অনলাইনে প্রাথমিক শিক্ষক বদলি ২০২০ সাল থেকে
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০১৯
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনলাইনে শুরু করবে সরকার। ২০২০ সাল থেকে সারা বছর আবেদনের মাধ্যমে পরিচালিত হবে এই বদলি কার্যক্রম। পদ্ধতিটি চালু হলে শিক্ষকদের আর স্থানীয় শিক্ষা অফিস, অধিদফতর বা মন্ত্রণালয়ের দৌড়াতে হবে না। শিক্ষক বদলিতে ঘুষ লেনদেন ও তদবির ঠেকাতে দ্রুত এ ব্যবস্থায় যাচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সচিব বলেন, ‘আগামী বছর থেকেই অনলাইনে আবেদন করে শিক্ষকরা বদলি হতে পারবেন। এতে অবৈধ সুযোগ-সুবিধা নেওয়া বন্ধ হবে, শিক্ষকরাও হয়রানির হাত থেকে রক্ষা পাবেন। প্রাপ্যতা সাপেক্ষেই শিক্ষকরা বদলি হতে পারবেন সারা বছর।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শিগগিরই একটি সফটওয়ার তৈরি করতে অধিদফতরকে নির্দেশ দেওয়া হবে। শিক্ষক বদলির সফটওয়ার তৈরিসহ অন্যান্য কার্যক্রম চূড়ান্ত হলেই জানুয়ারি থেকে অনলাইনে শিক্ষক বদলি কার্যক্রম শুরু হবে।
এ বিষয়ে সচিব আকরাম আল হোসেন বলেন, ‘আমরা দ্রুত কাজ করছি। আশা করি, জানুয়ারিতেই শুরু করতে পারবো।’
তবে, মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, এই কম সময়ের মধ্যে সফটওয়ার নির্মাণ করে জানুয়ারিতে অনলাইনে কার্যক্রম শুরু করা কঠিন হবে। যদি এই সময়ের মধ্যে শুরু করা না যায়, তাহলে বিদ্যামান ব্যবস্থায় বদলি কার্যক্রম অব্যাহত রাখা হবে। আর সফটওয়ার নির্মাণ ও ব্যবস্থাপনা সম্পন্ন হলেই অফলাইনে বদলি বন্ধ করে অনলাইনে বদলি কার্যক্রম পরিচালিত হবে।
মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদলি কার্যক্রম জানুয়ারিতে শুরু হয়ে চলে ৩১ মার্চ পর্যন্ত। এ সময় শিক্ষা অধিদফতরের এক শ্রেণির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে দালালরা শিক্ষকদের কাছ থেকে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে অধিদফতরের দুই-একজন কর্মকর্তা এবং নিচের স্তরের কর্মচারীদের বিরুদ্ধে।
অন্যদিকে মন্ত্রীসহ প্রভাবশালীদের সুপারিশ আমলে নিয়ে বদলি করারও হিড়িক চলে এই সময়। অভিযোগ রয়েছে, তদবির আর ঘুষের কারণে শূন্যপদের অনুমোদন নিয়েও দিনের পর দিন অপেক্ষা করা শিক্ষকরা বদলি হতে পারেন না। কিন্তু যাদের শূন্যপদের অনুমোদন থাকে না তারাও বদলি আদেশ পান সহজে। এই অভিযোগ আমলে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আগে থেকেই অনলাইনে শিক্ষক বদলির উদ্যোগ নেয়।
এ বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত শিক্ষক বদলি কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ করতে পারেনি অধিদফতর। বছরের মাঝামাঝি পর্যন্ত বদলি কার্যক্রম অব্যাহত রাখতে হয়। তবে, নিয়ম মানতে বদলি করা আদেশে ৩১ মার্চ বা তার আগের তারিখ লিখে আদেশ ওয়েবসাইটে প্রকাশ করতে হয়েছে।
এই পরিস্থিতিতে বদলি আদেশ করিয়ে দেওয়ার জন্য অনেক শিক্ষক প্রতারণার শিকার হন। বিগত সময়ে শিক্ষকরা প্রতারণার শিকার হলে গত বছর ১ ডিসেম্বর একটি পরিপত্রও জারি করে প্রাথমিক শিক্ষা অধিদফতর। ওই পরিপত্রে বলা হয়েছে, শিক্ষকদের ভুয়া আদেশ জারি করে বদলির চেষ্টা করা হচ্ছে।
২০১৯ সালের বদলি শুরুর এক মাস আগে এই বিজ্ঞপ্তি দেওয়ার পর দালালরা নতুন পদ্ধতিতে শিক্ষকদের বদলি ও যোগদানের চেষ্টা চালায়। এতে যোগসাজসের অভিযোগ ওঠে খোদ অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে। গত ১০ এপ্রিল অধিদফতরের ই-মেইল থেকেই চট্টগ্রামের উপ-পরিচালকের ই-মেইলে বদলি আদেশ পাঠিয়ে দেওয়া হয় পাঁচজন শিক্ষকের।
সরকারি দফতর থেকে ই-মেইলে বদলি আদেশ পাঠানো হলেও ওই সময় দাবি করা হয় আদেশ ভুয়া। তবে কে বা কারা বদলি আদেশ সরকারি অফিস থেকে পাঠালো তার কোনও জবাব দিতে পারেনি কর্তৃপক্ষ।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
