মধ্যপ্রাচ্যে বিশেষ কিছুর ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর হোয়াইট হাউস সফরের আগ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য সংকট সমাধানে বিশেষ অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। মধ্যপ্রাচ্য সংকটের কথা উল্লেখ করে তিনি বলেছেন, সবাই বিশেষ কিছুর জন্য প্রস্তুত। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন তিনি।
০২:০৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
এখনও ট্রাম্পকে মস্কোতে আতিথ্য দিতে প্রস্তুত পুতিন: ক্রেমলিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে স্বেচ্ছায় মস্কোয় স্বাগত জানাতে প্রস্তুত আছেন আছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রবিবার জানিয়েছেন, পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি সেই আমন্ত্রণ বহালই রয়েছে।
০২:০৪ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৪, পোল্যান্ডের আকাশসীমা বন্ধ
ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে ১২ বছর বয়সী এক শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। এ হামলায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। কিয়েভের আকাশসীমায় সর্তকবার্তা জারি হয়েছে।
০১:৫৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
মধ্যরাতে সাকিবের রহস্যময় পোস্ট, কাকে ইঙ্গিত করলেন?
গত বছর আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। দেশে ফিরে জাতীয় দলে হয়ে খেলতে চাইলেও হত্যা মামলার আসামী হওয়ায় দেশে ফিরতে পারেননি তিনি।
০১:৫৬ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ভারতীয়দের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ‘টয়লেট আটকে দাও’ অভিযান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'H-1B' ভিসার জন্য ১ লাখ ডলারের ফি ঘোষণা করার পর যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে 'ক্লগ দ্য টয়লেট' বা 'টয়লেট আটকে দাও' অভিযান। মূলত ভারতীয়দের যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বাধা দেওয়ার জন্য ডানপন্থী অনলাইন সংগঠনগুলো এই অভিযান চালায়।
০১:৪৭ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ভিডিওতে ফুটে উঠল জুলাই হত্যাযজ্ঞের ভয়াবহ দৃশ্য
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মূল তদন্ত কর্মকর্তা (আইও) মো. আলমগীরের সাক্ষ্য শুরু হয়েছে। জবানবন্দিতে নিজের জব্দ করা ১৭টি ভিডিও ট্রাইবুনালে দেখান তিনি। এসব ভিডিওতে জুলাই-আগস্ট আন্দোলনের ভয়াবহ দৃশ্য ফুটে উঠেছে।
০১:৪৩ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
পাকিস্তানকে হারিয়ে নবম শিরোপা জিতলো ভারত
যেকোনো ফরম্যাটে ভারতকে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে হারিয়েছিল পাকিস্তান। এরপর থেকে ভারতই কেবল শেষ হাসি (টানা ৮ ম্যাচে) হেসেছে। প্রথমবার এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি হয়েও সেই খরা কাটাতে ব্যর্থ সালমান আলি আগার দল। অবশ্য রোমাঞ্চকর এই মহারণের ফল এসেছে শেষ ওভারে। ৫ উইকেটের জয়ে নবম বারের মতো ভারত মহাদেশসেরার মুকুট পরল।
০১:৪১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় মেজরসহ ১৩ সেনাসদস্য আহত
খাগড়াছড়িতে দুষ্কৃতকারীদের হামলায় মেজরসহ ১৩ জন সেনাসদস্য আহত ও তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কঠোর বার্তা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০১:৩৮ এএম, ২৯ সেপ্টেম্বর ২০২৫ সোমবার
ডেঙ্গু পরিস্থিতি আরও অবনতির শঙ্কা
চলতি মাসের ২৬ দিনে ১৩ হাজারের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৬ জনের। এ বছরের মধ্যে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি চলতি মাসে। আগামী মাসে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা।
০২:০৪ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
কলম্বিয়ার প্রেসিডেন্টের ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার নিউইয়র্কে তিনি মার্কিন সেনাদের নির্দেশ অমান্য করার আহ্বান জানান। এতেই ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
০১:৫২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
পোর্টল্যান্ডে সেনা পাঠানোর নির্দেশ ট্রাম্পের
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের ব্যাপক ধরপাকড় চলছে। বর্তমানে সবচেয়ে উত্তপ্ত হয়ে আছে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড। এই পরিস্থিতিতে আজ পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে ‘পূর্ণ শক্তি’ ব্যবহারেরও অনুমতি দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
০১:৪৬ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
হোয়াইট হাউস থেকে ট্রাম্পের নাতনির পোশাক ব্র্যান্ড উদ্বোধন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাতনি নিজের নামে একটি পোশাক ব্র্যান্ড চালু করেছেন। ব্র্যান্ডের প্রচারণামূলক ছবি তোলা হয়েছে হোয়াইট হাউসে, যেখানে ১৩০ ডলারের এক একটি সোয়েটশার্ট পরে তাকে দেখা গেছে।
০১:৪৫ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
এবার মাইক্রোসফট কর্মকর্তাকে বরখাস্তের আহ্বান ট্রাম্পের
মাইক্রোসফটের আন্তর্জাতিক বিষয়ক প্রধান লিসা মোনাকোকে বরখাস্ত করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।গতকাল শুক্রবার তিনি আহ্বান জানান।মোনাকো ডেমোক্র্যাট প্রশাসনের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন।
০১:৪৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
ট্রাম্পের সঙ্গে প্রধান উপদেষ্টার ছবি নিয়ে যা জানালেন প্রেস সচিব
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবারের সেই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে তোলা প্রধান উপদেষ্টার একটি ছবি শনিবার ফেসবুকে প্রকাশ করা হয়। সে ছবি নিয়ে একটি মহল বিতর্ক তৈরির চেষ্টা করে।
০১:৩৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
মুর্শিদাবাদে পূজামণ্ডপে অসুর রূপে ডোনাল্ড ট্রাম্প
এবারের দুর্গাপূজায় ব্যতিক্রমি থিম তুলে ধরে ব্যাপক মনোযোগ আকর্ষণ করেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে খাগড়া শ্মশানঘাট দুর্গাপূজা কমিটি। তারা অসুর রূটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মডেল করে মূর্তি উন্মোচন করেছে।
০১:৩৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
ভারত-পাকিস্তান স্বপ্নের ফাইনাল আজ
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে সত্তর-আশির দশকের সেই আবেদন আর নেই। অবশ্য উন্মাদনা টিকে আছে। ব্যস্ত জীবনের সেই উন্মাদনার গ্রাফ ক্রমশ নিম্নগামী।
০১:৩২ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
৫ দিনের ব্যবধানে ফের কমল সোনার দাম
দেশের বাজারে ৫ দিনের ব্যবধানে ফের সোনার দাম কমেছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৯০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা হয়েছে। নতুন এই দাম আগামীকাল রবিবার (২৮ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হবে।
০১:২৯ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
অবরোধে উত্তপ্ত খাগড়াছড়ি, ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে শনিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। দুপুরে অবরোধকারীদের সঙ্গে স্থানীয় বাঙালিদের ধাওয়া-পালটা ধাওয়া হয়। এ সময় অন্তত ২৩ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য খাগড়াছড়ি পৌরশহর, জেলা সদর ও একটি উপজেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। জেলা সদরে মোতায়েন করা হয়েছে বিজিবি।
০১:২৭ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
তামিলনাড়ুতে বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৮
তামিলনাড়ুর করুর জেলায় তামিলগা ভেত্রি কাজগম (টিভিকে) প্রধান ও জনপ্রিয় তারকা বিজয় থালাপাতি সমাবেশে ভয়াবহ ট্র্যাজেডি ঘটেছে। সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহতের সংখ্যা বেড়ে ৩৮ জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনায় আরও ৪৬ জন আহত হয়েছে।
০১:১৮ এএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার
শেখ হাসিনার বিদায় পছন্দ করেনি ভারত: ড. ইউনূস
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্য ঘিরে আলোচনা সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেছেন, গত বছরের ছাত্র আন্দোলন-যার ফলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাটকীয় বিদায় ঘটে-সেটি ভারত পছন্দ করেনি। সেই কারণেই বর্তমানে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের টানাপোড়েন চলছে বলে প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
০২:০৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ঢাকা ও নিউইয়র্কের সাংবাদিকদের প্রেসক্লাবে মতবিনিময় অনুষ্ঠান
জাতিসংঘের ৮০ তম সাধারণ অধিবেশন কাভার করতে নিউইয়র্কে আসা বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে নিউইয়র্কের সাংবাদিকদের এক মতবিনিময় সভার আয়োজক করেছে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব। গত ২৪ সেপ্টেম্বর জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি সেন্টারে আয়োাজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম মজুমদার।
০২:০১ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
ড.ইউনূস প্রবাসী সমাবেশ ভাষণ দেবেন শনিবার
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে নিউইয়র্কে অবস্থানকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর শনিবার প্রবাসীদের এক সমাবেশে বক্তব্য দেবেন।
০২:০০ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
এবারের ভোটে পিআর পদ্ধতি নয়
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি হচ্ছে না। নির্বাচন কমিশন মনে করে, পিআর পদ্ধতি সংবিধানে না থাকায় এই পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব নয়।
০১:৫৭ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
চট্রগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
নিউইয়র্কে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত হয়েছে। জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টার ও রেস্টুরেন্টে এ আয়োজনের উদ্যোক্তা ছিলো ঈদে মিলাদুন্নবী (সা.) অর্গানাইজিং কমিটি অব নর্থ আমেরিকা’। ২১ সেপ্টেম্বর রোববার আছরের নামাজের পর থেকে শুরু হয় ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল ও মেজবান (নৈশভোজ)। বিপুলসংখ্যক প্রবাসী মেজবানে অংশ নিয়ে সুস্বাদু খাবার গ্রহণ করেন।
০১:৫৩ এএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা























