অস্ট্রেলিয়ায় জাল ভিসা আতঙ্কে বাংলাদেশিরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৯
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের ভিসা জাল হওয়ার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিশেষ করে যারা ইতিমধ্যে অস্ট্রেলিয়ান নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং যাদের অস্ট্রেলিয়ান পাসপোর্টে বাংলাদেশ হাইকমিশনের হাতে লেখা নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর স্ট্যাম্প রয়েছে। এই স্ট্যাম্প জাল নাকি সঠিক তা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করছেন তারা।
কারণ সম্প্রতি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের যে জাল ভিসা ধরা পড়েছে সেগুলো দেখতে অনেকটা এনভিআর স্ট্যাম্পের মতোই। তাই প্রবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের জাল ভিসাধারী রোহিঙ্গাদের আটকের খবর প্রকাশিত হওয়ার পরপরই তারা নিজেদের এনভিআর স্ট্যাম্প ঠিক আছে কিনা জানতে সরব হয়ে উঠেছেন।
দেশটিতে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশি বংশোদ্ভূতদের অস্ট্রেলিয়ান পাসপোর্টে বাংলাদেশে ভ্রমণের একটি দীর্ঘ মেয়াদি অনুমতি পাওয়া যায়। নো ভিসা রিকোয়ার্ড বা এনভিআর নামের এই স্ট্যাম্পটি বাংলাদেশে ভ্রমণের অনুমতি হিসেবে গ্রহণ করে বাংলাদেশের বিমানবন্দর কর্তৃপক্ষ। স্ট্যাম্পটি পাসপোর্টের মেয়াদকাল পর্যন্ত কার্যকর থাকে। সাধারণত বাংলাদেশ হাইকমিশনে অস্ট্রেলিয়ান পাসপোর্ট ও নির্দিষ্ট ফি জমা দিলে স্ট্যাম্পে তারিখ, সূত্র ইত্যাদি হাতে লিখে সংশ্লিষ্ট কর্মকর্তা স্বাক্ষর করে দেন।
এ নিয়ে প্রবাসী অনেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন। সিডনির পূর্বাঞ্চলে বসবাস করেন তবারক খান। তিনি সামাজিক মাধ্যমে জানতে চেয়ে লিখেছেন, আমার অস্ট্রেলিয়ান পাসপোর্টে হাতে লেখা ভিসা (এনভিআর স্ট্যাম্প) আছে। এখন কীভাবে বুঝব এটা বৈধ কিনা বা নতুন মেশিন রিডেবল ভিসা করিয়ে নেওয়ার জন্য হাইকমিশন কোনো ঘোষণা দিয়েছে কী?
আরেক প্রবাসী সালেহ নবী এই প্রতিবেদককে বলেন, ‘বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের এনভিআর স্ট্যাম্পগুলো ঠিক আছে কিনা সেটা নিশ্চিত করতে দ্রুত হাইকমিশনের পদক্ষেপ নেওয়া দরকার। আর অনেকের পক্ষে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে ক্যানবেরায় হাইকমিশনে আসা-যাওয়া করা সময় ও ব্যয়সাপেক্ষ। এদিকটা বিবেচনা করেও ডিজিটালি যাচাই করার ব্যবস্থা গ্রহণ করা উচিত।’
তবে বাংলাদেশিদের এনভিআর স্ট্যাম্প ও অন্য ভিসা নিয়ে শঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর ফরিদা ইয়াসমীন। মুঠোফোনে তিনি এই প্রতিবেদককে জানান, বাংলাদেশি এনভিআর স্ট্যাম্পধারীদের বিমানবন্দরে কোনো বাধার সম্মুখীন হতে হবে না। তিনি আরও বলেন, ‘যে সকল মিয়ানমার নাগরিকের বাংলাদেশের ভ্রমণ ভিসা রয়েছে তাদের বাড়তি যাচাই করতে পারে। এ ছাড়া, বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ানদের কোনো সমস্যা নেই। এরপরও কেউ যদি হাতে লেখা নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প যাচাই করতে চান তবে হাইকমিশনের ইমেইল বা ফোনে যোগাযোগ করলেই আমরা যত দ্রুত সম্ভব সহায়তা করব।’
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
