অস্ট্রেলিয়ায় সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার সক্ষমতা বাড়াচ্ছে চীন
প্রকাশিত: ১৬ জুন ২০২৬
চীন এখন অস্ট্রেলিয়ার ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেছে অস্ট্রেলিয়ার একটি গবেষণা প্রতিষ্ঠান।
দীর্ঘপাল্লার ও হাইপারসনিক অস্ত্রের মজুত বৃদ্ধি এবং দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণের কারণে এই হুমকি আরও বাড়ছে বলে সতর্ক করা হয়েছে।
রোববার (১৪ জুন) প্রকাশিত লোয়ি ইনস্টিটিউটের এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার জন্য সবচেয়ে বড় সামরিক ঝুঁকি হলো চীনের জাহাজ, সাবমেরিন এবং নতুন মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থেকে সম্ভাব্য আঘাত।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, আগামী এক দশকে চীনের আক্রমণ সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। বিশেষ করে ডিএফ-২৭ মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক ওয়ারহেড বহনযোগ্য আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের সংখ্যা বৃদ্ধির কারণে এই সক্ষমতা শক্তিশালী হচ্ছে।
মার্কিন সামরিক তথ্য অনুযায়ী, ডিএফ-২৭ ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ৫,০০০ থেকে ৮,০০০ কিলোমিটার পর্যন্ত।
তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়, এই মূল্যায়ন চীনের সামরিক সক্ষমতার ওপর ভিত্তি করে করা হয়েছে, তাদের রাজনৈতিক উদ্দেশ্যের ওপর নয়। লোয়ি ইনস্টিটিউটের আন্তর্জাতিক নিরাপত্তা কর্মসূচির পরিচালক স্যাম রোগেভিন বলেন, এই বিশ্লেষণ আতঙ্ক সৃষ্টির জন্য নয়, আবার অতিরিক্ত আত্মতুষ্টিরও নয়।
তিনি আরও বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর অস্ট্রেলিয়ার নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো চীনের পিপলস লিবারেশন আর্মির দ্রুত সম্প্রসারণ, যা নিয়ে আরও তথ্যভিত্তিক আলোচনা প্রয়োজন।
চীনের নৌবাহিনীর দ্রুত সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিন বছর আগে অস্ট্রেলিয়া তাদের সামরিক কৌশলে পরিবর্তন আনে। নতুন কৌশলে দেশের উত্তরাঞ্চলীয় প্রবেশপথে সম্ভাব্য হুমকি প্রতিরোধে জোর দেওয়া হয়।
তবে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সরকার অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ডে সরাসরি হামলার সম্ভাবনা নিয়ে প্রকাশ্যে আলোচনা থেকে বিরত রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সমুদ্রের তলদেশে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা, সাইবার হামলা এবং সামুদ্রিক বাণিজ্যে বাধা সৃষ্টি—এগুলো এখনো অস্ট্রেলিয়ার জন্য প্রধান ঝুঁকি হিসেবে রয়ে গেছে। পাশাপাশি সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিও ক্রমশ বাড়ছে।
এতে উল্লেখ করা হয়, চীনের ডং ফেং-২৬ (ডিএফ-২৬) মধ্যম-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যদি দক্ষিণ চীন সাগরের কৃত্রিম দ্বীপ থেকে মোতায়েন করা হয়, তবে তা অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে আঘাত হানতে সক্ষম হবে।
বিশ্লেষণ অনুযায়ী, দূরপাল্লার বোমারু বিমান বা অস্ট্রেলিয়ার নিকটবর্তী প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে দেশটির নিরাপত্তা ঝুঁকি নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে পারে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোকে ঘিরে অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে নিরাপত্তা প্রভাব বিস্তারের প্রতিযোগিতা চলমান রয়েছে। অস্ট্রেলিয়া এই অঞ্চলে চীনের সামরিক উপস্থিতি ঠেকাতে কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদার করছে।
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- ‘ঢাকা থেকে পাশে আছি’, ভারতের আন্দোলনরত তরুণদের প্রতি নাহিদ
- টিএলসি লাইসেন্স ফিরে পেলেন একাধিক চালক
- প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে
- রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২
- বিজনেস আমেরিকা ম্যাগাজিনের ‘সফল ৫০ বাংলাদেশী’ তালিকায় চট্টগ্রামের
- সৌদিগামী ২ ফ্লাইট স্থগিত, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ
- ৫৯ শতাংশ মানুষই জানেন না তাদের উচ্চ রক্তচাপ আছে: গবেষণা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
