ধর্ষণ করতে গিয়ে ধরা খেল ছাত্রলীগ থেকে ছাত্রদল নেতা হওয়া রকি
ঢাকার ধামরাইয়ে রকি মিয়া ওরফে দুদু নামে এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, স্বামী পরিত্যক্তা ওই নারীকে ধর্ষণ করেছেন রকি। পরে তাকে ধরে ফেলে স্থানীয়রা। এরপর পাঁচ লাখ টাকা কাবিনে ওই নারীকে বিয়ে করেন তিনি।
০২:০২ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
মিয়ানমারের বন্দিশিবিরে বৈদ্যুতিক শক, গণধর্ষণ
মিয়ানমারের বন্দিশিবিরগুলোতে অমানবীয় বর্বরতা চলছে। গত এক বছর ধরে আটক থাকা কয়েদির উপর নৃশংস আচরণ করছে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য, সংশ্লিষ্ট মিলিশিয়া এবং বিরোধী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। ভয়াবহ নির্যাতগুলোর মধ্যে রয়েছে- বৈদ্যুতিক শক, হত্যা, শ্বাসরোধ, গণধর্ষণ ও যৌনাঙ্ক পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা। মঙ্গলবার জাতিসংঘের প্রকাশিত ১৬ পৃষ্ঠার বার্ষিক প্রতিবেদন ইনভেস্টিকেটিভ ম্যাকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম)-এ বিষয়টি প্রকাশ করা হয়েছে।
০১:৫৬ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
নোবেল পুরস্কারের জন্য ট্রাম্পকে সমর্থন
নোবেল শান্তি পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী সাতটি দেশ ও শীর্ষ নেতাদের একটি তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস।
এই তালিকায় রয়েছে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবোনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদুহুঙ্গিরেহে এবং পাকিস্তান সরকার।
০১:৫৩ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
ট্রাম্পকে ওয়াশিংটনের ‘কুখ্যাত অপরাধী’ বললো ইলন মাস্কের গ্রক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির ‘সবচেয়ে কুখ্যাত অপরাধী’ হিসেবে বর্ণনা করেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট গ্রক। বুধবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
০১:৪৭ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
গাজা গণহত্যায় সবচেয়ে বেশি জড়িত যুক্তরাষ্ট্র: আয়ারল্যান্ডের
আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রাক্তন হাইকমিশনার মেরি রবিনসন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবশ্যই বুঝতে হবে, তার দেশ গাজায় গণহত্যার সবচেয়ে বেশি জড়িত।
০১:৩৩ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
মালয়েশিয়া থেকে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা ১০ মিনিটে তাকে বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
০১:২৭ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
হঠাৎ বাজারে আগুন
রাজধানীর বাজারগুলোয় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। সবজির বাজারে স্বস্তি খুঁজে পাচ্ছে না রাজধানীবাসী। যে সবজি এক মাস আগে কেজি ২০ থেকে ৮০ টাকা দরে পাওয়া যেত, তা এখন বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। মুরগি, ডিম, মাছের দামও ঊর্ধ্বমুখী। ঈদের পর বাড়া চালের দাম কমারও কোনো লক্ষণ নেই। এদিকে হুট করে পিঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের এমন বাড়তি দামে গরিব ও নিম্নমধ্যবিত্ত মানুষ জীবিকা নির্বাহ করতে হিমশিম খাচ্ছে।
০১:১৮ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
বাংলাদেশ ব্যাংকের সাবেক ৩ গভর্নর ও ৬ ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব
বাংলাদেশ ব্যাংকের সাবেক তিন গভর্নর ও ছয় ডেপুটি গভর্নরের ব্যাংক হিসাব সংক্রান্ত সব তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুরোধে দেশের সব তফসিলি ব্যাংকে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
০১:১৪ এএম, ১৪ আগস্ট ২০২৫ বৃহস্পতিবার
মোজায় করে শত শত কচ্ছপ পাচার
মোজায় মোড়ানো অবস্থায় এবং খেলনা বলে মিথ্যা লেবেল লাগিয়ে প্রায় ৮৫০টি কচ্ছপ রপ্তানির দায়ে একজন চীনা ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত।
০২:১৭ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
বেলুচিস্তানের মাজিদ ব্রিগেডকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা
পাকিস্তানের বেলুচিস্তানের ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ) এর বিশেষ বাহিনী ‘মাজিদ ব্রিগেড’কে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট এর ওয়েবসাইটে সোমবার এ তথ্য প্রকাশ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক প্রেস বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
০২:১৫ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
গাজায় তীব্র বোমাবর্ষণ, কি বলছে আন্তর্জাতিক মহল?
গাজা সিটিতে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, গত তিন দিন ধরে শহরের জেইতুন ও সাবরা এলাকায় ব্যাপক বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। যাতে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। প্রচণ্ড গোলাবর্ষণের কারণে নিহত ও আহতদের উদ্ধারে ব্যর্থ হচ্ছেন বাসিন্দারা।
০২:১৩ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
ব্যাংক একীভূতকরণ হলে আমানতকারীরা সবাই টাকা ফেরত পাবেন: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, ব্যাংক একীভূতকরণের আলোচনা চলমান প্রক্রিয়া। কবে নাগাদ কোন ব্যাংক কার সঙ্গে একীভূত হবে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে আমানতকারীদের আতঙ্কের কিছু নেই। সবাই টাকা ফেরত পাবেন।
০২:১০ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
ভারতে ২০০ লোকের ধর্ষণের শিকার বাংলাদেশি কিশোরী
পরিবারের সঙ্গে রাগ করে বাড়ি থেকে বের হয়ে ভারতে পাচারের শিকার হয়েছিল ১২ বছর বয়সী এক বাংলাদেশি কিশোরী। ভারতের মহারাষ্ট্রে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ তাকে ধর্ষণ করে। মহারাষ্ট্রের ভাসাই বিহারের মীরা-ভায়ন্দর পুলিশের যৌথ অভিযানে নইগাঁওয়ের একটি ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করা হয়। এছাড়া, নারী পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই ফ্ল্যাট থেকে মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
০২:০৯ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
ট্রাম্প-পুতিন বৈঠক রাশিয়ার প্রতীকী জয়ের ইঙ্গিত?
জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘২৪ ঘণ্টার মধ্যে’ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি করাবেন বলে বহুবার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পর থেকে যুদ্ধ আরো তীব্র হয়েছে এবং শান্তির সম্ভাবনা ক্রমে দূরে সরে গেছে। তবে তিনি সম্প্রতি দাবি করেছেন, ওই প্রতিশ্রুতি ছিল ব্যঙ্গাত্মক। কিন্তু শুক্রবার আলাস্কায় অনুষ্ঠিত হতে যাওয়া ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক কিছু রুশ নাগরিকের মধ্যে আশা জাগিয়েছে।
০২:০৮ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
নাফ নদে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
কক্সবাজারের টেকনাফের নাফ নদে মাছ ধরা শেষে ফেরার সময় নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে শাহপরীর দ্বীপের অদূরে মিয়ানমার রাখাইন রাজ্যের নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নদে নৌকাটি আটক করা হয়। গত দেড় বছর ধরে এলাকাটি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির নিয়ন্ত্রণে রয়েছে।
০২:০৪ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
রাতের আঁধারে শত শত ট্রাকে সরিয়ে ফেলা হচ্ছে ‘সাদা পাথর’
সিলেটের অন্যতম পর্যটন স্পট সাদা পাথর এখন বিরাণভূমি। কোথাও আর পাথর নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে সাদা পাথর এলাকার বর্তমান পরিস্থিতির ছবি ভাইরাল হয়। তারপর থেকেই দেশজুড়ে চলছে সমালোচনা। এ নিয়ে বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই সমালোচনা ও প্রতিবেদনকে তোয়াক্কা না করেই দেখা গেল শত শত ট্রাকে সাদা পাথর সরিয়ে নেওয়া হচ্ছে।
০২:০৩ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
ভোলাগঞ্জে পাথরপ্রেম!
ধলাই নদীর টলমলে জলে ডুবে থাকা সাদা পাথর, ঝিরিঝিরি হাওয়া, পাশে সবুজ পাহাড়। প্রকৃতির এমন মুগ্ধকর ছবি এখনও খোদাই হয়ে আছে দেশ-বিদেশের অনেক পর্যটকের মনে। সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথরের রয়েছে বেশ নামডাক। পর্যটনকেন্দ্র হিসেবেও আছে খ্যাতি। সেই খ্যাতি ও নামডাক মুছে যাওয়ার পথে। নদীর তলদেশে বড় বড় গর্ত, ঘোলা পানি আর পাথরশূন্য ধু-ধু বালুচরই এখনকার বাস্তবতা।
০২:০২ এএম, ১৩ আগস্ট ২০২৫ বুধবার
ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড মোতায়েনের ঘোষণা ট্রাম্পের
২০২১ সালে ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় জড়িত প্রায় এক হাজার ৬০০ জনকে সম্পূর্ণ ক্ষমা প্রদান করা দণ্ডপ্রাপ্ত আসামি ট্রাম্প অভিযোগ করেছেন, স্থানীয় পুলিশ ও প্রসিকিউটররা যথেষ্ট কঠোর নন।
০১:৪৮ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ট্রাম্প-পুতিন বৈঠক, ইইউ নেতাদের সতর্কবার্তা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দুই নেতার মধ্যে আসন্ন বৈঠককে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য সমাধান।
০১:৪৫ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে নিউজিল্যান্ড
ইসরায়েলের উগ্রবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র সমালোচনা সত্ত্বেও আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে নিউজিল্যান্ড।
এই তথ্য জানিয়েছেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আলজাজিরা।
০১:৪১ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে নিয়োগ দিতে হাইকোর্টের রায় দ্রুত কার্যকরের নির্দেশ দিয়ে রায় প্রকাশ করেছেন আপিল বিভাগ। সরকারকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার (১১ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ১৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ এ রায় প্রকাশ করা হয়েছে। এর আগে ২০ ফেব্রুয়ারি ১৭ বছর আগে হওয়া ২৭তম বিসিএসে নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের চাকরি ফেরত দিতে নির্দেশ দেন আপিল বিভাগ।
০১:৩৮ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
জরিপ: নির্বাচনে কোন দলকে ভোট দেবেন সিদ্ধান্ত নেননি ৪৯% মানুষ
ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোন দলকে ভোট দেবেন, এ বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি ৪৮.৫% উত্তরদাতা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি) পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।
০১:৩৭ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
‘রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি, আন্দোলনকারীদেরও ছাড়বো না’
‘রাজাকারের কী অবস্থা হয়েছে দেখিস নাই, সবগুলোকে ফাঁসি দিছি এবার তোদেরও ছাড়বো না’ ২০২৪ সালের ১৪ জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে মোবাইল ফোনে এভাবেই আন্দোলনকারীদের হুমকি দিয়েছিলেন গণঅভ্যুত্থানের মুখে বিদেশে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০১:৩৫ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
স্থলপথে বাংলাদেশের আরও ৪ পাটপণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
স্থলপথ দিয়ে বাংলাদেশের আরও চার ধরনের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। শুধুমাত্র মুম্বাইয়ের নভোসেবা সমুদ্র বন্দর দিয়ে পণগুলো আমদানির সুযোগ রাখা হয়েছে। সোমবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে নতুন এই নিষেধাজ্ঞার কথা জানানো নয়।
০১:৩৩ এএম, ১২ আগস্ট ২০২৫ মঙ্গলবার
- ‘মক্কা চুক্তি’ আলোচনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি প্রধানমন্ত্রীর
- শারীরিক সম্পর্কের সময় শ্বাসরোধ হয়ে কিশোরীর মৃত্যু
- ইউনিটপ্রতি ২৫ টাকা দরে চীনের কাছ থেকে বিদ্যুৎ কিনবে সরকার
- ভারতের ৪ কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা
- ২০ চীনা যুদ্ধবিমান, ব্যয় ২৬ হাজার কোটি টাকা
- সংকটের নেপথ্যে স্যাবোটাজ
- ‘চোখের সামনে পরিবারের সদস্যদের ভাসিয়ে নিয়ে গেছে’
- বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
- নেপালে ভালো আছি চিন্তা করবেন না: অপু বিশ্বাস
- শিশু-কিশোরদের নিরাপত্তায় মেটার ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা
- নেপালে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও সহযোগিতার বার্তা
- বম্বে সুইটসের মসলা ও বাঘাবাড়ি ঘিসহ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ
- নেপালের বন্যায় পর্যটকসহ নিখোঁজ ৫৭৯, নিহত ৯৮
- মার্কিন কোম্পানিগুলোয় হামলার হুমকি দিল ইরান
- সন্তান জন্ম দিলেই ৬০ লাখ টাকা দেবে এশিয়ার যে দেশ!
- মার্কিন এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব
- কলকাতায় ২ দিনে বন্ধ দুইশর বেশি হোটেল, বিপাকে বাংলাদেশি পর্যটক
- হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে ৯০ শতাংশ
- ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে প্রতিমন্ত্রী বললেন, ‘কার এত জ্বালা’
- ‘এক ফোঁটা তেলও রপ্তানি হবে না’
- সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন
- গাজায় নেই দাফনের জায়গা
- যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
- যুক্তরাষ্ট্রে বিমান অবতরণের সময় যাত্রীর ল্যাপটপে আগুন
- রোহিঙ্গাদের হাতে বাংলাদেশি এনআইডি ও পাসপোর্ট
- থাইল্যান্ডের দক্ষিণে একযোগে ৫০ স্থানে অগ্নিসংযোগ ও ককটেল হামলা
- মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে বড় সুখবর, উচ্ছ্বসিত গমনেচ্ছুরা
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- তিন স্থলবন্দরের মেগা প্রকল্পে ঋণের বোঝা, আয় অর্ধেক
- ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯০৯
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১৩
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
























