৫৮৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি সই
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ জুলাই ২০১৯
ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড (ইউএমপিএল) নারায়ণগঞ্জের মেঘনাঘাটে ৫৮৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রাকৃতিক গ্যাসভিত্তিক কম্বাইন্ড সাইকেলের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে। প্রাকৃতিক গ্যাস অথবা এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন করবে প্রতিষ্ঠানটি। এটা হবে দেশের অন্যতম বৃহৎ বিদ্যুৎকেন্দ্র, যারা গ্যাসের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে।
এই উপলক্ষ্যে বুধবার বিদ্যুৎ ভবনে, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে ২২ বছর মেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেড। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
অনুষ্ঠানে চৌধুরী নাফিজ সরাফত বলেন, প্রধানমন্ত্রী দেশের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার যে অঙ্গীকার করেছেন, সেটা বাস্তবায়নে ইউনিক মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্র বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের বিদ্যুৎ খাতে ইউনিক গ্রুপ নিজেদের একটা অবস্থান তৈরি করতে চলেছে। মেঘনাঘাট বিদ্যুৎ প্রকল্পটি আমাদের এই প্রয়াসেরই প্রমাণ। জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, ইউএমপিএল চেয়ারম্যান নূর আলী, ইউএমপিএল ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী নাফিজ সরাফত, মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার, বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমেদ কায়কাউস, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রাহমাতুল মুনিম এবং পেট্রো বাংলার চেয়ারম্যান মো. রুহুল আমিন।
ঢাকার অদূরে নারায়ণগঞ্জে প্রায় ১৯ একর জমিতে নির্মিত হবে এ বিদ্যুৎকেন্দ্র। যাতে খরচ হবে ৫২০ মিলিয়ন ডলার। ২০২২ সালের মধ্যে এটি উৎপাদনে যাবে। এ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ প্রায় সাত লাখ বাড়িতে সরবরাহ করা যাবে।
মার্কিন কোম্পানি জিই টার্ন-কি বেসিসে (নির্মাণ শেষে হস্তান্তর) বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করবে। এতে থাকবে একটি ৯এইচএ.০১ গ্যাস টারবাইন, একটি হিট রিকভারি স্টিম জেনারেটর (এইচআরএসজি), একটি স্টিম টারবাইন জেনারেটর, কনডেন্সার ও আনুষঙ্গিক অন্যান্য যন্ত্রপাতি।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
