ছেলে সন্তানের মা হলেন টিউলিপ সিদ্দিক
ছেলে সন্তানের মা হলেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার সকালে হ্যাম্পস্টিডের রয়্যাল ফ্রি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন তিনি।
০৫:২৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
‘ইসরায়েলিরা মালয়েশিয়ায় আসতে পারবে না’
মালয়েশিয়ায় অনুষ্ঠেয় প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় ইসরায়েলিদের অংশ নেয়ার অনুমতি দেননি দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ। তার এই সিদ্ধান্তকে ‘লজ্জাজনক’ বলে নিন্দা জানিয়েছে তেল আবিব।
০৫:২৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ফাও তেল নিতে গিয়ে প্রাণ হারাল ৬৬ জন
মেক্সিকোর হিদালগো প্রদেশে একটি তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৬৬ জনে পৌঁছেছে। শুক্রবার রাতে পাইপলাইন ফুটো হলে স্থানীয়রা তেল সংগ্রহ করতে থাকেন। এসময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় প্রাথমিকভাবে প্রাণহানির সংখ্যা ২০ জানানো হলেও বর্তমানে তা ৬৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরো কয়েক ডজন মানুষ।
০৫:২৬ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ভূমধ্যসাগরে জাহাজডুবিতে ১৭০ অভিবাসীর মৃত্যুর আশঙ্কা
ভূমধ্যসাগরে পৃথক দুটি জাহাজডুবিতে ১৭০ অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এর একটি সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
০৫:২৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
বাড়ি বাড়ি পিৎজা বিতরণ করছেন বুশ!
একটি বাড়ির সামনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন। তাদের সামনে দণ্ডায়মান একজন বয়স্ক ব্যক্তি। হাতে তিনটি পিৎজার বক্স। সাদা টি-শার্ট পরিহিত ওই ব্যক্তিটি আর কেউ নন-সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। দেশটির সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়ি বাড়ি গিয়ে পিৎজা বিতরণ করছেন তিনি।
০৫:২৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
মার্কিন হামলায় আল শাবাবের ৫২ সদস্য নিহত
সোমালিয়ার দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর বিমান হামলায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের ৫২ সদস্য নিহত হয়েছেন। আল শাবাবের হামলায় সোমালিয়ার অন্তত আট সেনাসদস্য নিহত হওয়ার প্রেক্ষিতে পাল্টা এ হামলা চালানো হয় বলে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
০৫:২৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২২
ল্যাটিন আমেরিকার দেশ বলিভিয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন নিহত ও ৩৭ জন আহত হয়েছেন। বলিভিয়া পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট।
০৫:২১ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
রাজস্থানে সোয়াইন ফ্লুতে ৪০ জনের মৃত্যু
ভারতের জনপ্রিয় পর্যটন অঞ্চল হিসেবে পরিচিত রাজস্থান প্রদেশে চলতি বছরের প্রথম ১৭ দিনে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
০৫:২০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
যুক্তরাষ্ট্রের ‘রাজনৈতিক চাঁদাবাজি’র শিকার ফিলিস্তিন : হামাস
ফিলিস্তিনি জনগণের প্রতি সাহায্য বন্ধ করে দেওয়ার মার্কিন সিদ্ধান্তকে ‘রাজনৈতিক চাঁদাবাজি’ বলে মন্তব্য করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। বলা হচ্ছে, এ সিদ্ধান্ত ফিলিস্তিনি জাতির সঙ্গে আমেরিকার অনৈতিক আচরণের বিষয়টি ফুটিয়ে তুলেছে।
০৫:১৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
এবার ‘গরু রাজনীতিতে’ কংগ্রেস
এই মুহূর্তে ভারতের জাতীয় রাজনীতির অন্যতম প্রধান ইস্যু গরু। এতোদিন গরু নিয়ে রাজনীতি করার অভিযোগ ছিল বিজেপির বিরুদ্ধে। কিন্তু ধর্মনিরপেক্ষ রাজনীতির দাবিদার ভারতীয় কংগ্রেস পার্টিও এখন গরুকে নির্বাচনী যুদ্ধ জয়ের হাতিয়ার বানিয়েছে।
০৫:১৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
তেল চুরি করতে গিয়ে বিস্ফোরণ, নিহত বেড়ে ৭৩
মেক্সিকোর হিদালগো প্রদেশের ঘটনা। পাইপলাইন থেকে তেল চুরি দেশটির নিম্নবিত্ত মানুষের প্রতিদিনকার ঘটনা। নিয়মমতো সেদিনও তারা তেল চুরি করতে যান। কিন্তু তেল সংগ্রহের সময় পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। শুক্রবারের ওই বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৭৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
০৫:১৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
১০ ঘণ্টা ধরে পুড়ছে কলকাতার গড়িয়াহাট মার্কেট
কলকাতার গড়িয়াহাটে একটি পাঁচতলা ভবনের নীচতলার কাপড়ের দোকানে শনিবার (১৯ জানুয়ারি) দিনগত গভীর রাতে আগুন লেগেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করলেও দীর্ঘ ১০ ঘণ্টা পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভবনটিতে নামী পোশাকের বিপণিসহ বেশ কিছু দোকান ও আবাসিক ফ্ল্যাট রয়েছে।
০৫:১৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
দেয়াল নির্মাণের বরাদ্দ পেতে ট্রাম্পের নয়া কৌশল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে নতুন প্রস্তাবনা দিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের চার সপ্তাহের বেশি সময় ধরে চলা আংশিক অচলাবস্থা নিরসনের চেষ্টা করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে।
০৫:১২ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
সাজা শেষে ২১ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
আসাম থেকে ২১ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে কারাভোগের পর শনিবার আসামের করিমগঞ্জ সীমান্ত দিয়ে তাদেরকে বাংলাদেশে পাঠানো হয়। সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ সংবাদ জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
০৫:১১ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
ভূমিকম্পের সময় হার্ট অ্যাটাকে ২ জনের মৃত্যু
দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, শনিবার চিলির উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকা ভূমিকম্পে কেঁপে উঠেছে। দেশটির পুলিশ বলছে, ভূমিকম্পের সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত দু’জন।
০৫:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
মাদক কারবারিদের সুস্থ জীবনে ফেরার সুযোগ দেবেন প্রধানমন্ত্রী
মাদক সংশ্লিষ্ট যারা ‘সুস্থ জীবনে’ ফিরতে চায়, তাদের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি।
০৫:০৪ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
পাটমন্ত্রীর সঙ্গে রূপগঞ্জ ক্যাবল টিভি অ্যাসোসিয়েশনের মতবিনিময়
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে রূপগঞ্জ ক্যাবল টিভি অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার রূপসী এলাকার মন্ত্রীর নিজ বাসভবনে এ সভা হয়।
০৪:৪০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
অভিনেত্রীদের মধ্যে সংরক্ষিত আসনে এমপি হতে চান যারা
ষাটের দশকের জনপ্রিয় নায়িকা থেকে হালফিলের টিভি সিরিয়ালের অভিনেত্রী। বাংলাদেশ জাতীয় সংসদের মহিলা সংরক্ষিত আসনের ভোটে মনোনয়ন চেয়ে আওয়ামী লীগের কার্যালয়ে ভিড় জমেছে সকলের। শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় সমাবেশেও দেখা গিয়েছে নানা তারকার মুখ।
০৪:৩৩ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: পাটমন্ত্রী
পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেন, স্বাস্থ্য ব্যবস্থা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। গ্রামের অসহায় ও গরিব মানুষ যেন কম খরচে চিকিৎসাসেবা পায় এ বিষয়ে স্থানীয় বেসরকারী হাসপাতালের মালিকদের সুদৃষ্টি থাকতে হবে।
০৪:০৯ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
সোনারগাঁয়ে কাব্যগ্রন্থ ‘কুমার নদীর বাঁকে’র মোড়ক উন্মোচন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার রয়েল রির্সোটে গতকাল শনিবার (১৯ জানুয়ারি) ‘কুমার নদীর বাঁকে’ একটি কবিতার বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উম্মোচন করেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর ইসলাম। বইটি রচনা করেছেন সোনারগাঁও থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া।
০৩:৫৭ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
নতুন হাইস্পিড রেলে ঢাকা থেকে ৫৪ মিনিটে চট্টগ্রাম
বর্তমানে ঢাকা থেকে চট্টগ্রামের রেলপথ প্রায় ৩২১ কিলোমিটার। দেশের অনেক জেলা উপজেলা ঘুরে চট্টগ্রামে যেতে তাই দীর্ঘ সময় লাগে। তাই সংক্ষিপ্ত পথে এই রুটে রেলপথ করার পরিকল্পনা করছে সরকার। জানা গেছে, ২৩৩ কিলোমিটার হবে নতুন রেল রুট। আর হাইস্পিড রেলের মাধ্যমে মাত্র ৫৪ মিনিটেই ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া যাবে।
০৩:৪৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
`শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই`
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জনগণের জান-মালের নিরাপত্তা দেওয়া এই মন্ত্রণালয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের দায়িত্ব। আমরা দক্ষিণ এশিয়ার একটি শান্তিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’ আজ রবিবার সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
০৩:৪০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
নির্বাচন সুষ্ঠু না হলে মির্জা ফখরুল পাস করলেন কীভাবে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন নির্বাচন সুষ্ঠু না হলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাস করলেন কীভাবে?
০৩:৩৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
শেখ হাসিনার হাত ধরেই গণমাধ্যমের বিকাশ ঘটেছে : তথ্যমন্ত্রী
দেশের গণমাধ্যমের বিকাশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই হয়েছে বলে দাবি করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিপ্লব ঘটেছে, তা সত্যিই অভাবনীয়। দেশের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে কাজ করছে।
০৩:২৮ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রোববার
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’























