সাটফিনের রেল লাইনে পড়ে থাকা কে এই যুবক?
কুইন্সের সাটফিন বুলেভার্ড সাবওয়ে স্টেশনের রেল লাইনে অচেতন অবস্থায় পড়ে ছিলেন যুবকটি। ম্যানহাটানমুখী একটি এফ ট্রেন ছুটে আসছিল স্টেশনের দিখে। প্লাটফর্মে জমায়েত হওয়া যাত্রীরা চালককে ট্রেন থামাবার জন্য চিৎকার করতে থাকেন। চালক দ্রুত ট্রেনটি থামিয়ে ফেলায় যুবকটি প্রাণে বেঁচে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। কিন্তু তিনি অচেতন থাকায় তার কোন পরিচয় উদ্ঘাটিত হয়নি। তবে তাকে দেখে মনে হয় তিনি দক্ষিণ এশীয়। বাংলাদেশিও হতে পারেন।
০৪:২২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সোসাইটির চেক জালিয়াত আবুকে খুঁজছে পুলিশ
বাংলাদেশ সোসাইটির ১ লাখ ৬৫ হাজার ডলার আত্মসাৎকারিকে চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ। তার নাম মামুন আবু। গত বছর ১৯ সেপ্টেম্বর সোসাইটির চেক জালিয়াতি করে এস্টোরিয়াস্থ টিডি ব্যাংক থেকে অর্থ তোলার চেষ্টা করেছিল সে। কিন্তু ব্যাংক কর্মকর্তা ও সোসাইটির নেতৃবৃন্দের তড়িৎ হস্তক্ষেপে সে এই অর্থ উত্তোলন করতে ব্যর্থ হয়। এ ঘটনায় চেক জালিয়াতির একটি মামলাও দায়ের কওে সোসাইটি। গত পাঁচ মাস ধরে গোয়েন্দা পুলিশ এ ব্যাপাওে তদন্ত চালায়। ব্যাংকের ভিডিও ফুটেজ এখন তাদের হাতে। আইনশৃংখলা বাহিনী ব্যাংকের ভিডিও ফুটেজ দেখে আবুকে সনাক্ত করে। তার নামে ওয়ান্টে জারি করা হয়েছে। আবুকে পাকড়াও করতে বিভিন্ন এলাকায় সাঁটা হচ্ছে পোস্টার। তাকে ধরতে বাংলাদেশি কমিউনিটির সদস্যদেরর সাহায্য চেয়েছে আইনশৃংখলা বহিনী।
০৪:২১ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
পাকিস্তানে প্রধানমন্ত্রী হচ্ছেন শাহবাজ
পাকিস্তানের ভোটের ফলাফল ও এরপর নানা জটিল সমীকরণ মিলিয়ে অবশেষে জোট সরকার গঠনের ঘোষণা দিয়েছে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলীম লীগ-পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। পিএমএল-এন বলছে, দলীয় প্রধান নওয়াজ শরিফ নয়, এই সরকারের প্রধান হিসেবে থাকবে তার ভাই শাহবাজ শরিফ।
পাকিস্তানের নির্বাচনের ফলাফলের পর সরকার গঠনে তাদের সাথে যোগ দিচ্ছে ছোট ছোট আরও কয়েকটি দল।
০৪:১৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
মিয়ানমারে অনিশ্চিত পরিস্থিতি বাংলাদেশ সীমান্তে তুমুল যুদ্ধ
বাংলাদেশের সীমান্ত ঘেঁষে মিয়ানমারের অভ্যন্তরে তুমুল যুদ্ধ চলছে। দেশটিতে ক্ষমতার মসনদে থাকা সামরিক জান্তার নিয়মিত সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি নামের বিদ্রোহী বাহিনীর মধ্যে চলছে এই যুদ্ধ। জান্তার বাহিনী বিমান, স্থল এবং জলপথে অভিযান পরিচালনা করছে। সেই তুলনায় সমরাস্ত্রে দুর্বল আরাকান আর্মি গেরিলা হামলা পরিচালনা করছে। গেরিলা হামলা এতটাই কঠিন যে জান্তার বাহিনীর অনেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। তাদের মধ্যে ছিলেন মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি), সেনাবাহিনী, তাদের পরিবারের সদস্য। প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশকে নিরাপদ মনে করেছে। সব মিলিয়ে ৩৩০ জন এসেছিল। তাদের সবাই ফেরত গেছে। তাদেরকে অবশ্য বাংলাদেশ সরকার কূটনৈতিক চ্যানেলে আলাপ-আলোচনা করে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে।
০৪:১৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
হাসিনা-জেলেনস্কির বৈঠক হচ্ছে
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে ঢাকা-মস্কোর সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দর মান্তিতস্কি। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
০৪:১২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
মির্জা ফখরুলসহ তিন বিএনপি নেতা কারামুক্ত
বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন দলটির এই দুই শীর্ষ নেতা। একইদিনে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি’র আরেক কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সকাল থেকেই কেরাণীগঞ্জে কারাগারের সামনে ভিড় করছিলেন দলটির নেতাকর্মীরা। কারামুক্ত হওয়ার পর নেতাদের শুভেচ্ছা জানান তারা। কারা ফটকে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘দেশের জনগণ সবসময়ই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। অধিকার আদায়ের যে সংগ্রাম তারা শুরু করেছে তাতে জয় আসবেই।’
০৪:০৮ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
২০টি মাইগ্র্যান্ট সেন্টারে কার্ফ্যু
নিউইয়র্ক সিটির ২০টি মাইগ্র্যান্ট সেন্টারে কারফিউ জারি করলেন মেয়র এরিক এডামস। টাইমস স্কয়ারে পুলিশের উপর হামলা, গুলি ও ডাকাতির ঘটনায় এ সিদ্ধান্ত নিয়েছে সিটি প্রশাসন। গত সোমবার ১২ ফেব্রুয়ারি থেকে এ আদেশ কার্যকর হয়েছে। এই আইন অমান্যকারীদের পুলিশ গেফতার করে বিচারের আওতায় আনবে।
০৪:০৫ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধে সিটির মামলা
নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস ফেসবুক, টিকটক ও ইউটিউবসহ পাঁচটি সোশ্যাল মিডিয়া প্লাটফরমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অন্য দুটি প্লাাটফরম হচ্ছে ¯œ্যাপচ্যাট ও ইন্সটাগ্রাম। এই মামলায় মেয়রের সাথে স্বাক্ষর করেছেন নিউইয়র্ক সিটি করপোরেশন কাউন্সেল সিলভিয়া ও. হিন্ডস, ডিপার্টমেন্ট অব মেন্টাল হেলথ এন্ড মেন্টাল হাইজিন কমিশনার ড. অসিন ভাসান, হেলথ এন্ড হসপিটাল করপোরেশনের প্রেসিডেন্ট ড. মিশেল কাটজ ও ডিপার্টমেন্ট অব এডুকেশনের চ্যান্সেলর ডেভিড সি. ব্যাংক।
০৪:০৪ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
নাগরিকত্ব পেয়েছেন ৯ লাখ অভিবাসী
যুক্তরাষ্ট্রে দ্রুত গতিতে ইমিগ্রেশন কেসগুলো নিষ্পত্তি হচ্ছে। এক বছরে এক কোটি আবেদনের ফয়সালা হয়েছে। এরমধ্যে ১০ লাখ মানুষের নাগরিকত্ব আবেদনের ইন্টারভিউ হয়েছে। ৯ লাখ ইমিগ্রান্ট নতুন আমেরিকান হিসেবে শপথ নিয়েছেন ২০২৩ সালে। গত ১২ ফেব্রুয়ারি ইউনাইটেড স্টেটস সিটিজেনশীপ এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গত এক যুগে এত বিপুল সংখ্যক ইমিগ্রেশন আবেদনের নিষ্পত্তি ঘটেনি। ব্যাকলগ কমেছে শতকরা ১৫ ভাগ।
০৪:০৩ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৪ শনিবার
সামরিক সহযোগিতা নিশ্চিতে জার্মানি ও ফ্রান্স সফরে জেলেনস্কি
ইউক্রেনে যুদ্ধকালীন সহায়তা নিশ্চিত করতে বার্লিন ও প্যারিস সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
০৬:৪১ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
নেতৃত্ব দিতে শিক্ষিত তরুণদের রাজনীতিতে আসা প্রয়োজন: মন্ত্রী
শিক্ষিত তরুণ সমাজের রাজনীতিতে আসার প্রয়োজন রয়েছে মন্তব্য করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন- তা না হলে অযোগ্য লোক সমাজকে নেতৃত্ব দেবে।
০৬:৩৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
কারাগার থেকে যুক্তরাষ্ট্রকে বিশেষ বার্তা দিলেন ইমরান খান
পাকিস্তানের ক্ষমতার রাজনীতির রঙ্গমঞ্চে নানা খেলা চলছে। সাধারণ নির্বাচনে ইমরান সমর্থিত স্বতন্ত্ররা সংখ্যাগরিষ্ঠতা পেলেও সরকার গঠন করতে পারছেন না। পিটিআই সরকারকে ফেলে দেওয়ার আন্দোলনকারীরা সরকার গঠন করতে যাচ্ছেন।
০৬:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
কারাগারে পুতিনের কট্টোর সমালোচক নাভালনির আকস্মিক মৃত্যু
রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টোর সমালোচক অ্যালেক্সি নাভালনি মারা গেছেন। কারাগারে বন্দি অবস্থায় তার আকস্মিক মৃত্যু হয়েছে।
০৬:৩৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র-আরব বিশ্ব
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের রাষ্ট্রগুলোর সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করছে যুক্তরাষ্ট্র। প্রথম সারির মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে এ তথ্য।
০৬:১৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা কেটে রাস্তায় যুবক
ভারতের উত্তরপ্রদেশে পরকীয়ায় লিপ্ত সন্দেহে স্ত্রীর মাথা কেটে তা হাতে নিয়ে রাস্তায় চলার সময় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের বারাবানকি এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
০৬:০৮ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
এবার রমজানে ২৫টি স্থানে সুলভ মূল্যে পাওয়া যাবে মাংস, দুধ ও ডিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিগত রমজানে প্রাণিজ পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ করে নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্যে ঢাকা শহরের ২০টি স্থানে ড্রেসড ব্রয়লার, গরু ও খাসির মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী মূল্যে বিপণন করা হয়। আসন্ন রমজানে ঢাকা শহরে আরও নতুন ৫টি স্পটসহ এ বছর মোট ২৫টি স্থানে এসব পণ্য সুলভ মূল্যে বিপণন এর উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান।
০৬:০২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
ইউএস-বাংলা গ্রুপের ডিএমডির বাবার প্রথম জানাজা অনুষ্ঠিত
দেশের খ্যাতনামা শিল্প গ্রুপ ইউএস-বাংলার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) দিলরুবা পারভীনের বাবা গাজী আবুল কাশেমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। তিনি ইউএস-বাংলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের শ্বশুর।
০৫:৫৯ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
ড. ইউনূস ইস্যুতে সরকারের কোনো হাত নেই : আইনমন্ত্রী
ড. ইউনূস ইস্যুতে সরকারের কোনো হাত নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
০৫:৫৭ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
নির্বাচন বাতিল চেয়ে পাকিস্তানের সুপ্রিমকোর্টে আবেদন
পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যাপক আলোচিত ও সমালোচিত এ নির্বাচন বাতিল ঘোষণার আবেদন জানিয়েছেন আলী খান নামের এক নাগরিক। তার আবেদনের প্রেক্ষিতে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির সুপ্রিম কোর্টে শুনানি হবে।
০৫:৫৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৪ শুক্রবার
সর্বত্রই বিরাজ করছে এক ভয়াবহ বিভীষিকা : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধীদের ওপর বুলডোজার চালানোর পর নজিরবিহীন উদ্ভট ডামি নির্বাচনের মধ্যদিয়ে বাংলাদেশে চালু হয়েছে এক ব্যক্তির নিরঙ্কুশ শাসনব্যবস্থা। গোটা বাংলাদেশ এখন তার হাতে জিম্মি হয়ে গেছে। সর্বত্রই বিরাজ করছে এক ভয়াবহ বিভীষিকা।
০৪:৫৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
গ্রামীণ টেলিকম ভবন তালাবদ্ধ, ঢুকতে পারছেন না ড. ইউনূস
গ্রামীণ ব্যাংক গ্রামীণ টেলিকম ভবন জবর দখল করে রেখেছে। ১২ ফেব্রুয়ারি থেকে তারা ভবনে তালা দিয়ে রেখেছে। এ কারণে ভবনে ঢুকতে পারছেন না নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি সাংবাদিকদের জানান, পুলিশের কাছে সহায়তা চেয়েও তিনি পাননি। দেশ কীভাবে চলে এমন প্রশ্নও করেন তিনি।
০৪:১৮ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
সাড়ে তিন মাস পর কারামুক্ত মির্জা ফখরুল
সাড়ে তিন মাস কারাবন্দি থেকে মুক্তি পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
০৪:১৬ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
বাইডেন না ট্রাম্প কাকে পছন্দ, জানালেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের চেয়ে জো বাইডেনকে পছন্দ করি। তবে যে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই কাজ করতে রাজি।
০৪:১১ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
এমবাপ্পের অনন্য কীর্তিতে জিতল পিএসজি
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অপ্রত্যাশিত হার দেখেছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে পিছিয়ে পড়েছে তারা। পুরো ম্যাচ জুড়েই জার্মান জায়ান্টদের এমন অবস্থা ছিল, যা নিকট অতীতে দেখা যায়নি। এক পর্যায়ে তো ১০ জনের দল নিয়ে তাদের খেলতে হয়েছে।
০২:১৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্টের ছবি
- কুয়েতে মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি ইরানের
- যুক্তরাষ্ট্র-কানাডা থেকে ৮৬ টন স্বর্ণ লন্ডনে নিল নেদারল্যান্ডস
- নগদের মালিকানায় আবুল খায়ের গ্রুপ
- ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা
- ভেনেজুয়েলায় এখনও নির্বাচনের পরিবেশ দেখছেন না ট্রাম্প
- বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি
- যেভাবে খুঁজে বের করা হলো মন্ত্রীর ব্যবহৃত গাড়ির নম্বর
- মাথাব্যথা হয়েছে, মাথা কর্তন করা যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী
- নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ
- নবম পে-স্কেলের প্রজ্ঞাপন রোববার
- যুক্তরাষ্ট্রের হামলায় ১৮ জন নিহত, জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
- রেলে নিরাপত্তার চেয়ে টিকিট তল্লাশিতেই বেশি নজর?
- জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া কঠিন করছে যুক্তরাষ্ট্র
- চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
- নেপালে বিপর্যয়
জীবিত উদ্ধারের আশা ফিকে হচ্ছে - হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প
- নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
- বিমানের কাউন্টারে টাকার খেলা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প
- হিসাব মেলানোই দায়
- প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
- ইরানে ফের মার্কিন বিমান হামলা শুরু, জানালেন ট্রাম্প
- ‘আমি বেঁচে গেছি, কিন্তু আমার ভাই-বোন পারেনি’
- ৪৯ বছরে বিএনপি
- পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প
- ইরানে পারমাণবিক হামলার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প
- ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতের প্রভাব তেলের বাজারে
- পে-স্কেলের প্রস্তাবিত গেজেটে দেখুন কার বেতন কত বাড়ল
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
























