া যাবে বলেও জানান আয়েশা সিদ্দিকা।
একটি আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী, পৃথিবীতে মৃত্যুর ১ দশমিক ৪ শতাংশ ঘটে আত্মহত্যায়। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ কারণ আত্মহত্যা। এছাড়া যতজন আত্মহত্যা করেন, তার প্রায় ২৫ গুণ বেশি মানুষ আত্মহত্যার চেষ্টা করেন এবং তার চেয়ে অনেক বেশি সংখ্যক মানুষ আত্মহত্যা করার কথা চিন্তা করেন।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
