সুদানে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত
সুদানের আবেইতে সন্ত্রাসীদের কর্তৃক ইউএন ঘাঁটি আক্রমণে বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর আরও আটজন আহত হয়েছেন।
১২:৫৯ এএম, ১৪ ডিসেম্বর ২০২৫ রোববার
শেকল পরিয়ে ফেরত আরও ৩১ বাংলাদেশিকে
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে আরও ৩১ বাংলাদেশিকে। সোমবার সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা পৌঁছান। তাদেরকে হ্যান্ডকাফ ও শরীরে শেকল পরিয়ে ফেরত পাঠানো হয়। এর আগে চলতি বছর আরও ২২৬ বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন।
০২:০৪ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি, ২০২৬ অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষ্ঠিত হবে ‘জুলাই সনদ’ নিয়ে গণভোট। দুই গুরুত্বপূর্ণ নির্বাচন একই দিনে বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম।
০১:১১ এএম, ১৩ ডিসেম্বর ২০২৫ শনিবার
তিন উপদেষ্টাকে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের দফতর বণ্টন
আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগের পর তাদের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে।
০১:৩০ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
স্বর্ণের নতুন দাম নির্ধারণ, শুক্রবার থেকে কার্যকর
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়েছে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।
০১:২৬ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
উদ্ধারের পর শিশু সাজিদকে মৃত ঘোষণা
রাজশাহী তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার করা সম্ভব হলেও সে বেঁচে নেই। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
০১:১৮ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ১২ ফেব্রুয়ারি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জাতির উদ্দেশে ভাষণে এই তফসিল ঘোষণা করেন।
০১:১৫ এএম, ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার
১৫ মার্চ পর্যন্ত অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সুযোগ
অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৫ মার্চ পর্যন্ত অবৈধ সব মোবাইল ফোন নিবন্ধনের সুযোগ দেওয়া হয়েছে। তবে পূর্বঘোষণা অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু করবে সরকার।
১২:৫৮ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
সচিবালয় ভাতার প্রজ্ঞাপন কাল জারি হতে পারে
ছয় ঘণ্টারও বেশি সময় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদকে অবরুদ্ধ করে রাখার পর পুলিশি সহায়তায় মুক্ত হয়ে তার বাসভবনে ফিরেছেন। আজ বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে একদল পুলিশ সদস্যের সহায়তায় উপদেষ্টা তার দপ্তর ত্যাগ করেন। আগামীকাল বৃহস্পতিবার সচিবালয় ভাতার প্রজ্ঞাপন জারি হতে পারে। আন্দোলনের মুখে আজ বুধবার অর্থ উপদেষ্টা এমন আশ্বাস দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
১২:১৬ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
বিএনপি ছেড়ে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মনজুর কাদের
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি ও চৌহালী) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মনজুর কাদের। বুধবার (৯ ডিসেম্বর) দলটি প্রথম ধাপে ১২৫টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে।
১২:১৪ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
‘আমি যা বলব এখানে তা–ই আইন, আল্লাহর হুকুম’,বিএনপি প্রার্থীর ভিডিও
‘আল্লাহর ওপর ভরসা করবেন, ইনশা আল্লাহ আমাদের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, তখন মানুষই থাকবে না। আমি যা বলব, এখানে তা–ই আইন, আল্লাহর হুকুম। কাউকে ভয় করতে হবে না।’
১২:১০ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
পদত্যাগের পর আসিফ-মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন।
১২:০৭ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
গুজব ছড়াবেন না, চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া— ডা. জাহিদ হোসেন
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখনো চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।
১২:০৪ এএম, ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি
ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
০৪:৩৩ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
সংস্কার ততটুকুই হবে, যতটুকু আমলাতন্ত্র চায়: ইফতেখারুজ্জামান
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বাংলাদেশে সংস্কার ততটুকুই হবে, যতটুকু আমলাতন্ত্র চায়।
০৪:২৪ পিএম, ৯ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার
ব্যাংকে বাড়ছে কোটিপতির সংখ্যা
দেশের ব্যাংকগুলোতে কোটি টাকা বা তারও বেশি অর্থ জমা আছে এমন হিসাবের সংখ্যা ক্রমেই বাড়ছে। সর্বশেষ তথ্য বলছে, ব্যাংকে কোটি টাকা বা তার বেশি পরিমাণ অর্থ জমা রয়েছে– এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাব এক লাখ ২৮ হাজার ছাড়িয়ে গেছে।
১২:২৯ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
১০ ভোট পেলেও চাঁদাবাজদের কাছে মাথা নত করব না: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘নেতার জন্য বিশেষ ব্যবস্থা, বিশেষ চেয়ার, বিশেষ প্রটোকল—এই বিশেষ মানুষকে আর আমরা সাধারণ মানুষের নেতা হিসেবে মানব না। আমরা প্রয়োজন হলে দশটা ভোট পাব, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের লড়াই চলতেই থাকবে। চাঁদাবাজদের কাছে কখনো মাথা নত করব না। দেবিদ্বার থেকে চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত এ লড়াই চলবে।’
১২:২৫ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
এনইআইআর সংস্কারে সম্মত বিটিআরসি, স্থগিত অবরোধ
রোববার (৭ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারীর আশ্বাসের ভিত্তিতে এ ঘোষণা দেয় মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
১২:২৪ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
আমদানির খবরে কমলো পেঁয়াজের দাম
আমদানির অনুমতি দেওয়ার পর এক দিনের ব্যবধানে কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমেছে পেঁয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরও কমবে।
১২:২২ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
ডা. জুবাইদা রহমান আজ ঢাকায় আসছেন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন। আজ শুক্রবার তিনি ঢাকায় পৌঁছবেন।
০১:৩৬ এএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
অসুস্থ খালেদা জিয়ার গন্তব্য লন্ডনে
অসুস্থতায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশী-বিদেশী চিকিৎসক দলের চেষ্টায় তাঁর অবস্থার তেমন কোনও উন্নতি হয়নি।
০১:২৭ এএম, ৬ ডিসেম্বর ২০২৫ শনিবার
জাতীয় গ্রিডে যুক্ত হলো অতিরিক্ত ২৬ মিলিয়ন ঘনফুট গ্যাস
বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) হাতে নেওয়া ‘তিতাস, হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা ফিল্ডে ৭ কূপের ওয়ার্কওভার’ কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ গ্যাস ফিল্ডের কূপ–৫ পুনর্গঠন কাজ সফলভাবে শেষ হয়েছে।
০১:০৯ এএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
আগামী সপ্তাহে টাকা পাবেন পাঁচ ব্যাংকের গ্রাহক
একীভূতকরণ প্রক্রিয়াধীন শরিয়াভিত্তিক পাঁচ ইসলামি ব্যাংকের গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে বাংলাদেশ ব্যাংক থেকে। আগামী সপ্তাহ থেকেই নতুন নাম ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ পরিচয়ে গ্রাহকদের টাকা প্রদান কার্যক্রম শুরু হবে। এর আগে দেশজুড়ে পাঁচ ব্যাংকের সব সাইনবোর্ড পরিবর্তন করা হবে।
০১:০১ এএম, ৪ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ফেসবুক আইডি হ্যাকড
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভেরিফায়েড ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে করা পোস্টে তিনি জানান, ‘আমার ফেসবুক আইডি হ্যাকড।’
০৩:২৩ এএম, ৩ ডিসেম্বর ২০২৫ বুধবার
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- ৮ যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প
- রাজধানীমুখী মানুষের ঢল
- আতঙ্ক ছড়াচ্ছে কারা
- পারস্য উপসাগরে মার্কিন জাহাজ ঢুকতে দেবে না ইরান
- ‘তদন্তের স্বার্থে’ রুমির বিষয়ে পুলিশের সিদ্ধান্ত বদল
- সীমান্ত পেরিয়ে বাংলাদেশিদের ওপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করল বিএসএফ
- কেলার উইলিয়ামস ল্যান্ডমার্ক ২-এর স্বাগত অনুষ্ঠান সম্পন্ন
- জ্যামাইকায় সেলিম-আলী পরিষদের প্যানেল পরিচিতি ও নির্বাচনী সভা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫



































