অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৯
মামলার তদন্তে নতুনত্ব নিয়ে আসা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) জন্য ৪০ জন ‘ক্রিমিনাল স্কেচ আর্টিস্ট’ চাওয়া হয়েছে, যারা ভিকটিমের মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন।
পিবিআই’র জন্য পুলিশ সদরের পক্ষ থেকে নতুন করে চাওয়া ৫ হাজার ২৮৪ জনবলের মধ্যে ৪০ জন ক্রিমিনাল স্কেচ আর্টিস্টের কথাও রয়েছে। বর্তমানে পিবিআই প্রধানের পদটি ডিআইজির হলেও সেটিকে অতিরিক্ত আইজিপির পদ হিসেবে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। জনবলের জন্য দেওয়া পুলিশ সদর দফতরের প্রস্তাবনাটি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরীক্ষাধীন রয়েছে।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, পিবিআই’র বর্তমানে জনবল রয়েছে দুই হাজার ২৯ জন। কিন্তু এই জনবল দিয়েই তারা মামলার তদন্তে নতুনত্ব নিয়ে আসে। ফেনীর নুসরাত হত্যা মামলাসহ আলোচিত অনেক মামলার তদন্ত শেষ করে সবার নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে পিবিআইতে জনবল রয়েছে দুই হাজার ২৯ জন। এটিকে বাড়িয়ে সাত হাজার ৩১৩ জনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
জনবলের নতুন প্রস্তাবনায় একজন অতিরিক্ত আইজিপি চাওয়া হয়েছে। ডিআইজি চাওয়া হয়েছে পাঁচ জন এবং অতিরিক্ত ডিআইজি ১০ জন। বর্তমানে বিশেষ পুলিশ সুপার আছেন ১০ জন। আরও ৬৫ জন পুলিশ সুপার যোগ করে ৭৫ জনে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার চাওয়া হয়েছে ৯৮ জন, সহকারী পুলিশ সুপার আট জন, ইন্সপেক্টর ৯২৪ জন, সার্জেন্ট ৫ জন, এসআই এক হাজার ২৯ জন, এএসআই এক হাজার ৮৪ জন, নায়েক ৬৫ জন, কনস্টেবল তিন হাজার ৬৭১ জন, প্রশাসনিক কর্মকর্তা একজন, স্টেনোগ্রাফার ১৯ জন এবং ক্রিমিনাল স্কেচ আর্টিস্ট ৪০ জনসহ বিভিন্ন পদে মোট সাত হাজার ৩১৩ জন জনবল চাওয়া হয়েছে।
পিবিআইয়ের প্রধান কার্যালয় সংশ্লিষ্টরা জানান, ‘ক্রিমিনাল স্কেচ আর্টিস্ট’ পদ নামে পুলিশে বর্তমানে কোনও পদ নেই। শুধু পিবিআই’র জন্য নতুন এই পদটি সৃষ্টি করে জনবল দিতে প্রস্তাবনা দেওয়া হয়েছে। ফেনীর নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় পিবিআই আদালতে যে চার্জশিট দিয়েছে, সেখানে আসামিদের ছবিসহ পরিকল্পনার স্থান স্কেচ করে সংযুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশে এটাই প্রথম এমন চার্জশিট দেওয়ার ঘটনা।
এ বিষয়ে জানতে চাইলে পিবিআইর প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, আমাদের একটি ফরেনসিক ল্যাব আছে, যা সম্পূর্ণ ডিজিটাল ও আধুনিক। সেখানে ফেস আইডেন্টিফিকেশন সিস্টেম আছে। এক্ষেত্রে ভিকটিমের মুখে শুনে আমাদের অপারেটররা ছবি আঁকেন। তবে এটা করতে খুব দক্ষ অপারেটর লাগে। এক্ষেত্রে আমরা বলছি, আমাদের প্রত্যেকটি ইউনিটে একজন করে আর্টিস্টের পদ সৃষ্টি করতে। যখন অপরাধীর বর্ণনা কোনও ভিকটিম দেবেন, তখন সেই আর্টিস্ট সেই অপরাধীর ছবি আঁকবেন। কয়েকটি ছবি আঁকার পর দেখা যাবে, ছবি অপরাধীর চেহারার কাছাকাছি চলে আসছে।
পিবিআই প্রধান বলেন, আমাদের প্রস্তাব পুলিশ সদর দফতর হয়ে বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রয়েছে। তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে। সেখান থেকে পরবর্তী ধাপগুলো পার হয়ে নতুন জনবলের সঙ্গে ক্রিমিনাল স্কেচ আর্টিস্টের অনুমোদন পেলে তদন্তের ক্ষেত্রে আরেকটি বিপ্লব ঘটবে।
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
