হামজায় ভর করে দিনবদলের স্বপ্ন– কতটা বাস্তব, কতটা কঠিন
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫
শেষবার বাংলাদেশে ফুটবল নিয়ে এতটা উন্মাদনা কবে দেখেছেন আপনি? উত্তরটা সবারই জানা। ২০১১ সালের ৫ সেপ্টেম্বর। সর্বকালের সেরাদের তালিকায় থাকা লিওনেল মেসি তার আর্জেন্টাইন সতীর্থদের নিয়ে যেদিন পা রেখেছিলেন ঢাকায়। এরপর নারী দল সাফ জিতেছে, বয়সভিত্তিক পর্যায়ে এসেছে সাফল্য। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সাংবাদিক দুনিয়া। কিংবা পাড়ার চায়ের টং দোকান থেকে ঘরের বসে থাকা দুই কিশোর ভাইয়ের আলাপচারিতা… সবখানে নাম একটাই হামজা চৌধুরী।
বাংলাদেশ ফুটবলে অন্তত পুরুষ ফুটবলে আনন্দের উপলক্ষ্য খুব একটা নিয়মিত দৃশ্য নয়। এখানে লেবাননের সঙ্গে ড্র করতে পারলেই টেকনাফ থেকে তেতুলিয়া গর্জন করে। কিংস অ্যারেনার ৬ হাজার দর্শকই হয়ে উঠতে পারেন প্রতিপক্ষের অস্বস্তির কারণ। সাফল্য নেই, প্রাপ্তির খাতায় বড় কিছু নেই। তবু ভালোবাসা বিলিয়ে দেয়া যায় প্রতিনিয়ত। বাংলাদেশ ফুটবলের চিত্রটা আসলে এমনই।
এমন এক দেশে, র্যাঙ্কিংয়ের দুইশ এর আশেপাশে যাদের অবস্থান, সেই দেশের প্রতিনিধিত্ব করবেন ইংলিশ প্রিমিয়ার লিগ খেলে আসা একজন ফুটবলার। সেটা দেশের ফুটবলে উৎসবের আমেজ এনে দেবে তা নিয়ে কোনো সংশয় প্রকাশ করা চলে না। লোন ডিলে আপাতত প্রিমিয়ার লিগের লেস্টার ছেড়ে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে খেলছেন তবে আদতে হামজা তো লেস্টারেরই ঘরের ছেলে।
শুধু লেস্টার সিটি না, হামজা এখন বাংলাদেশের ঘরের ছেলে। ভারতের সঙ্গে ম্যাচ মানেই বাংলাদেশের জন্য বিশেষ কিছু। সেটা ফুটবল হোক কিংবা ক্রিকেট। কিন্তু শিলংয়ে ২৫ মার্চের বাংলাদেশ-ভারত ফুটবলে আলাদা একটা টান থাকবে ওই হামজার কারণেই।
হামজা চৌধুরীকে নিয়ে একটা দিনবদলের প্রত্যাশা ছিল শুরু থেকেই। সেটার শুরু প্রায় ৫ থেকে ৬ বছর আগে। আরও স্পষ্ট করে বললে লেস্টার সিটি এফএ কাপ জয়ের পর থেকে। ফুটবলে হামজার যাত্রাটা শুরু হয়েছিল ইংল্যান্ডে। খেলেছেন বয়সভিত্তিক ইউরোটাও। কিন্তু দিনে দিনে ইংল্যান্ডের ফুটবলে নিজের যাত্রার পথ গিয়েছে থেমে। ডেক্লান রাইস, কোবি মাইনু, জ্যুড বেলিংহ্যাম, কনর গ্যালাগারদের সঙ্গে হামজা চৌধুরীকে বিবেচনা করতে চাননি সাবেক ইংলিশ কোচ গ্যারেথ সাউথগেট।
একপর্যায়ে বাংলাদেশ থেকে যোগাযোগ করা হয়। একটা লম্বা পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত হামজা হয়েছেন বাংলাদেশ ফুটবলের অংশ। দক্ষিণ এশিয়ার প্রথম ফুটবলার হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। লেস্টার সিটি থেকে অবশ্য এই মুহূর্তে ধারে খেলছেন শেফিল্ড ইউনাইটেডে।
বেলেমি যখন ওয়েলসের ফুটবলার তখন, দেশটির ফিফা র্যাঙ্কিং ছিল ৮০ থেকে ১০০ এর কাছাকাছি। ২০১০ সালেও ইউরোপের দেশটি নিজেদের অবস্থান পেয়েছিল ১১২তম স্থানে। কিন্তু একজন বেলেমি প্রেরণা হয়েছেন ওয়েলসের তরুণ প্রজন্মের জন্য। বাংলাদেশের সাপেক্ষে হামজা রাতারাতি ওয়েলসের মতো ফুটবল কাঠামো দাঁড় করিয়ে দেবেন, এমন ভাবনা দুঃস্বপ্ন। তবে একটা প্রজন্মকে হয়ত ঠিকই অনুপ্রেরণা জোগাবেন হামজা।
এরইমাঝে আজ বাংলাদেশে এসেছেন হামজা। লক্ষ্য এএফসি এশিয়ান কাপ। সেখানে বাছাইয়ের ম্যাচে শিলংয়ে স্বাগতিক ভারতের স্বাগতিকদের মুখোমুখি হবে বাংলাদেশের ফুটবলাররা। হামজার অভিষেক হবে সেই ম্যাচে। কিন্তু হামজা কী পারবেন দেশের ফুটবলের চিত্রটা রাতারাতি বদলে দিতে?
এর উত্তর এখনই দেয়া বেশ কঠিন। মাঠের খেলায় ফুটবল ১১ জনের খেলা। একা হাতে ম্যাচ জেতানো যায় বটে, তবে সেজন্য দরকার হয় সতীর্থদের পর্যাপ্ত সহায়তা। নিজের কাজটা হামজা ঠিকঠাক করলেও জামাল ভূঁইয়া, মোরসালিন, সাদ কিংবা রহমত-ইসা ফয়সালরা হামজাকে কতটা সাহায্য করতে পারছেন সেটা সবচেয়ে বড় প্রশ্ন।
হামজাকে বলা যেতে পারে অর্কাস্ট্রেটর ঘরানার ফুটবলার। মাঝমাঠ থেকে বল ডিস্ট্রিবিউশন, মাঠের নিয়ন্ত্রণ রাখা, ফাইনাল থার্ডে কার্যকরী বল পাস করা কিংবা ডিফেন্সচেরা থ্রু পাসিং হামজার খেলার ধরণে সবচেয়ে বড় শক্তি। মিডফিল্ডে হামজার পজিশনকে মূলত বলা হয় 'রেজিস্তা' নামে। ফুটবলে এই পজিশনের উদ্ভব ইতালি থেকে। এর মূল কাজ ম্যাচের গতিপ্রকৃতি নিয়ন্ত্রণ করা।
কিন্তু হামজা যা কিছু করতে চান মাঠে সেটা বোঝার বা কাজে লাগানোর জন্য বাংলাদেশের ফুটবলকেও হতে হবে আরও পরিপক্ব।
হামজার আগমনের আরও একটা প্রভাব বাংলাদেশ ফুটবলে এরইমাঝে পড়েছে। দেশের ফুটবলে দীর্ঘদিনের স্পন্সরের খরা দূর হয়েছে সম্প্রতি। বেসকারি ব্যাংক ইউসিবি দাঁড়িয়েছে বাংলাদেশ ফুটবলের পাশে। দেশীয় প্রতিষ্ঠান দৌড় হয়েছে জার্সির স্পন্সর। প্রায় এক যুগ কোনো স্পন্সর না পাওয়া বাংলাদেশ ফুটবলের আকস্মিক এই উত্থানের গল্পে হামজা মিশে আছেন খুব ভালোভাবে। হামজা এবং স্পন্সরদের একইসঙ্গে আগমন একেবারেই কাকতালীয়– এমনটা মেনে নেয়াও কিছুটা কষ্টকর।
হামজাকে ভর করে বাংলাদেশের ফুটবলের দিনবদলের পর্বটা হতে পারে দীর্ঘমেয়াদীও। বৈশ্বিক অঙ্গনে একজন হামজা চৌধুরী অনুপ্রেরণা হতে পারেন আগামী প্রজন্মের জন্য। এক্ষেত্রে উদাহরণ হিসেবে আসতে পারে ক্রেইগ বেলেমির নামটা। ২০০৪ সালে নিউক্যাসেলের হয়ে পেশাদার ফুটবলে যাত্রা শুরু হয়েছিল ওয়েলসের এই ফুটবলারের। এরপর ব্ল্যাকবার্ন, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, বার্মিংহ্যামের মতো ক্লাবে খেলেছেন।
বেলেমি যখন ওয়েলসের ফুটবলার তখন, দেশটির ফিফা র্যাঙ্কিং ছিল ৮০ থেকে ১০০ এর কাছাকাছি। ২০১০ সালেও ইউরোপের দেশটি নিজেদের অবস্থান পেয়েছিল ১১২তম স্থানে। কিন্তু একজন বেলেমি প্রেরণা হয়েছেন ওয়েলসের তরুণ প্রজন্মের জন্য। গ্যারেথ বেল, অ্যারন রামসি, ড্যানি ওয়ার্ডরা এরপর ওয়েলসের ফুটবলকে এগিয়ে নিয়েছেন।
বাংলাদেশের সাপেক্ষে হামজা রাতারাতি ওয়েলসের মতো ফুটবল কাঠামো দাঁড় করিয়ে দেবেন, এমন ভাবনা দুঃস্বপ্ন। তবে একটা প্রজন্মকে হয়ত ঠিকই অনুপ্রেরণা জোগাবেন হামজা। ক্রিকেটে অনেকেই স্বপ্ন দেখে তামিম ইকবাল, সাকিব আল হাসান হয়ে ওঠার। এক কিংবা দেড় দশক পরের কোনো এক দিনে বাংলাদেশের তরুণ কেউ হামজা চৌধুরী হতে চাইবে, এশিয়ান পর্যায়েও হয়ত বাংলাদেশকে নিয়ে যেতে চাইবে।
হামজার প্রথম হোম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে!
বাংলাদেশের ফুটবলে হামজাকে নিয়ে দিনবদলের স্বপ্নটা সত্য হোক সেভাবে। একটা নতুন প্রজন্ম বেড়ে উঠুক বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ফুটবলকে নিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে। হামজাকে নিয়ে এতটা উৎসবের স্বার্থকতা হয়ত মিলবে তখনই।
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- বিশ্বে ব্রয়লার মুরগি উৎপাদনে ৫৩তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র
- আমিরাতে চালু হলো ৫ বছর মেয়াদি মাল্টিপল ভিসা
- যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প
- ঝুঁকিপূর্ণ মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড
- প্রতারণা মামলায় আদালতে অভিনেত্রী ববি, পেলেন জামিন
- ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন সমাপ্ত
- ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
