আত্নহত্যা সম্পর্কে ইসলাম যা বলে
প্রকাশিত: ২ জুলাই ২০১৯
আত্মহত্যা নিঃসন্দেহে মারাত্মক অপরাধ। ইসলামি শরিয়তে আত্মহত্যা করা হারাম। আল্লাহ তায়ালা পবিত্র কোরআনুল কারিমে সুস্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا
‘হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা'আলা তোমাদের প্রতি দয়ালু।’(সূরা: নিসা, আয়াত: ২৯)।
পরবর্তী আয়াতে রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা আরো বলেন,
وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللّهِ يَسِيرًا
‘আর যে কেউ সীমালঙ্ঘন কিংবা জুলুমের বশবর্তী হয়ে এরূপ করবে, তাকে খুব শীঘ্রই আগুনে নিক্ষেপ করা হবে। এটা আল্লাহর পক্ষে খুবই সহজসাধ্য।’ (সূরা: নিসা, আয়াত: ৩০)।
আরো পড়ুন>>> হজের সওয়াব মিলবে যেসব আমলে
ইমাম ওয়াহেদী ও হজরত ইবনে আব্বাস (রা.) বলেন, এ আয়াতগুলোর তাৎপর্য হচ্ছে, তোমরা একে অপরকে হত্যা করো না। কেননা তোমরা একই দিনের অনুসারী অতএব, তোমরা যেন একই দেহ। কিন্তু আর একদল আলেম বলেন, এ আয়াতে আত্নহত্যা নিষিদ্ধ করা হয়েছে। এ মতটিই সটিক।
কেননা আমর ইবনুল আস (রা) হতে বর্ণিত এক হাদিসে এ অভিমতের সর্মথন পাওয়া যায়, তিনি বলেন, ‘রাসূল (সা.) এর পরিচালিত নেতৃত্বে ‘যাতুস সালাসিল’ যুদ্ধের ময়দানে থাকা অবস্থায় এক শীতের রাতে আমার স্বপ্নদোষ হয়। সেই রাতে গোসল করলে আমার মারা যাওয়ার আশংকা ছিল। সে অবস্থায় তায়াম্মুম করতঃসাথীদের নিয়ে ফজর নামাজ পরলাম। অতঃপর রাসূলুল্লাহ (সা.) এ ঘটনা খুলে বললে তিনি আমায় বলেন, হে আমর তুমি তোমার সাথীদের নিয়ে অপবিত্র দেহে নামাজ আদায় করেছ। আমি তখন রাসূলুল্লাহ (সা.)-কে গোসল না করার কারণ অবহিত করলাম। সেই সঙ্গে বললাম আমি কোরআনও পরেছি আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চই আল্লাহ তোমাদের ওপর দয়ালু।
অতঃপর রাসূলুল্লাহ (সা.) আর কোনো মন্তব্য না করে বরং হেসে দিলেন। এ দ্বারা প্রমাণিত হয়, হজরত আমর (রা.) এ আয়াতের অর্থ আত্নহত্যা বুঝিয়েছেন, অপরকে হত্যা করা নয়। নবী করীম (সা.) ও এর সমর্থন করেন।
হজরত যুনদুল বিন আব্দুল্লাহ (রা) বর্ণনা করেন: রাসূল (সা.) বলেছেন, তোমদের পূর্বেকার লোকদের মধ্যে এক লোক আহত হয় এবং প্রচন্ড ব্যথায় অস্থির হয়ে পড়ে, শেষে ছুরি দিয়ে নিজের হাত কেটে ফেলে, অধিক রক্ত ক্ষরণে সে মারা যায়। আল্লাহ পাক বলেনঃ আমার বান্দা আমাকে রেখে নিজেই নিজের ব্যাপারে ফায়সালা করেছে। আমি তার জান্নাত হারাম করলাম। (বুখারী, মুসলিম)।
হজরত আবু হুরায়রা (রা.) বলেন, রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি লোহার কোনো অস্ত্র দিয়ে আত্নহত্যা করবে, সে জাহান্নামে বসে সেই অস্ত্র দ্বারা নিজেকে কাটতে থাকবে। জাহান্নাম হবে তার চির আবাসস্থল। আর যে বিষপানে আত্নহত্যা করবে, জাহান্নামেও সে অনবরত বিষপান করতে থাকবে। পাহাড় বা উচুঁ স্থান থেকে যে ব্যক্তি ঝাঁপিয়ে পড়ে আত্নহত্যা করবে, জাহান্নামেও সে ব্যক্তি আগুনে ঝাঁপিয়ে পড়তে থাকবে। জাহান্নামই তার স্থায়ী ঠিকানা। (বুখারী ওমুসলিম)।
হজরত সাবিত বিন যাহহাক (রা.) বর্ণনা করেন, রাসূল (সা.) বলেছেন, কোনো মুমিন ব্যক্তিকে অভিশাপ দেয়া তাকে হত্যা করার সমান। কোনো মুমিন ব্যক্তিকে অহেতুক কাফের ঘোষণা করা, তাকে হত্যায় পর্যায়ভুক্ত। আর যে ব্যক্তি কোনো জিনিস দিয়ে আত্নহত্যা করবে, কিয়ামতের দিন সেই জিনিস দিয়েই তাকে শাস্তি দেয়া হব। (বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসায়ী)।
সহীহ হাদিসে বর্ণিত আছে, এক ব্যক্তি যুদ্ধক্ষেত্রে আহত হয়ে,তীব্র যন্ত্রনায় তারাতাড়ি মৃত্যুর জন্য আপন তরবারীর দ্বারা আত্নহত্যা করেছিল। তার ব্যাপারে রাসূল (সা.) বলেন, সে জাহান্নামী।
মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা আমাদেরকে এ ধরণের জঘন্যতম কর্ম থেকে নাজাত দান করুন এবং গুনাহসমূহ মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন।
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৫
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
