ইউক্রেন যুদ্ধ সমাপ্তির ডাক বিশ্বনেতাদের
প্রকাশিত: ৪ মার্চ ২০২৫
গত কয়েকদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি তীব্র বাক-বিতণ্ডা এবং ইউরোপীয় নেতাদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। যেখানে তারা কিয়েভের প্রতি সমর্থন জানিয়েছেন।
এ অবস্থায় ইউক্রেন জোর দিয়ে বলছে, মস্কো আবার আক্রমণ করলে তা প্রতিরোধের জন্য ইউরোপ এবং মার্কিন মিত্রদের কাছ থেকে শক্তিশালী প্রতিশ্রুতি না পেলে তাদের অস্ত্র ফেলে রাখা সম্ভব নয়।
এখন ইউক্রেনে রাশিয়ার আক্রমণ বন্ধ করার জন্য বিভিন্ন পক্ষের অবস্থান কী, তা নিচে তুলে ধরা হলো-
ইউক্রেন
ইউক্রেনের অবস্থান স্পষ্ট। তারা অস্ত্র ছাড়তে পারবে না, যদি না তাদের মিত্ররা — ইউরোপ এবং যুক্তরাষ্ট্র — শক্তিশালী নিরাপত্তার নিশ্চয়তা দেয় যে, মস্কো আবার আক্রমণ করলে তারা সহায়তা করবে।
রোববার রাতে লন্ডনে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে দেওয়া ভাষণে জেলেনস্কি বলছিলেন, ‘প্রধান বিষয় হলো— শান্তি প্রতিষ্ঠা বাস্তবে করতে হলে প্রকৃত নিরাপত্তা নিশ্চয়তা প্রয়োজন’।
তিনি যুক্তরাজ্যে সহকর্মীদের সঙ্গে আলোচনার পর সাংবাদিকদের এও বলেন যে, ‘একটি যুদ্ধবিরতি যথেষ্ট নয়’।
ইউক্রেনের আশা ছিল, যুক্তরাষ্ট্রের কাছ থেকে এক ধরনের নিশ্চয়তা পাওয়া যাবে, একটি খনিজ উত্তোলন চুক্তির বিনিময়ে। তবে ট্রাম্পের সঙ্গে বাক-বিতণ্ডার পর সেই আশাটা ভেঙে যায়।
তবে কিয়েভ এখনো চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত বলে উল্লেখ করেন জেলেনস্কি।
ইউরোপীয় নেতাদের সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তার আকার নিয়ে আলোচনা চলছে। তবে জেলেনস্কি বিদেশী শান্তিরক্ষীদের ইউক্রেনে পাঠানোর প্রস্তাব করেছেন। পাশাপাশি সাগর এবং আকাশ প্রতিরক্ষা সহায়তাও চেয়েছেন।
যুক্তরাষ্ট্র
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি চান। তবে তিনি কোনো নিরাপত্তা নিশ্চয়তা দিতে অস্বীকার করেছেন এবং ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়াও সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন।
একই সঙ্গে ট্রাম্প ইউক্রেনকে প্রদত্ত সহায়তার অর্থ ফেরত দেওয়ার জন্য চাপও দিয়েছেন।
সম্প্রতি একটি খনিজ চুক্তিতে যুক্তরাষ্ট্রের বিশেষ সুবিধার জন্য ট্রাম্প একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তাব করেছিলেন। তবে জেলেনস্কির সঙ্গে বিতর্কের পর এটি মূলত আটকে গেছে।
হোয়াইট হাউসে ওই বিতর্কের পর দেশটির শীর্ষ কর্মকর্তারা পরামর্শ দিয়েছেন, শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য জেলেনস্কি হয়তো পদত্যাগ করতে পারেন।
ইউরোপ
এদিকে ইউরোপীয় নেতারা রোববার লন্ডনে একটি শীর্ষ সম্মেলনে কিয়েভের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন, তারা কিয়েভ এবং তাদের নিরাপত্তায় আরও অর্থ ব্যয় করবেন এবং ইউক্রেনের জন্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করতে যেকোনো মূল্যে একটি জোট গঠন করবেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেছেন, তারা ইউক্রেনে এক মাসের যুদ্ধবিরতি নিয়ে কাজ করছেন। যা বিমান, নৌ এবং স্থল-সব দিকের শক্তি অবকাঠামো কার্যকর হবে।
স্টারমার ও ম্যাক্রোঁ বলেছেন, যুদ্ধবিরতি বজায় রাখার জন্য ইউরোপের অন্যান্য দেশগুলোর সঙ্গে মিলে ব্রিটিশ ও ফরাসি সেনা ইউক্রেনে পাঠানোর জন্য তারা প্রস্তুত।
কয়েকজন নেতা তো ইউরোপকে পুনঃরায় অস্ত্র-সজ্জিত করার পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ইউরোপীয় কমিশনের প্রধান আর্সুলা ফন লেয়েন সতর্ক করে বলেছেন, ইউরোপ মহাদেশকে ‘সবচেয়ে দুরবস্থার জন্য প্রস্তুত থাকতে হবে’।
রাশিয়া
এদিকে রাশিয়া দাবি করেছে, ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া— এই চারটি অঞ্চল ছেড়ে দিতে হবে। রুশ বাহিনী এই অঞ্চলগুলো দখলে নেওয়ার দাবি করেছে, যদিও তারা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এসব অঞ্চল এবং ২০১৪ সালে আক্রমণ করা ক্রিমিয়া সম্পর্কে রাশিয়া কোনো ধরনের আলোচনা করবে না।
মস্কো কিয়েভ সরকারকে অবৈধ হিসেবে মনে করে এবং দাবি করে যে, ইউক্রেন কোনোদিন ন্যাটো সদস্যপদ লাভ করতে পারবে না। যা কিনা রাশিয়ার জন্য এক অস্তিত্বগত হুমকি।
এছাড়াও রাশিয়া ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোরও বিরুদ্ধে।
এখন পরবর্তী পদক্ষেপ কী?
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেইর স্টারমার বলেছেন, ‘ব্রিটেন, ফ্রান্স এবং অন্যরা মিলে ইউক্রেনের সঙ্গে একটিমাত্র পরিকল্পনা নিয়ে কাজ করবে যুদ্ধ থামানোর জন্য, যে পরিকল্পনা তারা পরে যুক্তরাষ্ট্রে পাঠাবে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য সম্ভবত আগামী দিনে প্রকাশিত হবে এবং ইউক্রেন বিষয়ক একটি বিশেষ ইউরোপীয় শীর্ষ সম্মেলন ৬ মার্চ অনুষ্ঠিত হবে।
এহেন পরিস্থিতির মাঝেই মস্কো এবং ওয়াশিংটন তাদের মধ্যে সম্পর্ক উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
গত মাসে ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করার পর ইউক্রেনে আক্রমণের শুরু থেকে দুই দেশের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক সৌদি আরবে অনুষ্ঠিত হয়।
পরে ইস্তাম্বুলেও যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে আরও আলোচনা হয়েছে এবং ট্রাম্প এবং পুতিনের মধ্যে একটি শীর্ষ বৈঠকের প্রস্তুতি চলছে। সূত্র: ফ্রান্স-প্রেস ও ডয়চে ভেলে
- রাশিয়ার সঙ্গে গোপন বৈঠকের তথ্য ইউক্রেনের কাছে ফাঁস করল যুক্তরাষ্
- সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন
- জ্যামাইকায় কুনু-ফিরোজ পরিষদের মতবিনিময়
- বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্ট যুক্তরাষ্ট্রে’র কমিটি
- ‘দ্য পোর্ট অব পেরি পেরি’ রেস্টুরেন্টের গ্র্যান্ড ওপেনিং
- বিশ্বজুড়ে ইমিগ্র্যান্ট ভিসাপ্রার্থীদের অ্যাপয়েন্টমেন্ট স্থগিত
- আইসের সঙ্গে নিউইয়র্ক পুলিশের সহযোগিতা নিষিদ্ধের আইন কার্যকর
- গ্রেটার সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- যুক্তরাষ্ট্রে দুই লাখ অ্যাসাইলাম প্রার্থীর ভিসা বাতিল করার উদ্যোগ
- নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটির বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত
- নিউইয়র্কে ইন্টারন্যাশনাল ইউনাইটেড সীরাত কনভেনশন
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল
- সিলেট সদর থানা এসোসিয়েশনের বনভোজন
- ভার্জিনিয়ায় বাইটপোর মেজবান দর্শক মাতালেন নকীব খান ও প্রতীক হাসান
- সাংবাদিকদের সঙ্গে এহসানুল মাহবুব জুবায়েরের মতবিনিময়
- কুইন্সে মঞ্চস্থ হলো নাটক বিবাহ সমাচার
- জ্যাকসন হাইটসে ঈদে মিলাদুন্নবীর অনুষ্ঠান
- শাহ নেওয়াজ গ্রুপের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল
- প্রেসিডেন্ট মঈন ও প্রেসিডেন্ট-ইলেক্ট ওয়াসি চৌধুরী
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটি’র স্কুল সাপ্লাই বিতরণ
- চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- খান’স টিউটোরিয়াল এর নতুন অফিস উদ্বোধন
- নিরাপরাধরাও আইস পুলিশের হাত থেকে রক্ষা পাচ্ছেন না
- জেমিনি অ্যাওয়ার্ডে সম্মানিত ৩০ প্রবাসী বাংলাদেশি
- নিউইয়র্কে স্কুল খুলছে ১০ সেপ্টেম্বর
- যুক্তরাষ্ট্র ও কানাডার বানিজ্য যুদ্ধ শুরু
- নেপালে লাশ আর লাশ
- ‘তারেকের বহরে ডিম ও জুতো নিক্ষেপের কর্মসূচি নেই’
- দোলাচলে বাংলাদেশ-ভারতের সম্পর্ক
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
