নিউইয়র্কে শ্রীকান্ত-শুভমিতার গানে মুগ্ধ দর্শক
দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রীকান্ত আচার্য ও শুভমিতা বন্দোপাধ্যায়ের যুগলবন্দী সঙ্গীতানুষ্ঠান হয়েছে নিউইয়র্কে। আইবি টিভি ইউএসএর আয়োজনে ও আশা হোম কেয়ারের সহযোগিতায় ১৩ অক্টোবর কুইন্স থিয়েটারে মুগ্ধকর ছড়িয়েছেন দুই শিল্পী। অনুষ্ঠানে আইবি টিভি ইউএসএ’র সিইও জাকারিয়া মাসুদ জিকো, চেয়ারম্যান মিলা হোসেন, আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান, নাট্যশিল্পী গোলাম সারোয়ার হারুন ও গার্গী মুখার্জি বক্তব্য রাখেন।
০৩:৩৩ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
ট্রাম্প অ্যাটর্নির দায় স্বীকার
জর্জিয়ায় ২০২০ সালের নির্বাচনের ফল পাল্টে দেয়ার চেষ্টার মামলায় দায় স্বীকার করে নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক অ্যাটর্নি সিডনি পওয়েল। বিচার শুরু একদিন আগেই দায় স্বীকারের আবেদন করেছেন তিনি।
০৩:৩০ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
হিন্দু সুরক্ষা আইনের দাবিতে জ্যাকসন হাইটসে সমাবেশ
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং এই লক্ষ্যে আইন প্রনয়ণের দাবিতে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গত ১৫ অক্টোবর সন্ধ্যায় দুটি সংগঠন শান্তি সমাবেশের আয়োজন করে। সমাবেশে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সমাজ নানাভাবে শোষিত, বঞ্চিত ও প্রতারিত হয়ে আসছে। তারা তাদের অধিকার আদায়ের লক্ষ্যে এগিয়ে যাবে।
০৩:২৭ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
অপ্টিমিস্টের ফান্ড রেইজিং ২২ অক্টোবর
আগামী ২২ অক্টোবর রোববার দুপুরে উডহ্যাভেনের জয়া হলে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘দ্য অপটিমিস্টস’-এর বার্ষিক ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৮ অক্টোবর এস্টোরিয়ার লং আইল্যান্ড সিটিতে অনুষ্ঠিত হবে ভারতীয় শিল্পী শৌনক চট্টোপাধ্যায় ও পিউ চ্যাটার্জির সংগীত সন্ধ্যা।
০৩:১৪ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
হামাসের জাতীয় নিরাপত্তা কমান্ডার ‘নিহত’
গাজায় হামাসের নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা বাহিনীর কমান্ডার জেহাদ মেইসেন বিমান হামলায় নিহত হয়েছেন বলে তথ্য প্রকাশিত হয়েছে। প্যালেস্টেনিয়ান সূত্রের বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, গাজা শহরের শেখ রাদওয়ান এলাকার পাশেই মেইসেনের বাড়িতে বিমান হামলা চলে। এতে মেইসেনসহ তার পরিবারের সদস্যরা নিহত হন। তবে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী এখনও তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।
০৩:১১ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
ফিলিস্তিনে বাইডেনের সহায়তা ১০০ মিলিয়ন ডলার
যুদ্ধকবলিত ফিলিস্তিনেদের জন্য মানবিক সহায়তা হিসেবে ১০০ মিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করলেন প্রেসিডেন্ট জো বাইডেন। গত ১৮ অক্টোবর বুধবার রাতে তিনি এ ঘোষণা দেন। জো বাইডেন বলেন, যুদ্ধের কারণে বাস্তুচ্যুত ১০ লাখ ফিলিস্তিনির জন্য এই বরাদ্দ ব্যয় করা হবে।
০৩:০৮ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
আজ দেবী দুর্গার আরাধনা
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী তিথিতে দেবী দুর্গাকে বিল্ল নিমন্ত্রণ পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হবে।
০৩:০৬ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
উত্তপ্ত যুক্তরাষ্ট্র আ. লীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্র ত্যাগ করার এক মাসের মধ্যেই চতুর্মুখী দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। পাল্টাপাল্টি সভা, নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ, শো-কজ নোটিশ প্রভৃতির পাশাপাশি একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
০৩:০৪ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
আপাতত ভোটে দাঁড়াচ্ছেন না জিম জর্ডান
হাউস স্পিকার পদের জন্য জিম জর্ডানকে ভোট না দেয়ার নানা হুমকির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন কয়েকজন রিপাবলিকান। তারা বলছেন, টেলিফোন করে তাদেরকে ক্ষোভ জানানো হচ্ছে, হুমকিমূলক ম্যাসেজ দেয়া হচ্ছে, এমনকি সরাসরি হত্যার হুমকিও দেয়া হচ্ছে। স্পিকার বাছাই নিয়ে হাউসে চলমান বিশৃঙ্খলা ও অচলাবস্থার মধ্যে এই ঘটনা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।
০২:৫০ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
বাংলাদেশে আসন্ন নির্বাচন সংঘাত নাকি সমঝোতা
বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা ক্রমশঃ বাড়ছে। বিএনপিসহ রাজপথের বিরোধী দলগুলো দূর্গাপূজার বিরতির পর আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় বড় সমাবেশ ডেকেছে। তারপর থেকে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবে।
০২:৪৬ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
গুজবে সয়লাব গণমাধ্যম
নির্বাচনের আগে বাংলাদেশে গুজব বেশ ডালপালা মেলেছে। প্রথম দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হলেও এখন তা মূলধারার গণমাধ্যমেও ছড়ানো হচ্ছে। নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গুজব আরও বেশি ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।
০২:৪৫ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
আমি এবং আজকাল
সেই ২০১৪ সালের মাঝামাঝিতে ‘আজকাল’-এ ঢুকেছিলাম। বড় আনন্দ হয়েছিল। যে একটি মাত্র পেশায় বিরতিহীনভাবে পুরোটা জীবন কাটিয়ে দিলাম সেই পেশায় নতুন করে ঢুকতে পারা নিশ্চয় আনন্দের ব্যাপার। নতুন করে মানে চাকরি নিয়ে পত্রিকা অফিসে আবার থিতু হওয়া।
০২:৪৩ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
শুভ যাত্রাপথে ধরণীর আহ্বান
‘আজকাল’ আজ ১৬-তে পা রাখল। ‘আজকাল’ আজ ষোড়শবর্ষীয়। ষোড়শ বর্ষে পদার্পণের এই শুভ মুহূর্তে ‘আজকাল’ ব্যবস্থাপনার পক্ষ থেকে পত্রিকার সকল পাঠক-গ্রাহক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ীকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
০২:৩৮ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
আজকালের বর্ষপূতি অনুষ্ঠান আজ
আত্মপ্রকাশের দেড় দশক পেরিয়ে আজ ১৬ বছরে পা রাখলো আজকাল। বিশ্বজুড়ে যুদ্ধ-বিগ্রহ ও অর্থনৈতিক মন্দার পদধ্বনির প্রেক্ষাপটে বৈশ্বিক বাস্তবতা অনেকটাই বৈরী। তারপরও যুক্তরাষ্ট্রে অভিবাসী বাংলাদেশিদের প্রাণচাঞ্চল্য ও কর্মমুখরতার সমান্তরালে আজকাল দূর্বার পদক্ষেপে এগিয়ে চলেছে।
০২:৩৭ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
ফিলিস্তিনের পক্ষে ইহুদিরা
যুক্তরাষ্ট্রের ইহুদিরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। ক্যাপিটল হিলে যুদ্ধবিরতির দাবিতে তিনশ জনেরও বেশি বিক্ষোভকারীকে সেখান থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাপিটল পুলিশের এক মুখপাত্র।
০২:৩৫ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
গাজায় দেড় হাজার শিশু হত্যা
ফিলিস্তিনের ইসলামী সংগঠন হামাসের বিরুদ্ধে প্রতিশোধমূলক আক্রমণে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা স্ট্রিপে ১৩ দিনে ১ হাজার ৫২৫ শিশু প্রাণ হারিয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে। তারা আরও জানায়, ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৭৮৫ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে নারী রয়েছেন ১ হাজারেরও বেশি।
অপরদিকে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া ইসরায়েল থেকে ২০৬ জনকে অপহরণ করে হামাস গাজায় জিম্মি করে রেখেছে বলে ইসরায়েল দাবি করেছে।
০২:৩১ এএম, ২১ অক্টোবর ২০২৩ শনিবার
চিপ রপ্তানিতে বাইডেন প্রশাসনের নিষেধাজ্ঞায় অসন্তোষ চীনে
যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন উন্নত চিপ রপ্তানিতে নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে করে চরম অসন্তোষ প্রকাশ করেছে চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, বাইডেন প্রশাসনের এ নিষেধাজ্ঞা বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতার নীতিগুলো লঙ্ঘন করেছে।
০৬:০৫ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার
নিউইয়র্কে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি বাংলাদেশি চৈতি
নিউইয়র্কে ম্যানহাটন ডিসট্রিক্ট কোর্টে সহকারী ডিসট্রিক্ট অ্যাটর্নি (এডিএ) পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানিজ ফাহমিদা চৈতি।
০৬:০৩ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার
পুতিন ও হামাসে পার্থক্য নেই, জাতির উদ্দেশে ভাষণে বাইডেন
জাতির উদ্দেশে পূর্ব নির্ধারিত ভাষণে ইসরায়েল ও ইউক্রেনের প্রতি জোরালো সমর্থনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস একই সুতোয় গাঁথা বলে মন্তব্য করেন তিনি।
০৬:০২ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার
ইরাকে মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা
ইরাকে দুইটি মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা করা হয়েছে। বৃহস্পতিবার এই হামলা করা হয়েছে। সূত্র ও কর্মকর্তারা বলছেন, ইরাকি জঙ্গিরা এই হামলা করেছে। ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধে আমেরিকা তেল আবিবের পক্ষ নেওয়ায় ধারাবাহিকভাবে হামলা করছে।
০৬:০১ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার
ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিলো কানাডা
ভারত থেকে ৪১ কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। তাদের সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি। কানাডার ৪১ জন কূটনীতিককে ১০ অক্টোবরের মধ্যে ভারত থেকে সরিয়ে নিতে বলেছিল ভারতের নরেন্দ্র মোদি সরকার।
০৬:০০ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার
বিকৃত যৌনাচার: সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটালেন ইতালির প্রধানমন্ত্রী
বিকৃত যৌনাচার সম্পর্কিত মন্তব্যের জেরে— নিজের সঙ্গীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়েছেন ইতালির নারী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
০৫:৫৯ পিএম, ২০ অক্টোবর ২০২৩ শুক্রবার
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪



















