হার্ভার্ডে সুযোগ পেলেন পার্কল্যান্ডে বন্দুক হামলায় বেঁচে যাওয়া হগ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮
ফ্লোরিডার পার্কল্যান্ডের একটি স্কুলে বন্দুক হামলায় বেঁচে যাওয়া ডেভিড হগ বিখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়েছেন। হামলায় বেঁচে যাওয়ার পর বন্দুক নিয়ন্ত্রণের অন্যতম সোচ্চার কণ্ঠস্বর হয়ে উঠ হগের বিরুদ্ধে অপপ্রচার ছিল কোনও ভালো বিশ্ববিদ্যালয় তাকে ভর্তি করতে রাজি হচ্ছে না।
১৪ ফেব্রুয়ারি ফ্লোরিডার পার্কল্যান্ডের এক স্কুলে ঘণ্টাব্যাপী বন্দুক হামলায় ঝরে গেছে ১৭টি তরতাজা সবুজ প্রাণ। তবে বেঁচে গিয়েছিলেন হগ। এই ঘটনার পর বিভিন্ন স্কুল শিক্ষার্থীদের নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে বন্দুক নিয়ন্ত্রণ আইন সংস্কারের দাবিতে আন্দোলন গড়ে তোলে ওই স্কুলের শিক্ষার্থীরা। আর তাদের মধ্যে সবচেয়ে সোচ্চার কণ্ঠ ও জাতীয় প্রতীকে পরিণত হন তিনি।
তাদের ডাকে ‘মার্চ ফর আওয়ার লাইভস’ স্লোগানে মিছিলে যোগ দেন কয়েক লাখ মানুষ। যুক্তরাষ্ট্রে শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধ বিভিন্ন বয়সের আর বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একাত্ম হন জীবনের দাবিতে। যুক্তরাষ্ট্র নয় কেবল,অস্ত্র নিয়ন্ত্রণের দাবি প্রতিধ্বনিত হয় বিশ্বের বিভিন্ন শহরে। যুক্তরাষ্ট্র ছাড়িয়ে যুক্তরাজ্য,সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের মানুষ অস্বাভাবিক মৃত্যুকে প্রতিরোধের ডাক দেন।
বন্দুক হামলার আগে বেশ কয়েকটি কলেজে হগের ভর্তির আবেদন প্রত্যাখ্যাত হয়। কিন্তু ওই ঘটনার পর পর বদলে যায় পরিস্থিতি। যেসব কলেজ তাকে প্রত্যাখ্যান করেছিল সেগুলোতেই তিনি অতিথি হিসেবে ভাষণ দেন। সর্বশেষ শনিবার তিনি ঘোষণা দেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তির সুযোগ পেয়েছেন। সেখানে তিনি রাষ্ট্র বিজ্ঞান অধ্যয়ন করবেন।
ডিসেম্বরের শুরুতে দ্য গার্ডিয়ানের এক প্রশ্নের জবাবে ডেভিড হগ বলেছিলেন, বন্দুক সহিংসতা নিয়ে গবেষণার জন্য বছরে কমপক্ষে ৫ কোটি মার্কিন ডলারের সংস্থান করতে না পারলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শান্তি পাবেন না তিনি।
গত আট মাসে মিডিয়া ব্যক্তিত্বে পরিণত হওয়া হগের পড়াশোনা নিয়ে অনেকেই অভিযোগ ও সমালোচনা করেছিলেন। মার্চ মাসে হগের কলেজে প্রত্যাখ্যাত হওয়ার বিষয় নিয়ে ব্যঙ্গ ও উপহাস করেছিলেন ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহাম। বলেছিলেন, প্রত্যাখ্যাত হওয়ার কারণেই এমন ‘ঘ্যানর ঘ্যানর’ করছেন হগ।
ওই সময় নিজের শিক্ষাগত পারদর্শিতা তুলে ধরে লরার উপহাসের জবাব দেন হগ। একই সঙ্গে তিনি বিজ্ঞাপন দাতাদের লরাকে দেওয়া বিজ্ঞাপন প্রত্যাহারের আহ্বান জানান। বেশ কয়েকজন বিজ্ঞাপন দাতা নিজেদের প্রত্যাহার করে নেওয়ার পর ক্ষমা চান লরা। কিন্তু ক্ষমার পুরোটা হগ গ্রহণ করেননি। তখন আরেক মার্কিন টেলিভিশন সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সব নিপীড়নই নিপীড়ন, গুরুত্বপূর্ণ হলো রুখে দাঁড়ানো।
- শাপলা ট্র্যাজেডি: ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ
- মার্কিন সামরিক বিমানে ঠাসা মধ্যপ্রাচ্যের আকাশপথ রণপ্রস্তুতির আভাস
- ৮ মাস পর ঘুরে দাঁড়াল রপ্তানি, এপ্রিলে আয় ৩৩% বৃদ্ধি
- নতুন প্রস্তাব তেহরানের, ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান
- শপথ নিলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি
- হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
- ভেঙে পড়ার শঙ্কায় সম্মিলিত ইসলামী ব্যাংক
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
