হাসিনার পদত্যাগে গণতন্ত্রে নতুন ঢেউ দেখবে বাংলাদেশ?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৮ আগস্ট ২০২৪
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছে।
আর এর মাধ্যমে গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো নতুন একজন নেতা পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান হাসিনার পদত্যাগের খবর নিশ্চিত করেন এবং পরে নোবেল পুরস্কার বিজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা ঘোষণা করেছেন।
সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে ক্ষোভের কারণে গত কয়েক সপ্তাহ ধরে চলা শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভের পর শেষমেষ দিন দুয়েক আগে হাসিনা পদত্যাগ করেন।
হাসিনা ২০০৯ সাল থেকে বাংলাদেশ শাসন করছিলেন এবং প্রায়শই তাকে স্বৈরাচারী হিসাবে বর্ণনা করা হতো। তার ক্ষমতায় থাকার সময়কালকে রাজনৈতিক বিরোধীদের গণগ্রেপ্তার এবং নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার সম্পর্কিত নিষেধাজ্ঞার দ্বারা চিহ্নিত করা হয়েছিল বলে বার্তাসংস্থা এএফপি বলেছে।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ মেয়াদী নারী সরকার প্রধানকে ক্ষমতাচ্যুত করার এই ঘটনা বাংলাদেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ তা নিয়েও আলোচনা হচ্ছে। দেশের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব এখান থেকে অর্থাৎ বর্তমান পরিস্থিতি থেকে কোথায় যাবে এবং হাসিনার শাসনামলে যে গণতান্ত্রিক পশ্চাদপসরণ দেখা গিয়েছিল তা থেকে সরে আসতে পারবে কিনা সেই প্রশ্নও ঘুরপাক খাচ্ছে।
ভাষ্যকাররা কী বলেছেন?
দ্য ইকোনমিস্ট বলেছে, হাসিনার রাজনৈতিক পরাক্রম এবং দীর্ঘায়ু ‘নিরাপত্তা বাহিনীর নীরব সমর্থন এবং ক্রমবর্ধমান নিপীড়নের ওপরই নির্ভর ছিল’ এবং ‘গত মাস অবধি পরিস্থিতি দেখে মনে হয়েছিল– শেখ হাসিনার ক্ষমতা বজায় রাখার ফর্মুলা হয়তো এখনও কাজ করছে’।
কিন্তু ছাত্র-জনতার বিক্ষোভ শুরু হলে, হাসিনা ‘তার ক্ষয়প্রাপ্ত শাসনকে রক্ষা করার জন্য বড় আকারের রক্তপাত ঘটানোর সম্ভাবনার সম্মুখীন হন’ এবং শেষপর্যন্ত তিনি তার নিজের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হন। এখন প্রশ্ন উঠেছে– ‘তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন শাসনের পর দেশটিতে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক ব্যবস্থা পুনর্গঠন করা যাবে কি না।’
বলা হচ্ছে, ধর্মীয় সংঘর্ষ যেকোনও গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে। সেন্টার ফর পলিসি ডায়ালগের অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বিবিসিকে বলেছেন, ‘ভারত সম্পূর্ণরূপে শেখ হাসিনার সরকারকে সমর্থন করেছে বলে অনেকের মনে বিশ্বাস রয়েছে। প্রতিবাদকারীরা ভারত এবং বাংলাদেশের হিন্দু নাগরিকদের মধ্যে কোনও পার্থক্য করে না, যার ফলে ইতোমধ্যেই মন্দির এবং মানুষের ওপর হামলা হয়েছে। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সাথে সাথে ‘ক্ষমতার শূন্যতা দেখা দিয়েছে এবং আইনশৃঙ্খলা বাস্তবায়নের কেউ নেই। নতুন সরকারকে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করতে হবে।’
বাংলাদেশের ভবিষ্যৎ কী তা স্পষ্ট নয়। দ্য নিউইয়র্ক টাইমস বলেছে, হাসিনার পতনের পর রাষ্ট্রপতিকে নতুন সরকার গঠন করতে বলেছে সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীর অতীতে ‘অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থানের ইতিহাস রয়েছে’। তবে সাম্প্রতিক বছরগুলোতে সামরিক বাহিনী ‘সরকারি বিষয়ে খুব কমই প্রকাশ্য ভূমিকা রেখেছে’।
বাংলাদেশের রাষ্ট্রপতি ছাত্র আন্দোলনকারীদের চাপের সাথে সেনাবাহিনীর অনুরোধে সাড়া দেন এবং হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার একদিন পর দেশের সংসদ ভেঙে দেন। এতে করে অদূর ভবিষ্যতে বাংলাদেশে নতুন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হয়।
অতীতে ক্রমাগত হাসিনার ক্রোধের শিকার হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া মুহাম্মদ ইউনূস। তিনি ওয়াশিংটন পোস্টকে বলেছেন, ‘বাংলাদেশে অতীতে কাল্পনিক নির্বাচন হয়েছে। এখন আমাদের একটি বাস্তব নির্বাচন দরকার।’
এছাড়া হাসিনার পতনের পর সামরিক বাহিনী এখন মানুষের ক্রমাগত নিপীড়নের ভয়কে প্রশমিত করার চেষ্টা করছে। যদিও বাংলাদেশ ‘ইতোমধ্যেই উচ্চ বেকারত্ব এবং দুর্নীতি থেকে জলবায়ু পরিবর্তন পর্যন্ত একাধিক সংকট মোকাবিলা করছে বলে দ্য অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এখন অন্তর্বর্তী সরকার গঠনের জন্য কাজ করছেন। তিনি দেশের বিচলিত মানুষকে আশ্বস্ত করেছেন, দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। এছাড়া বিক্ষোভকারীদের ওপর গুলি না করার জন্য নিরাপত্তা বাহিনীকে নির্দেশও দিয়েছেন তিনি।
একইসঙ্গে হাসিনার পদত্যাগের পর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার সর্বোত্তম পথ খুঁজে বের করার জন্য জেনারেল ওয়াকার-উজ-জামান বিরোধী রাজনীতিবিদ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেছেন।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
