হোটেলে কাজ করা সেই ছেলেটি এখন ক্ষমতাশালী দেশের প্রধানমন্ত্রী!
প্রকাশিত: ৬ মে ২০২৫
প্রতিবন্ধী স্ত্রী ও শিশু সন্তানকে ফেলে রেখে চলে গিয়েছিলেন বাবা। মায়ের প্রতিবন্ধী ভাতা দিয়ে চলেছে সংসার। কিন্তু ছেলে স্কুলে যেতে শিখেছে। স্কুলের খরচ মেটানো প্রতিবন্ধী মায়ের পক্ষে সম্ভব ছিল না। তাই শিশু ছেলেকেই নিজের পড়াশোনার খরচ জোগাতে হয়। এজন্য শিশুটি রাস্তায় রাস্তায় পত্রিকা বিক্রির কাজ শুরু করেন। আবার হোটেল- রেস্তোরাঁয় খণ্ডকালীন চাকরিও করেন।
সীমাহীন ক্ষুধা আর দারিদ্র্যের মধ্যেও লেখাপড়া ছাড়েনি শিশুটি। ধাপে ধাপে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় জীবন শেষ করেন। নাম লেখান রাজনীতিতে। অবশেষ বাবার ফেলে যাওয়া সেই ছেলেটি এখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
নির্বাচনে জেতার তেমন কোনো সম্ভাবনাই ছিল না অ্যান্থনি অ্যালবানিজের। কিন্তু শেষ মুহূর্তে খেল দেখালেন তিনি। টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে ক্ষমতার মসনদে থাকা অ্যালবানিজের জীবন নাটকের কোনো অংক বললেও ভুল হবে না। ৬২ বছর বয়সী এই রাজনীতিকের শৈশব কেটেছে সরকারি অনুদানের ফ্ল্যাটে। মাথার ওপর ছিল না বাবার ছায়া। আর মা থেকেও যেন ছিল দূর কোনো দ্বীপের বাসিন্দা।
অ্যালবানিজের জন্ম ১৯৬৩ সালে, সাদামাটা এক পরিবারে। সিডনির ডার্লিংহার্স্ট এলাকার একটি সরকারি অনুদানের ফ্ল্যাটে জন্ম নেন তিনি। টিনের ছাউনির নিচে ছিল টয়লেট। থাকার জায়গাও ছিল অপর্যাপ্ত। অথচ ভাগ্য তাকে কোথায় তুলে আনল!
অ্যালবানিজের মা ম্যারিয়ান এলিরি ছিলেন শারীরিক প্রতিবন্ধী। একাই বড় করেছেন ছেলেকে। এলিরি অস্ট্রেলীয় হলেও তার স্বামী ছিলেন ইতালীয় বংশোদ্ভূত। কিন্তু অস্ট্রেলিয়া ছেড়ে যাওয়ার পর আর কখনোই ফিরে আসেননি অ্যালবানিজের বাবা। তাই সংসার চলত অভাব-অনটনে। প্রতিবন্ধী ভাতা ও সীমিত সরকারি সহায়তাই ছিল একমাত্র ভরসা।
অভাবে দিন কাটালেও ছেলেকে নিয়ে বড় স্বপ্ন ছিল অ্যালবানিজের মায়ের। আর মায়ের সেই স্বপ্নই হয়ে ওঠে অ্যালবানিজের সবচেয়ে বড় প্রেরণা। ক্যাম্পারডাউনের স্কুলে হাতেখড়ি হয় অ্যালবানিজের। পরে ভর্তি হন সেন্ট মেরিজ ক্যাথলিক কলেজে। পড়াশোনার পাশাপাশি বিক্রি করেন পত্রিকা। একপর্যায়ে লেখাপড়ার খরচ চালাতে হোটেল-রেস্তোরাঁয়ও নেন খণ্ডকালীন কাজ। পরিবারের প্রথম ব্যক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েই করেন বাজিপাত। ১৯৮৪ সালে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন অ্যালবানিজ।
মধ্য-বামপন্থার রাজনীতিতে বিশ্বাসী অ্যালবানিজ ১৯৯৬ সালে প্রথমবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। নিজের এলাকায় গ্রেইন্ডলার আসন থেকে নির্বাচিত হয়েই শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর হওয়ার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। সেই শুরু, এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
সরকারি অনুদানের ফ্ল্যাটে বেড়ে ওঠা সেই ছেলেটিই ২০২২ সালে অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। প্রধানমন্ত্রী হিসেবেও অনন্য ইতিহাসের জন্ম দিয়েছেন অ্যালবানিজ। তিনিই দেশটির প্রথম প্রধানমন্ত্রী যিনি ক্ষমতায় থাকা অবস্থায় দিয়েছিলেন বাগদানের ঘোষণা।
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- মঈন চৌধুরীর উদ্যোগে হবিগঞ্জের ৯ সংগঠনের মিলনমেলা
- নিজেকে নির্দোষ দাবি করলেন জাকির চৌধুরী
- জালালাবাদ এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
- আমেরিকান ট্রাভেল এজেন্টদের ইফতার পার্টি
- অলকাউন্টি হোম কেয়ারের ইফতার
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের জমজমাট ইফতার
- আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে: রাষ্ট্রপতি
- বাংলাদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বাণিজ্য তদন্ত
- ট্রাম্পের কাছে ১৩.৫ বিলিয়ন ডলার ফেরত চাইলেন হোকুল
- গণতন্ত্রের শৃঙ্গ জয়ের অভিযাত্রা
- কমিউনিটির ভালবাসায় অভিসিক্ত শাহ নেওয়াজ গ্রুপ
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
