যুক্তরাজ্যে আরটি ও রাশিয়ায় বিবিসি কি নিষিদ্ধ হতে যাচ্ছে?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮
রাশিয়ার সম্প্রচার মাধ্যম নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বিবিসির সম্প্রচার দেশটিতে কোনও আইনি ব্যত্যয় ঘটাচ্ছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তারা খোলাখুলি স্বীকারও করেছে, রাশিয়া টুডের (আরটি) বিরুদ্ধে যুক্তরাজ্যের সম্প্রচার কর্তৃপক্ষ অফকম তদন্তের প্রেক্ষিতেই তারা বিবিসির বিরুদ্ধে তাদের এই পদক্ষেপ।
শুধু বিবিসি ওয়ার্ল্ড নিউজ চ্যানেলটি নয়, সেই সঙ্গে বিবিসির ওয়েবসাইটে প্রকাশিত বিষয়-আশয়ও তাদের তদন্তের আওতায় রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, একদিকে অফকম যুক্তরাজ্যে রাশিয়া টুডের লাইসেন্স বাতিলের চিন্তা করছে, অন্যদিকে রাশিয়া বলে রেখেছে, যুক্তরাজ্য যা করবে তার ঠিক অনুরূপ সিদ্ধান্তই নেবে তারা।
গত বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ব্রিটিশ সম্প্রচার কর্তৃপক্ষ অফকম এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার টেলিভিশন চ্যানেল আরটি সংবাদ সম্প্রচারের ক্ষেত্রে পক্ষপাত না করার আইন ভঙ্গ করেছে। বিশেষ করে পক্ষত্যাগী রুশ গোয়েন্দা সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়াকে রাসায়নিক অস্ত্র ব্যবহার করে হত্যার ষড়যন্ত্রের বিষয়ে আরটি পক্ষপাত স্পষ্ট। অফকম তাই চ্যানেলটির বিরুদ্ধে শাস্তি আরোপের কথা ভাবছে। ব্রিটিশ গণমাধ্যম বিষয়ক মন্ত্রী জেরেমি রিটও একই কথা বলেছেন। তার ভাষ্য, দিন দিন আরটি তার অবস্থান হারিয়েছে এবং তার মুখোশ খুলে পড়তে শুরু করেছে।
ক্রেমলিন ও পুতিন বহুবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আপত্তির বিষয় ছিল সিরিয়ায় রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে বিবিসির বিস্তারিত প্রতিবেদনগুলো। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছিলেন, ‘বিবিসির উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ পরিবেশনের এমন বহু নমুনা আছে যা প্রশ্নবোধক। বিবিসি সংবাদ মাধ্যমের মতো করে সংবাদ পরিবেশন করে না বরং পূর্বপরিকল্পিত ও রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে সংবাদ ছড়ায়। এটা তারা দীর্ঘদিন ধরে করে আসছে।’
বিবিসির বিরুদ্ধে রাশিয়ায় শুরু হওয়া তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, বিবিসি যদি রাশিয়ার আইন ভঙ্গের মতো কাজ করে থাকে তাহলে দেশটিতে তার সম্প্রচার বন্ধ করে দেওয়া হতে পারে। অবশ্য বিবিসির দাবি, তারা সম্পূর্ণভাবে রাশিয়ার আইন মেনে চলেছে। সংবাদমাধ্যমটির একজন মুখপাত্র বলেছেন, ‘বিশ্বের অন্য সব স্থানের মতো রাশিয়াতেও স্থানীয় আইন মেনে চলে এবং দর্শকদের কাছে বস্তুনিষ্ঠ ও স্বাধীন সংবাদ পরিবেশন করে বিবিসি।’
ব্রিটিশ নিষেধাজ্ঞার বিষয়ে আরটির প্রধান সম্পাদক মার্গারিটা সিমনিয়ান টুইটারে লিখেছেন, অফকম আরটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চ্যানেলটির লাইসেন্স বাতিলের মতো সিদ্ধান্ত ঘোষণার পরিকল্পনা করেছে। তার ভাষ্য, ‘আমি এখন মনে করি তদন্তকারীরা বিবিসির বিষয়ে তন্ন তন্ন করে ত্রুটি খুঁজবে। নতুন পৃথিবীতে স্বাগতম।’
মস্কোর কর্মকর্তারা আগে থেকেই বলে রেখেছেন, যুক্তরাজ্য যা করবে তারা ঠিক অনুরূপ ব্যবস্থাই নেবেন তারা। এখন দেখার পালা, যুক্তরাজ্য আরটির ও রাশিয়া বিবিসির সম্প্রচার বন্ধের মতো পাল্টাপাল্টি সিদ্ধান্ত নেয় কি না।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
