৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০১৯
ঢাকার পূর্বাচলে একটি নতুন স্টেডিয়াম তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), যার নাম হবে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, তিন বছরের মধ্যে এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ করতে চান তারা।
বাংলাদেশের ক্রীড়া সংশ্লিষ্ট সব স্থাপনার মালিক জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি। নিয়ম অনুযায়ী, পূর্বাচল স্টেডিয়ামের মালিকানাও এনএসসি’র অধিকারে থাকার কথা। তবে বিসিবি কোনোভাবেই এনএসসি ও ক্রীড়া মন্ত্রণালয়কে সম্পৃক্ত করতে চায়নি এ বিষয়ে। তাই স্টেডিয়ামটি নির্মাণে জটিলতা দেখা দিয়েছিল।
তিন বছরের মধ্যে পূর্বাচলে ৩৭.৪৯ একর জমির ওপর স্টেডিয়াম তৈরি করছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড (বিসিবি) । স্টেডিয়ামের ডিজাইনার এবং পরমর্শক নিয়োগে অতিসত্বর আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে।
নির্বাচিত ডিজাইনার এবং পরার্শক স্টেডিয়ামের জন্য প্রস্তুতকৃত কনসেপ্ট ডিজাইনের ভিত্তিতে কাজ শুরু করবেন। এ জন্য একটি কমিটি করে দেয়া হবে। যে কমিটিতে থাকবে বিসিবি এবং বিসিবির বাইরের পরামর্শকরা।
গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী সভা শেষে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আমরা আগামী তিন বছরের মধ্যেই এটা সম্পূর্ণ করার জন্য লক্ষ্য নিয়েছি। সে জন্য আমাদের খুব তাড়াতাড়ি করতে হচ্ছে। দেরি করা যাবে না।
আমরা ৩৭.৪৯ একর জমি পেয়েছি। সে জন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছি। ওনার সহযোগিতা ছাড়া এ জায়গা পাওয়া আমাদের পক্ষে কখনোই সম্ভব হতো না। শুধু তাই না আমরা ঠিক করেছি, এটার জন্য এখনই এক্সপ্রেশন অব ইন্টারেস্ট চাইবো আন্তর্জাতিকভাবে।
সকলেই যেন অংশগ্রহণ করতে পারে। এটা মূলত ডিজাইন এবং কনসালটেন্সির জন্য। এখানে দুটি ভাগ থাকবে, ডিজাইন ও কনসালটেন্সি। আমাদের যে কনসেপ্ট ডিজাইন আছে তার ওপরে ভিত্তি করে আমরা প্রকৌশলী ও পরামর্শক নিয়োগ দেবো। যাদেরটা পছন্দ হবে, তাদের আমরা নির্বাচন করবো।
শুধু তাই না এই বাছাই প্রক্রিয়া নিয়ে আমরা আলাপ করেছি। আমাদের বোর্ডের বাইরে থেকেও কিছু বিশেষজ্ঞ কমিটিতে অন্তর্ভুক্ত করবো। স্টেডিয়ামটি সম্পূর্ণ বিসিবির খরচে তৈরি হচ্ছে বলে জানান পাপন। তিনি বলেন, এটা পুরোটা করবে বিসিবি।
আমাদের ইচ্ছা আমরা নিজ খরচেই করবো। স্টেডিয়ামের দর্শক ধারণক্ষমতা হবে ন্যূনতম ৫০ হাজার। সুবিশাল চত্বরে থাকবে ক্রিকেট একাডেমি, ইনডোর, জিমনেশিয়াম, প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে ক্রিকেটের জন্য যা যা প্রয়োজন সবকিছু। থাকবে ৫ তারকা হোটেলও।

বেশ বড় একটা স্টেডিয়াম। শুধু তাই না স্টেডিয়ামের সাথে আমরা একাডেমি, প্লেয়িং ফিল্ড থেকে শুরু করে যা যা আনুষাঙ্গিক; সুইমিং পুল, জিমেনশিয়াম, ইনডোর সবকিছুর ব্যবস্থা করতে চেয়েছি।
এখন পরামর্শকের কাছ থেকে ডিজাইন পেলে বুঝতে পারবো যে আসলে কতটুকু সম্ভব। সাথে সাথে একটা ৫ তারকা মানের হোটেলও ওই জায়গাটায় আমরা চাচ্ছি। ইতোমধ্যেই জায়গা আমাদের নামে বদল হয়ে গেছে, মিউটেশন হয়ে গেছে। তিনি আরো বলেন, প্রথানমন্ত্রীর নির্দেশে এটা আমাদের ১০ লাখ টাকায় হস্তান্তর হয়েছে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
