সার্বিয়ায় ট্রেনের ধাক্কায় স্কুলবাস দ্বিখণ্ডিত, নিহত ৫
সার্বিয়ায় চলন্ত ট্রেনের সঙ্গে একটি স্কুলবাসের সংঘর্ষে শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
০৭:২৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
পশ্চিম তীর ও গাজায় ইসরায়েলি গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত
দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ১৬ বছরের এক কিশোরসহ পশ্চিম তীর ও গাজায় চার ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার টানা সাপ্তাহিক বিক্ষোভে গাজা উপত্যকায় নিহত হন ফিলিস্তিনি। আর বৃহস্পতিবার দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোর নিহত হয়েছে। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এখবর জানিয়েছে।
০৭:২২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
নেপালে পাহাড়ি এলাকায় বাস দুর্ঘটনায় নিহত অন্তত ২১
নেপালের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি রাস্তায় কলেজ শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে এখবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
০৭:১৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
৪৭০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট ঘোষণা জাপানের
জাপান সরকার দেশটির পরবর্তী অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে ৪ হাজার ৭০০ কোটি ডলার করেছে। এই প্রতিরক্ষা বাজেটে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েনের সংখ্যা বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।
০৭:১৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
চীনে আটক কানাডীয়কে তিন বেলা জিজ্ঞাসাবাদ, নেভাতে দেওয়া হয় না বাতি
চীন আটক কানাডার একজন নাগরিক সম্পর্কে জানা গেছে, তাকে প্রতিদিন তিন বেলা জিজ্ঞাসাবাদ করা হয়। আত্মপক্ষ সমর্থনের জন্য তাকে দেওয়া হয়নি কোনও আইনজীবী। এমন কি তাকে যেখানে রাখা হয়েছে সেখানে রাতেও বাতি নেভাতে দেওয়া হয় না। সংশ্লিষ্ট কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য দিয়ে আরও জানিয়েছে, কানাডার দূতাবাস কর্মকর্তাদের সঙ্গে দেখা করার ক্ষেত্রে মাসে মাত্র একবার সুযোগ দেওয়া হবে সংশ্লিষ্ট কানাডীয় মাইকেল কোভরিগকে।
০৭:১৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
লুতফুরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ নেই, বন্ধ হলো তদন্ত
লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক বাংলাদেশি বংশোদ্ভুত মেয়র লুতফুর রহমানের বিরুদ্ধে জালিয়াতি ও করদাতাদের অর্থের অপব্যবহারের কোনও প্রমান পায়নি স্বাধীন তদন্ত দল। এর ফলে বৃহস্পতিবার তার বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।
০৭:০৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
যুক্তরাজ্যে আরটি ও রাশিয়ায় বিবিসি কি নিষিদ্ধ হতে যাচ্ছে?
রাশিয়ার সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বিবিসির সম্প্রচার দেশটিতে কোনও আইনি ব্যত্যয় ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তারা খোলাখুলি স্বীকারও করেছে, রাশিয়া টুডের (আরটি) বিরুদ্ধে যুক্তরাজ্যের সম্প্রচার কর্তৃপক্ষ অফকম তদন্তের প্রেক্ষিতেই তারা বিবিসির বিরুদ্ধে তাদের এই পদক্ষেপ।
০৭:০৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
লন্ডন ফ্যাশন উইকে বাংলাদেশি ঐতিহ্য তুলে ধরছেন ব্রিটিশ ডিজাইনার
যুক্তরাজ্যে পুরুষদের পোশাকের একজন ফ্যাশন ডিজাইনার নিজের প্রথম ফ্যাশন শোতে তুলে ধরছেন বাংলাদেশের ঐতিহ্য। লন্ডনের সেন্ট্রাল সেন্ট মার্টিন্স কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা রহিমুর রহমান ৫ জানুয়ারি লন্ডন ফ্যাশন উইকে বাংলাদেশি ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছেন।
০৭:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
হোদাইদাহতে যুদ্ধ বিরতি তদারকিতে প্রতিনিধি দল পাঠাচ্ছে জাতিসংঘ
ইয়েমেনের হোদাইদাহ বন্দরে যুদ্ধ বিরতি বাস্তবায়ন তদারকির জন্য একটি প্রতিনিধি পাঠাতে সম্মত হয়েছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্য উপস্থাপিত প্রস্তাবটি ভোটে পাস হওয়ার আগে বেশ কয়েকটি সংশোধনীর মুখে পড়ে। এই প্রস্তাবে গত সপ্তাহে জাতিসংঘের মধ্যস্ততায় ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলোর যুদ্ধবিরতিকেও অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই চুক্তি কার্যকর হয়েছে।
০৭:০০ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ব্রিটিশ বিমানবন্দরের ড্রোন রহস্যে আটক ২
যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের 'ড্রোন রহস্য' নিয়ে সে দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সূত্র থেকে এখনও সুনির্দিষ্ট কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে 'অপরাধ সংঘটনে ড্রোনের ব্যবহার' নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবে দুইজনকে গ্রেফতার করার কথা জানিয়েছে সাসেক্স পুলিশ। তাদের ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত খবরে বলা হয়েছে, শুক্রবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ১০টার পর এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতিকে 'চ্যালেঞ্জিং' আখ্যা দিয়ে তারা ।জানিয়েছে, ড্রোন রহস্যের ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারায়। তদন্ত চলমান রয়েছে। নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়ে বিমানবন্দর খুলে দিলেও পুলিশ জানিয়েছে, সেখানেও তারা প্রয়োজনীয় তদন্তকাজ করছেন।
০৬:৫৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
আবার বিয়ের ইঙ্গিত দিলেন পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন হয়তো আবার তিনি বিয়ে করবেন। তবে কাকে বিয়ে করবেন তা জানাননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।
০৬:৪৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের পদত্যাগ, অবসরে যাওয়া বলছেন ট্
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদকে পদত্যাগের কারণ হিসেবে ইঙ্গিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তবে একে ম্যাটিসের ‘অবসরে যাওয়া’ বলছেন ট্রাম্প। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ অবসরে যাবেন ম্যাটিস। সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার একদিন পরই এ কথা জানালেন ট্রাম্প। তবে কাকে ম্যাটিসের স্থলাভিষিক্ত করা হবে তা বলেননি তিনি।
০৬:৪১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
এবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা
আফগানিস্তান থেকে ৫ হাজারেরও বেশি মার্কিন সেনাকে প্রত্যাহার করে নেওয়ার পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ পরিকল্পনার কথা জানিয়েছে। সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার একদিন পর আফগানিস্তান থেকে আংশিক সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানা গেলো।
০৬:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ট্রাম্পের জন্য বরাদ্দ অনুমোদন হাউস রিপাবলিকানদের
সীমান্তে দেয়াল নির্মাণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সহায়তা করতে ৫০০ কোটি ডলার বরাদ্দ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। সরকারি ব্যয় বিলের সঙ্গে এ বরাদ্দ যোগ করার পক্ষে মত দিয়েছে তারা। তবে কংগ্রেসের নিম্ন কক্ষে পাস হলেও উচ্চ কক্ষ সিনেটে বিলটি আটকে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর শুক্রবার (২১ ডিসেম্বর) মধ্যরাতের সময়সীমার মধ্যে ব্যয় বিলটি পাস না হলে কেন্দ্রীয় সরকারে অচলাবস্থা শুরু হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
০৬:৩২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
উ. কোরিয়ায় ওষুধ পাঠাবে যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়ায়
উত্তর কোরিয়ায় সোয়াইন ফ্লু মোকাবিলার জন্য ওষুধ পাঠাতে দক্ষিণ কোরিয়াকে সহায়তায় রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক আলোচনা স্থবির হয়ে থাকা সত্ত্বেও উত্তর কোরিয়ায় মানবিক সহায়তা পাঠাতে যুক্তরাষ্ট্র সহযোগিতার ঘোষণা দেওয়ার পরই এ সিদ্ধান্ত জানানো হলো।
০৬:২৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
বিস্মিত আফগান নেতৃত্ব ও পশ্চিমা সহযোগীরা
আফগানিস্তানে মোতায়েন থাকা ১৪ হাজার সেনা সদস্যের মধ্যে পাঁচ হাজার সেনা সদস্যকে প্রত্যাহারের যে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, তাতে যেমন বিস্মিত হয়েছে আফগান নেতৃত্ব, তেমনি বিস্মিত হয়েছেন যুক্তরাষ্ট্রের পশ্চিমা সহযোগীরা। বার্তা সংস্থা রয়টার্সকে পশ্চিমা কূটনীতিকদের একজন বলেছেন, ট্রাম্প যে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবেন সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনও কথা হয়নি। এখন সিদ্ধান্ত যখন হয়েই গেছে, তখন তারা পরিস্থিতি বুঝে এগোবেন।
০৬:২৪ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রমে আবারও অচলাবস্থা
আইনপ্রণেতারা বাজেট পাসে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র সরকারের একাংশে আবারও অচলাবস্থা (শাটডাউন) শুরু হয়েছে। মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকৃত ৫০০ কোটি ডলার বরাদ্দের ব্যাপারে কোনও সমঝোতা না হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
০৬:২১ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
গীতিনাট্যে ওবামা
যুক্তরাষ্ট্রের ইতিহাসের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা মাত্র কয়েকদিন আগে কিছুটা সান্তা ক্লজ সেজে বড়দিনের উপহার নিয়ে হাজির হয়েছিলেন শিশুদের হাসপাতালে। শিশুদের প্রতি তার হৃদয় সীমাহীন ভালোবাসার নজির পাওয়া গেছে বহুবার। তবে এবার সংগীতপ্রেমীদের মাঝে তিনি হাজির হলেন নতুন ভূমিকায়। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গীতিনাট্য ‘হ্যামিল্টন’-র একটি গানের রিমিক্স গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
০৬:১৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
কাশ্মিরে বেসামরিক হত্যার বিচার চায় এইচআরডব্লিউ
কাশ্মিরে নিরাপত্তা অভিযানে বেসামরিক নিহতের ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে মার্কিন মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। অভিযান চালাতে গিয়ে বেসামরিকদের উপস্থিতির কথা জেনেও ভারতীয় বাহিনীর সদস্যরা দায়িত্বশীল আচরণ করে না বলে অভিযোগ তুলেছেন সংস্থাটির দক্ষিণ এশিয়াবিষয়ক পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি। অফিসিয়াল টুইটারে পোস্ট করা এক বিবৃতিতে দোষীদের বিচারের আওতায় নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
০৬:১৬ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
পশ্চিমবঙ্গে বাড়ছে রাজনৈতিক সহিংসতা, চার দিনে নিহত ৫
গত চার দিনে পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের তিন কর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। অক্টোবর থেকে শুরু হওয়া রাজনৈতিক সংঘাতের জের ধরে গত কয়েকদিনে এসব হত্যাকাণ্ড ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।
০৬:০৯ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
কলকাতায় চলন্ত বাসে আগুন
ভারতের কলকাতায় একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর রোডে বিমানবন্দরের তিন এবং আড়াই নম্বর গেটের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ।
০৬:০৭ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শ্রিংলা
যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির জ্যেষ্ঠ কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলা। বর্তমানে তিনি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
০৬:০২ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
বিজেপিকে রথ যাত্রার অনুমতি দিলো কলকাতা হাইকোর্ট
পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপিকে রথ যাত্রার অনুমতি না দিলেও শেষ পর্যন্ত তারা কলকাতা হাইকোর্টে অনুমোদন পেয়েছে। দীর্ঘ শুনানির বৃহস্পতিবার বিজেপিকে শর্ত সাপেক্ষে রথ যাত্রার অনুমতি দিয়েছে। একই সঙ্গে রাজ্য সরকারকে রথ যাত্রায় যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেই ব্যবস্থা গ্রহণে আদালত নির্দেশ দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।
০৫:৪৫ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
ভারতে নির্বাচনকেন্দ্রিক অনলাইন প্রচারণাকে ঘিরে গুজব ও সহিংসতার আশ
আগামী বছরের মে মাসে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমের ভূমিকা নিরূপণের সবচেয়ে বড় পরীক্ষাও এটি। অনলাইন প্রচারণায় আগে থেকে পারদর্শী বিজেপি জোটের সঙ্গে এবার অনলাইন প্রচারণা যুদ্ধে নেমেছে কংগ্রেস।
০৫:৪৩ পিএম, ২২ ডিসেম্বর ২০১৮ শনিবার
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
























