হামাস-ইসরাইল আলোচনা, সর্বশেষ যে তথ্য জানা গেল
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২৫
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, তারা গাজা উপত্যকার যুদ্ধবিরতি চুক্তির বিষয়ে একটি খসড়া চুক্তি সম্পন্ন করেছে, যা ইসরাইলের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে শনিবারের এই ঘোষণা উভয়ের মধ্যে শত্রুতা বন্ধ করার প্রচেষ্টায় সম্ভাব্য অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে।
হামাসের মুখপাত্র জিহাদ তাহা এদিন লন্ডন-ভিত্তিক প্যান-আরব সংবাদমাধ্যম আল-আরবি আল-জাদিদ টিভিকে জানান, মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের শর্তাবলী নিয়ে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করেছে।
তিনি এ সময় উল্লেখ করেন যে, দোহায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিনিধি এই ব্যবস্থাগুলোর অনুমোদন এবং চুক্তি স্বাক্ষরের জন্য অপেক্ষা করা হচ্ছে।
এদিকে সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনাগুলো ইতিবাচকভাবে এগিয়েছে বলেই জানা গেছে। কাতার-ভিত্তিক আল-আরবি টিভি জানিয়েছে, হামাসের কর্মকর্তারা বলছেন, আলোচনাগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে পরবর্তী কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলেও বর্ণনা করা হয়েছে।
আল-আরবি টিভি জানিয়েছে, খসড়ার প্রাথমিক পর্যায়ে ইসরাইলি সেনা নির্দিষ্ট পয়েন্টগুলো থেকে প্রত্যাহার করা হবে। যার মধ্যে রয়েছে- গাজার দক্ষিণে রাফাহ সীমান্ত এবং গাজা ও মিশরের সীমান্তবর্তী ফিলাডেলফি করিডোর। সেই সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার এক সপ্তাহ পর বন্দিদের মুক্তি এবং ইসরাইলি সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে।
কাতার, মিশর এবং যুক্তরাষ্ট্র একটি যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে চুক্তির বিষয়ে বিস্তারিত, এটি বাস্তবায়নের সময়সূচি এবং শুরুর তারিখ প্রকাশ করবে বলে জানা গেছে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বৃহস্পতিবার নিশ্চিত করেন যে, একটি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে।
তারও আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির জন্য তাৎক্ষণিক আহ্বান জানালেও দখলদার ইসরাইল গাজায় অব্যাহত হামলা চালিয়ে গণহত্যার যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
এতে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রায় ৪৭ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।
আন্তর্জাতিক অপরাধ আদালত নভেম্বর মাসে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।
ইসরাইল গাজার বিরুদ্ধে যুদ্ধের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে একটি গণহত্যার মামলারও মুখোমুখি। সূত্র: আনাদোলু এজেন্সি
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
