অফিসে বন্ধুত্ব : কেমন হবে আপনার আচরণ
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯
অফিসে সবার সঙ্গে বন্ধুত্ব হয় না। অনেক সহকর্মীর মধ্যে একজন বা দুজন হয় ঘনিষ্ঠ। তবে যাঁদের সঙ্গে দিনের বেশির ভাগ সময়টা কাটাচ্ছেন, তাঁদের সঙ্গে সুসম্পর্ক থাকাটাই ভালো। কিন্তু অফিসে কোনো সহকর্মীর সঙ্গে অতিরিক্ত বন্ধুত্ব আবার সৃষ্টি করতে পারে নানা জটিলতা।
দিনের তিন ভাগের এক ভাগ সময় কাটে কর্মক্ষেত্রে। বলতে গেলে, বাড়ির চেয়েও দিনের বেশি সময় কাটে যেখানে, সেটি অফিস। একই অফিসে যাঁরা কাজ করেন, তাঁরা সবাই সহকর্মী। পরিবারের বাইরে এ যেন আরেক পরিবার। দেশের বিভিন্ন জায়গা থেকে আসা নানা বয়সের মানুষরাই তখন একে অপরের হয়ে যান আপনজন। কখনো যে মনোমালিন্য ঘটে না, এমন নয়। মনোমালিন্য কোথায় না হয়! তবু হাসি, আনন্দ, দুঃখ-বেদনায় বন্ধু-পরিজনের পাশাপাশি যাঁরা আপনার পাশে থাকে, তাঁরাই সহকর্মী।
অফিসের কাজের পাশাপাশি আরো কিছু বিষয় ভাবতে হয় সবাইকে। তাহলেই সুন্দর থাকে সহকর্মীর সঙ্গে সুন্দর সম্পর্ক। কাজগুলো খুব কঠিন কিছু নয়। দ্য মিউজ ডটকম জানাচ্ছে সেসব কথা। মিলিয়ে দেখুন, এগুলো হয়তো আপনি এমনিতেই প্রতিদিন করে থাকেন।
কুশল বিনিময়
অফিসে এসে প্রতিদিন সহকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করুন। হাসিমুখে কথা বলার মধ্য দিয়ে শুরু করুন আপনার কর্মব্যস্ত দিনের সকালটি। দেখবেন, কাজের মাঝে আনন্দ খুঁজে পাচ্ছেন। চারপাশের সবাইকে আপন ভাবার মধ্যে যে মানসিক শান্তি মিলবে, তা আপনি আর কোথাও পাবেন না।
ব্যক্তিগত বিষয়ে আগ্রহ না দেখানো
সবারই কিছু ব্যক্তিগত বিষয় থাকে, যা হয়তো সে অন্য কারো সঙ্গে শেয়ার করতে চায় না। সহকর্মীর ব্যক্তিগত বিষয়ে তাই আগ্রহ দেখানো থেকে বিরত থাকুন।
কাজের পরিবেশ
অফিসে আসার উদ্দেশ্যই হচ্ছে কাজ। তাই কাজের পরিবেশ যাতে সুষ্ঠু থাকে, সেদিকে নজর দিন। কাজের ফাঁকে ফাঁকে গল্প কিংবা আড্ডা দিতে পারেন, আড্ডা কিংবা গল্পের ফাঁকে কাজ নয়। খেয়াল রাখবেন, আপনাদের গল্প করার কারণে যেন অন্য কোনো সহকর্মীর কাজে ব্যাঘাত না ঘটে।
ভুল বোঝাবুঝি হলে
কাজ করতে গিয়ে ভুল বোঝাবুঝি হতেই পারে। সে ক্ষেত্রে দ্রুত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলুন। কারণ একত্রে কাজ করতে গেলে সম্পর্ক যদি ভালো না থাকে, তখন কাজের মাঝে আনন্দ পাওয়া যায় না। এ ছাড়া রাগ, ক্ষোভ ইত্যাদি আমাদের মানসিক শান্তি নষ্টের জন্য যথেষ্ট।
আরো কিছু পরামর্শ
- মনে রাখবেন, অফিসে সবকিছুর আগে কাজ করাটাই গুরুত্বপূর্ণ। তারপর বন্ধুত্ব। বন্ধুত্বের জন্য যেন কাজে গাফিলতি না হয়, সেদিকে খেয়াল রাখবেন।
- অন্যের মন্তব্য শুনে বন্ধুত্বে ছেদ টানবেন না। আপনার এবং আপনার বন্ধুর মধ্যে যে পারস্পরিক নির্ভরতা রয়েছে, তা নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখুন।
- জন্মদিন বা অন্য কোনো বিশেষ দিনে বন্ধুকে উপহার দিতে চাইলে তা অফিসে সবার সামনে না দেওয়ার চেষ্টা করুন।
- একজন সহকর্মীর সঙ্গে ভালো সম্পর্ক আছে বলেই তাকে সব সময় আঁকড়ে থাকবেন না। তাকেও অন্যদের সঙ্গে মেশার সুযোগ দিন। নিজেও মন খুলে অন্যদের সঙ্গে মিশুন।
- সাধারণত সব অফিসেই বিভিন্ন সমালোচনা হয়। তাই সব কথায় কান দেবেন না। অন্যরা আপনাদের বন্ধুত্ব নিয়ে কথা বললে হেসে এড়িয়ে যান। এসব মন্তব্য যেন আপনাদের বন্ধুত্বে প্রভাব না পড়ে, তা খেয়াল রাখুন।
- নিজের কাজের গুরুত্বপূর্ণ কথা বলার ক্ষেত্রে সতর্ক থাকবেন।
- অফিসের গল্প যেকোনো ক্ষেত্রে কারো বিপক্ষে আক্রমণাত্মক বা হাস্যকর যেন না হয়। এতে সহকর্মী-বন্ধুর বিপত্তিতে বিব্রত হতে পারেন আপনি।
- সহকর্মী-বন্ধু আর কর্মক্ষেত্র-বন্ধুত্বের মধ্যে বেশ বড় মাপের সীমানা থাকে, সেই সীমানা বুঝে আচরণ করুন।
- কারো সঙ্গে এমন বন্ধুত্ব করা ঠিক না, যাতে অফিসের অন্য সহকর্মীরা অখুশি হন।
- সংখ্যায় বন্ধু না বাড়িয়ে আচরণে বন্ধুসুলভ মানসিকতা বিকাশে নজর দিন।
যা করা উচিত নয়
কর্মস্থলে সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরও একটু দূরত্ব বজায় রাখুন। ছোট ছোট ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সহকর্মীদের বিষয়ে অভিযোগ করবেন না। সহকর্মীদের পারিবারিক বিষয় নিয়ে অতিরিক্ত আগ্রহ দেখাবেন না। তা না হলে গোপনীয় বিষয়গুলো প্রকাশ হয়ে গেলে পরে তা হিতে বিপরীত হয়ে যাবে। আপনার সহকর্মীর কাজে বাধা দিয়ে আড্ডা মারার প্রবণতা থেকে দূরে থাকুন। কোনো সহকর্মীকে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলবেন না। মনে রাখবেন, সব জায়গায় সবাই ভালো, আবার সবাই খারাপ হয় না। ভালো আর খারাপ এ দুটি বিষয় মিলিয়ে আমাদের জীবন। তাই বলে আমরা ভালোর সঙ্গে ভালো, আবার খারাপের সঙ্গে খারাপ করব, এটা কিন্তু একদম ভালো বিষয় নয়। আমাদের উচিত নিজের বিবেক-বিবেচনায় সবার সঙ্গে ভালো ব্যবহার করা।
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- দ্রুত ও ঘন দাড়ি-গোঁফ গজানোর উপায় জেনে নিন
