হামাসের হামলা, ইসরায়েলি অবরোধ মানবতাবিরোধী অপরাধ
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৩
নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান প্রসিকিউটর লুইস মোরেনো-ওকাম্পো বলেছেন, ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ। আবার পরবর্তী সময়ে ইসরায়েলের গাজা অবরোধও মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা।
আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো বিবিসির ‘নিউজডে’ অনুষ্ঠানে এসব কথা বলেন। আর্জেন্টিনার আইনজীবী ওকাম্পো আইসিসির প্রথম প্রসিকিউটর ছিলেন। ২০০৩ সালের জুন থেকে ২০১২ সালের জুন পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন তিনি।
গাজাভিত্তিক ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায়। ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হন। তারা দুই শতাধিক ব্যক্তিকে ইসরায়েল থেকে ধরে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে।
প্রতিক্রিয়ায় ৭ অক্টোবর থেকে গাজাকে অবরুদ্ধ করে নির্বিচার বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি হামলার তীব্রতা দিন দিন বাড়ছে। প্রায় তিন সপ্তাহ ধরে গাজায় ইসরায়েলি হামলায় ৬ হাজার ৫০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের তিন ভাগের দুই ভাগ নারী ও শিশু। সাত শতাধিক শিশুসহ নিখোঁজ দেড় হাজারের বেশি। আহত সাড়ে ১৭ হাজার।
ইসরায়েলি অবরোধে গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজায় খাবার ও পানির তীব্র হাহাকার চলছে। গাজার বাসিন্দাদের অনেকের দিন কাটছে অনাহার-অর্ধাহারে।
জ্বালানি, ওষুধ ও চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসংকটে বন্ধ হয়ে যাচ্ছে গাজার হাসপাতালগুলো। এতে স্বাস্থ্যসেবাব্যবস্থায় চরম বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ গতকাল বুধবার জানিয়েছে, গাজার ৩৫টি হাসপাতালের ১২টিতে এখন সেবাদান বন্ধ আছে। আর ৭২টির মধ্যে ৪৬টি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ।
আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর ওকাম্পো বলেন, ‘৭ অক্টোবর হামাসের হামলা স্পষ্টতই মানবতাবিরোধী অপরাধ...কারণ, একটি গোষ্ঠীকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে হত্যা একটি গণহত্যা। হামাসের আনুষ্ঠানিক উদ্দেশ্য হলো ইসরায়েলিদের ওপর আঘাত করা।’
ইসরায়েল থেকে লোকজনকে ধরে গাজায় নিয়ে হামাসের জিম্মি করা প্রসঙ্গে ওকাম্পো বলেন, ‘এটা একটা যুদ্ধাপরাধ। কারণ, জিম্মি করা একটি যুদ্ধাপরাধ।’
হামাসের হামলার জেরে গাজায় ইসরায়েলি অবরোধ নিয়েও কথা বলেন ওকাম্পো। হামাসের হামলাপরবর্তী গাজায় ইসরায়েলি অবরোধকে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা হিসেবে উল্লেখ করেন তিনি।
আইসিসির সাবেক প্রধান প্রসিকিউটর বলেন, গণহত্যা সংঘটনের একটি রূপ হলো মানুষকে ধ্বংসের জন্য তাদের ওপর এভাবে শর্ত চাপানো। আর অবরোধ আসলে তা-ই।
ওকাম্পো আরও বলেন, এই অবরোধ হলো পানি ও খাবার বন্ধ করা। হাসপাতালগুলো কার্যক্রম চালাতে পারছে না। যেসব মানুষের ব্যবহারের জন্য কোনো বিদ্যুৎ নেই, যারা কোথাও যেতে পারে না। ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। কিন্তু তারা গাজার ২০ লাখ মানুষকে অবরুদ্ধ করতে পারে না। এ কাজ করে তারা গাজাকে একটা বন্দিশিবিরে পরিণত করেছে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বলেছে, গাজাবাসীর বিরুদ্ধে অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। যুদ্ধের অস্ত্র হিসেবে খাদ্য বন্ধ করে দেওয়াকে কোনোভাবে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
