১১ ম্যাচ পর এসে অবশেষে জয়ের দেখা পেলো পাকিস্তান
প্রকাশিত: ৪ জুন ২০১৯
পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে লজ্জাজনক একটা সময় পার হলো। অবশেষে সেই সময়টা পার করে সাফল্যের দেখা মিলেছে সরফরাজ আহমেদের দলের। ওয়ানডে ক্রিকেটে টানা ১১ ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেলো পাকিস্তান। ট্রেন্টব্রিজে আজ ইংল্যান্ডকে তারা হারালো ১৪ রানের ব্যবধানে।
সর্বশেষ জানুয়ারির ২৭ তারিখে জয়ের দেখা পেয়েছিল পাকিস্তান। জোহানেসবার্গে প্রোটিয়াদের ১৬৪ রানে বেধে রাখার পর তারা জিতেছিল ৮ উইকেটের ব্যবধানে। এরপর সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে তারা হেরেছে ৭ উইকেটের ব্যবধানে।
সেই যে হারের বৃত্ত শুরু হলো, সেই বৃত্ত ভাঙতে অন্তত ৬ মাস এবং ১১ ম্যাচ লাগলো সরফরাজ আহমেদের দলের। শুধু তাই নয়, বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছেও হেরেছিল তারা। সেটাসহ হিসেব করলে টানা ১২টি ওয়ানডেতে হার পাকিস্তানের।
হারের বৃত্তই যেন তারা ভাঙতে পারছিল না। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়ে জন্ম দিয়েছিল সবচেয়ে বড় লজ্জার। মাত্র ১০৫ রানে অলআউট হয়েছিল তারা। হেরেছিল ৭ উইকেটের ব্যবধানে।
অবশেষে ইংল্যান্ডের সামনে ৩৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়ে ১৪ রানের জয় পেলো তারা। জো রুট আর জস বাটলার সেঞ্চুরি করেও জেতাতে পারলেন না ইংল্যান্ডকে।
বিশ্বকাপে আসার আগে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে নিজেদের হোম ভেন্যু আরব আমিরাতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল পাকিস্তান। যেখানে অবশ্য তাদের সেরা ৫-৬জন ক্রিকেটারই খেলেননি। বিশ্রাম দেয়া হয়েছিল তাদের। কিন্তু ওই ৫ ম্যাচে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আত্মবিশ্বাসে পরিপূর্ণ হয়ে দেশে ফিরেছিল অস্ট্রেলিয়া।
ওই ৫ ম্যাচে পাকিস্তানের ব্যাটসম্যানরা ঠিকই রান পেয়েছিল। একটিমাত্র ম্যাচ ছিল লো স্কোরিং। প্রথম ম্যাচে পাকিস্তান করেছিল ২৮০ রান। দ্বিতীয় ম্যাচে করেছে ২৮৪। তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার করা ২৬৬ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছিল ১৮৬ রানে।
চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তুলেছিল ২৭৭ রান। জবাব দিতে নেমে পাকিস্তান থেমেছে ২৭১ রানে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়া করেছিল ৩২৭ রান। জবাবে পাকিস্তান গিয়েছিল ৩০৭ রান পর্যন্ত।
বিশ্বকাপের ঠিক আগে ইংল্যান্ডের মাঠে গিয়ে স্বাগতিকদের বিপক্ষেও পাকিস্তান খেলেছিল ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। যার প্রথমটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। পরের চার ম্যাচের প্রতিটিতেই পাকিস্তানের রান ৩০০ প্লাস কিংবা কাছাকাছি। অর্থ্যাৎ, ওই চার ম্যাচের একটিতে সর্বনিম্ন তারা করেছিল ২৯৭ রান। তবুও, ইংল্যান্ডের কাছে চার ম্যাচের প্রতিটিতেই হারতে হয়েছিল তাদের।
প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড করেছিল ৩৭৩ রান। জবাবে পাকিস্তানি ব্যাটসম্যানরাও করেছিলো ৩৬১ রান। পরের ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে তুলেছিল ৩৫৮ রান। বোলারদের ব্যর্থতায় এই ম্যাচেও হার। ইংল্যান্ড ৪৪.৫ ওভারেই ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। চতুর্থ ম্যাচেও প্রথমে ব্যাট করেছিল পাকিস্তান করেছিল ৩৪০ রান। এই ম্যাচেও হারতে হলো তাদের। ইংলিশরা ৩ বল এবং ৩ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় জয়ের বন্দরে।
সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে ৩৫১ রান করেছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে এই ম্যাচে শুধুমাত্র ৩০০ স্পর্শ করতে পারেনি পাকিস্তানিরা। করেছে ২৯৭ রান। বিশ্বকাপের প্রথম ম্যাচে এসে চরম ভরাডুবি। ১০৫ রানে অলআউট। অবশেষে ১২তম ম্যাচে এসে ৩৪৯ রান করে জিততে পেরেছে পাকিস্তান।
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- আইএমএফ’র উদ্যোগে সমুদ্র ভ্রমণ ও নৈশভোজ
- মধ্যবর্তী নির্বাচনে ৯/৬ আসনই গেমচেঞ্জার
- বিমানে উশৃংখল যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলো
- ৫০ কোটি ডলার খরচের ঘোষণা ট্রাম্পের
- নেতানিয়াহু’র নির্বাচনী কার্ড মামদানি ও খামেনি
- লড়ছে সেলিম-আলী ও কুনু-ফিরোজ প্যানেল
- ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন
৫ হাজার ডলার ‘ট্রাম্প ভাতা’র ঘোষণা - ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর সংবর্ধনা
- ট্রাম্প মানচিত্রে নেই কানাডা, মেক্সিকো ও গ্রীনল্যান্ড
- ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সাথে তুলনা করলেন ট্রাম্প
- হোকুলকে ‘হিজাব হোকুল’ অ্যাখ্যায়িত
- আজ ৯/১১ ভয়াবহ হামলার ২৫ বছর
- পর্দা নামলো ৪০তম টরেন্টো ফোবানার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
