বাংলাদেশে মাত্র ২ জনের হাতে গেছে ২৯ মিলিয়ন ডলারের ফান্ড
বাংলাদেশে রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে ইউএসএআইডির ২৯ মিলিয়ন ডলার অনুদানের কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মাত্র দুইজন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান।
০৯:০৬ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৫ রোববার
উপদেষ্টা পরিষদে রদবদলের আভাস
‘উপদেষ্টা পরিষদে রদবদলের আভাস’-এটি দৈনিক আজকের পত্রিকার প্রথম পাতার খবর। প্রতিবেদনে বলা হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আগামী সপ্তাহে রদবদল আসতে পারে। এতে অন্তত দুজন উপদেষ্টার দপ্তর বদল হতে পারে। সরকারের ঘনিষ্ঠ একাধিক সূত্র সম্ভাব্য এই রদবদলের কথা জানিয়েছে।
০৩:৩৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
হাসিনাকে আগে গ্রেপ্তার পরে ফেরত
বাংলাদেশের অন্তর্বর্তীকালিন সরকার ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারকে নোট ভারবালের মাধ্যমে বার্তা দিয়েছে। শেখ হাসিনাকে ফেরত দেয়ার আনুষ্ঠানিক অনুরোধ করেছে বাংলাদেশ। তারপর থেকে ভারত চুপচাপ। শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেবার পর চলতি সপ্তাহের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ওমানের মাস্কাটে সাইড লাইনে বৈঠক করলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো: তৌহিদ হোসেন। তবে উভয়ের মধ্যে হাসিনাকে ফেরত দেয়ার বা না দেয়ার বিষয়টি নিয়ে কোন আলোচনা তারা শুরু করতে পারেননি। বাংলাদেশে বিচারের জন্য ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চাইলে সে দেশে তাকে আদালতের নির্দেশে গ্রেপ্তার করতে হবে।
০৩:৩৫ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
শহীদ মিনারে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
০২:৪৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
ছাত্র রাজনীতিকে লাল কার্ড
সন্ত্রাসী, ভিসি এবং রাজনীতিকে ‘লাল কার্ড’ দেখিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা । একই সঙ্গে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের অবিলম্বে বহিষ্কার দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে শিক্ষার্থীরা কুয়েটের দুর্বার বাংলা প্রাঙ্গণে লাল কার্ড প্রদর্শনের এ কর্মসূচি পালন করেছেন।
০২:১৬ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
তারেককে নিয়ে নানামুখি ষড়যন্ত্র
শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্ররা এখন দল গঠনে ব্যস্ত। এ মাসেই দল ঘোষণা করা হবে। এই নিয়ে বিএনপি’র মধ্যে আপত্তি প্রবল। বিএনপি বলছে, সরকারের পৃষ্ঠপোষকতায় দল গঠন করে নির্বাচনে অংশ নেওয়া গ্রহনযোগ্য নয়।
০২:০৪ এএম, ২২ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার
এস আলমের অ্যাকাউন্টে আড়াই লাখ কোটি টাকার লেনদেন
ব্যবসায়ী মো. সাইফুল আলম (এস আলম) এবং তার পরিবারের কর ফাঁকির অনুসন্ধানে নেমে ২ লাখ ৪২ হাজার কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।
০২:৩১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিমি টেনে নিয়ে গেলেন চালক
মহাসড়কে দাঁড়িয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামাতে সিগন্যাল দেন হাইওয়ে পুলিশের এক কনস্টেবল। চালক অটোরিকশা থামিয়ে কৌশলে কনস্টেবলকে তাতে উঠিয়ে ঝুলিয়ে রাখেন। ঝুলন্ত অবস্থায় অটোরিকশা চালিয়ে যান প্রায় আধা কিলোমিটার। গাজীপুরের শ্রীপুরের জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
০২:১৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
রাষ্ট্রপতিকে শহীদ মিনারে না যাওয়ার আহ্বান
জুলাই ও আগস্টে অভ্যুত্থানে গণহত্যা চলার সময় নীরবতা পালন করার অভিযোগ এনে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে না যাওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে চলমান গণঅবস্থান থেকে এ দাবি জানান সংঠনটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ।
০২:০৯ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সব মামলা থেকে পরিত্রাণ পেলেন খালেদা জিয়া
অবশেষে সব মামলা থেকে পরিত্রাণ পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস পাওয়ার মধ্য দিয়ে ৩৭টি মামলার সব ক’টি থেকে রেহাই পেলেন তিনি। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন।
০২:০৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
২০১৮ সালের নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ সাবেক ডিসিকে ওএসডি
বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের ৩৩ জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সরকার। তারা ২০১৮ সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন।
০২:০২ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
অচল দেড় হাজার কোটির হাসপাতাল
ঝকঝকে হাসপাতাল, চালু আছে চলন্ত সিঁড়ি, সুপরিসর লিফট। কিন্তু দেড় হাজার কোটি টাকার বিশাল অবকাঠামোর সুপার স্পেশালাইজড হাসপাতালে নেই রোগীর আনাগোনা। উদ্বোধনের আড়াই বছর পার হলেও চালু হয়নি হাসপাতাল। জনবলসংকটে চালু না হওয়ায় পড়ে থেকে নষ্ট হচ্ছে ২৮৩ কোটি টাকার যন্ত্রপাতি। জুলাইয়ের মধ্যে এ হাসপাতাল সচল করতে জনবল নিয়োগের প্রস্তুতি নিচ্ছে নতুন প্রশাসন।
০১:৪৪ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চায় চীন
বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চায় চীন। কারণ বাংলাদেশের জাতীয় অবস্থার সঙ্গে চীনের অস্ত্র উপযুক্ত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত চীন। এ ব্যাপারে চীনের প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে তার দেশ। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের পাঠ্যবই ও ওয়েবসাইটে আঞ্চলিক মানচিত্রে চীনের অবস্থান দেখানো নিয়েও আপত্তি জানিয়েছেন। তিনি আশা করেন, বাংলাদেশ মানচিত্র পরিবর্তন করবে।
০১:৫৫ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
ফেব্রুয়ারিতে গ্যাসের উৎপাদন কমেছে ৪১ মিলিয়ন
চলতি মাসে দুই সপ্তাহের ব্যবধানে দেশীয় গ্যাসের উৎপাদন (দৈনিক) ৪১ মিলিয়ন (৪ কোটি ১০ লাখ) ঘনফুট কমে গেছে। জানুয়ারি মাসের ৩১ দিনে কমেছিল ১৯ মিলিয়ন ঘনফুট। গত ১ জানুয়ারি মোট উৎপাদন ছিল ১৯২৯ মিলিয়ন ঘনফুট, ১৫ ফেব্রুয়ারিতে ১৮৭০ মিলিয়ন ঘনফুটে নেমে গেছে।
০১:৪৮ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
কুয়েটে হামলা : উত্তাল ঢাবি ক্যাম্পাস, পাল্টাপাল্টি বিক্ষোভ-সমাবেশ
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন। ক্যাম্পাসজুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।
০১:৪৬ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
একদলীয় দীর্ঘ শাসন বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাকেও ধ্বংস করেছে
দীর্ঘ একদলীয় শাসনের ফলে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্রমান্বয়ে রাজনীতিকীকরণ হয়েছে, যা দেশের সমগ্র নিরাপত্তা খাতকেও গ্রাস করেছে। নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে কর্তৃপক্ষ পেশাদারিত্বের পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে অগ্রাধিকার দিয়েছে বলে জাতিসংঘ মানবাধিকার সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
১০:২২ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
দাবি আদায়ে মেট্রোরেল বন্ধের হুঁশিয়ারি
স্বয়ংসম্পূর্ণ চাকরিবিধি প্রণয়ন করা না হলে আগামী ৩ কার্য দিবসের মধ্যে মেট্রোরেল চালানো থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সরাসরি উন্মুক্ত নিয়োগের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা।
১০:২১ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
মসলা ও শুকনা ফলের ১৭ চোরাকারবারি চিহ্নিত
০৯:৩৩ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
ফের বড় ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা
৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর এই অস্থিরতার নেপথ্যে সক্রিয়ভাবে কাজ করছে বেসিক্সমকো গ্রুপসহ বিদায়ি ফ্যাসিবাদ সরকারের পলাতক দোসররা। গত সাড়ে ৫ মাসে বন্ধ হয়ে গেছে ১১৯টি কারখানা। সরকারের একটি বিশেষ সংস্থার প্রতিবেদন এবং যুগান্তরের নিজস্ব অনুসন্ধানে উঠে এসেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
০৮:৫৬ এএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী দোলা গ্রেফতার
নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে (২৭) তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে ফুলবাড়ী থানা পুলিশ। দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের কন্যা।
০২:৪২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
লামায় রাবারবাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ
বান্দরবানের লামায় রাবারবাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ১ নম্বর ওয়ার্ড গয়াল মারা রাবারবাগান থেকে তাদের অপহরণ করা হয়। বাগানমালিকের কাছ থেকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে শ্রমিকদের অপহরণ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন লামা থানার ওসি মো. শাহাদাৎ হোসেন।
০২:৪১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
মুখোশের আড়ালে প্রথম আলো ডেইলি স্টারের আসল চেহারা
প্রথম আলো, ডেইলি স্টার হলো দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী। যারা সবসময় দেশে বিরাজনীতিকরণের পক্ষে। যখনই তারা সুযোগ পায় তখনই বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়। সাম্প্রতিক সময়ে ডেইলি স্টারের ভূমিকা তার প্রমাণ। উল্লেখ্য যে, ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক প্রশ্ন করেন। এই প্রশ্নের উত্তরে মার্কিন প্রেসিডেন্ট যা বললেন তা সম্পূর্ণ বিকৃত করে প্রকাশ করল দেশের ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। অনেকের ধারণা ভারতকে খুশি করতেই ডেইলি স্টার ইচ্ছা করে এটা করেছে।
০২:৩৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার
সিএনজি চালকদের অবরোধ : বিভিন্ন সড়কে বন্ধ যান চলাচল
আজ (রোববার) সকাল থেকেই রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সিএনজি চালকদের অবরোধের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। মিটারের মামলা ইস্যুতে সিএনজি চালকরা সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা দিচ্ছেন।
রোববার সকালে রাজধানীর রামপুরা, মিরপুর ১৪ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বেশকিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধের খবর পাওয়া যায়।
১০:০১ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোববার
তিন ইস্যুতে বিএনপি ও জামায়াতের মতভিন্নতা
তিন মুখ্য ইস্যুতে বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে মতভিন্নতা প্রকটিত হচ্ছে। স্পস্ট হচ্ছে টানাপোড়েন। সংস্কারের সময়সীমা, স্থানীয় সরকার নির্বাচন এবং আনুপাতিক হারে ভোটের প্রসঙ্গে কার্যত বিপরীত অবস্থান নিয়ে প্রায় প্রতিদিনই বাকযুদ্ধ চলছে একসময়ের রাজনৈতিক মিত্র দুই দলের নেতাদের মধ্যে। জাতীয় নির্বাচনের আগে বিএনপি কোনোভাবেই স্থানীয় সরকারের নির্বাচন চায় না।
০৯:৫৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ রোববার
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা

































