হজ পারমিট দেওয়া শুরু করল সৌদি আরব
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৪
হজের মৌসুম সমাগত। মুসলমানদের অন্যতম এই ফরজ ইবাদত সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে পালনের বিষয়টি নিশ্চিত করতে বুধবার থেকে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যেসব বিদেশি মুসলিম বাসিন্দা আছেন, তাদের জন্য হজ পারমিট দেওয়া শুরু করেছে।
সংযুক্ত আরব আমিরাতের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় নাগরিক ও বাসিন্দারা সরকারি প্ল্যাটফরম আবসার এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট থেকে এই পারমিট তথা অনুমতি সংগ্রহ করতে পারবেন। খবর গালফ নিউজের।
চলতি বছরের জুন মাসের মাঝামাঝি এ বছরের হজ অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে গত ফেব্রুয়ারি মাসেই হজ প্রক্রিয়া সহজ করতে নাগরিক ও অভিবাসীদের জন্য ই-নিবন্ধন চালু করে সৌদি আরব।
এ ছাড়া হজের সময় যেন পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় অতিরিক্ত লোকসমাগম না হয়, তা নিশ্চিত করতে আগামী ৬ জুনের মধ্যে সব বিদেশি ওমরাহকারীকে সৌদি আরব ত্যাগের নির্দেশনাও দিয়েছে দেশটি।
এবারের হজ মৌসুমে হজ পালন করতে ইচ্ছুক সৌদিবাসীর জন্য দেশটির হজ মন্ত্রণালয় আবাসন সুবিধার স্তরবিন্যাসের ওপর ভিত্তি করে ৪ হাজার ৯৯ সৌদি রিয়াল থেকে শুরু করে ১৩ হাজার ২৬৫ সৌদি রিয়াল পর্যন্ত মোট চারটি প্যাকেজ চালু করেছে।
এই প্যাকেজের দাম তিন কিস্তিতে পরিশোধ করা যাবে। এই সুবিধা কেবলই সৌদি আরবের নাগরিক বা বাসিন্দাদের জন্য।
যারা এবার হজে যাবেন এবং তাদের সেবায় যাদের নিয়োগ দেবে সৌদি আরব সরকার। তাদের সবাইকেই বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট কিছু টিকা নিতে হবে। ১৮ বছরের বেশি বয়সি লোকদের জন্য কোভিড-১৯, ইনফ্লুয়েঞ্জা ও মেনিনজাইটিসের টিকা নিতে হবে। গত বছর প্রায় ১৮ লাখ মানুষ হজ পালন করেছেন।
এদিকে এবার সৌদি আরব বিদেশি হজযাত্রীদের জন্য একটি নতুন কৌশল অনুসরণ করে চলতি বছরের হজের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। নতুন কৌশল অনুসারে, হজের পবিত্র স্থানগুলোতে আগে থেকেই দেশগুলোর জন্য আর কোনো নির্দিষ্ট স্থান বরাদ্দ করা হবে না।
তার বদলে যেসব দেশ আগে সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি চূড়ান্ত করবে, তাদের আগে নির্দিষ্ট জায়গা বরাদ্দ করা হবে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
