সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনাই অগ্রাধিকার: ওবায়দুল কাদের
নিউজ ডেক্স
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০১৯
নতুন করে দায়িত্ব পাওয়ার পর সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ প্রথমেই সারতে চান বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ প্রসঙ্গে তিনি বলেন, প্রথম রাতেই বিড়াল মারার মতো কাজ সেরে ফেলতে হবে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী জানান, হেলমেট ছাড়া মোটরসাইকেলে আরোহী হওয়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনুতপ্ত হয়েছেন।
সড়কের শৃঙ্খলা ফেরানোর বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আমার প্রায়োরিটি (অগ্রাধিকার) হচ্ছে সড়কে এবং পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এ দুটি বিষয় প্রধান অগ্রাধিকার পাবে। কারণ সড়ক এবং পরিবহনে বিশৃঙ্খলা জিয়ে রেখে যত উন্নয়ন কাজই করি না কেন, তাতে কোনো লাভ হবে না। তিনি বলেন, আট লেনের রাস্তা করলাম কিন্তু শৃঙ্খলা নেই, তাতে কোনো লাভ হবে না। এ বিষয়ে আমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছি। তাদের নানা নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে প্রধানমন্ত্রীও নির্দেশনা দিয়েছেন। এ কাজগুলো শুরুতে করতে হবে। পরে এসব করা যাবে না। প্রথম রাতেই বিড়াল মারার মতো কাজ সেরে ফেলতে হবে।
শৃঙ্খলা ফেরানোর কৌশল জানতে চাইলে তিনি বলেন, কিভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনব সেটা তো আমার নিজস্ব কিছু কৌশল আছে। আবার জেনারেল কিছু বিষয় আছে; যা সবার জানা। ছোট ছোট যানগুলো হাইওয়েতে চলছে, লাইসেন্সবিহীন ছোট ছোট গাড়ি চলছে- এসব বেশি বিশৃঙ্খল।
মোটরসাইকেল একটি নতুন আতঙ্ক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তবে ঢাকা শহরে আমরা অনেকটা শৃঙ্খলা ফিরিয়ে এনেছি, কিন্তু ঢাকার বাইরে মোটরসাইকেলগুলো বেপরোয়া চলছে। এক মোটরসাইকেলে তিনজন চলছে, তারপর আবার লাইসেন্স ছাড়া। তিনি বলেন, এ বিষয়গুলো ঠিক করতে হবে। তবে কাজটা এত সহজ নয়, তবে করা যাবে না এমনও নয়। আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি তাহলে করা যাবে। তবে অসম্ভব নয়।
সামনের দিনের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, আমার চ্যালেঞ্জ হবে চলমান কাজগুলো সমাপ্তের পাশাপাশি আরও দুটি গুরুত্বপূর্ণ রোড প্রজেক্ট আছে, একটা ঢাকা-সিলেট, আরেকটা চট্টগ্রাম-কক্সবাজার ফোরলেনে উন্নীত করা। এই দুটি কাজ খুবই গুরুত্বপূর্ণ। এটা চলতি বছরের জুনের আগে শুরু করতে চাই। অন্তত ঢাকা-সিলেট চার লেনের কাজ জুনের আগেই শুরু হবে। আর চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কাজ শুরু করতে একটু সময় লাগবে। তিনি বলেন, উন্নয়ন তো হচ্ছে।
বিশ্বব্যাংক যখন চলে গেল তখন আপনারা ভাবতে পারতেন- পদ্মা সেতু হবে? হচ্ছে তো, আপনারা ভাবতে পারতেন- মেট্রোরেল হবে? হচ্ছে তো। অসম্ভবের কিছু নেই। ফলে আই লাভ দ্য ইম্পসিবল, আই এনজয় দ্য চ্যালেঞ্জ।
নতুন মন্ত্রিসভার সদস্যদের মতামত ছাড়া একান্ত সচিব (পিএস) নিয়োগ দেয়া হয়েছে- এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে কারণেই নিয়োগ দেয়া হোক, কাজটা বেঠিক হয়নি। প্রধানমন্ত্রী বেছে বেছে খোঁজ নিয়ে এটা করেছেন। আমার মনে হয় ভালো হবে।
হয়তো এটা দিয়ে পারফরম্যান্স বিবেচনা করা হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী একান্ত সচিবদের দিয়েছেন, যদি তার (পিএস) পারফরম্যান্স ভালো না হয় তাহলে তাকে কেন রাখব? যেমন আমার কাছে একজন আসছেন, যোগ দিয়েছেন। আমিও তাকে যোগ দিতে বলেছি, যেহেতু প্রধানমন্ত্রী তাকে যোগ দিতে বলেছেন। আমি তাকে দেখব, পারফরম্যান্স সঠিক না হলে পিএমকে (প্রধানমন্ত্রী) বলব তাকে দিয়ে আমার চলছে না।
নতুন মন্ত্রিসভায় নিয়োগ পাওয়ার পর ৮ জানুয়ারি মোটরসাইকেলে প্রথম অফিসে আসেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। মোটরসাইকেলে চড়ার ছবিও তিনি ফেসবুকে দেন। ছবিতে দেখা যায়, তার মাথায় হেলমেট নেই। এ ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়। এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পার্টির সাধারণ সম্পাদক হিসেবে আমি তাকে জিজ্ঞেস করেছি, হি এক্সপ্রেস হিজ রিগ্রেট ফর ইট (ওই ঘটনায় সে অনুতপ্ত)। সে বলেছে, সে ভুল করেছে, সে আর রিপিট করব না (এমন কাজ আর করবেন না)। এ কথাটা সে খুব খোলা মনে আমার কাছে স্বীকার করেছে, সে আমাদের মন্ত্রী। হি রিগ্রেট এক্সপ্রেস, এরপর তো আমি কিছু বলব না। সে তো বলেনি, সে সঠিক করেছে।
এর আগে সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে ওবায়দুল কাদের বলেন, যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে না, নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। আগামী দিনে আন্দোলন করলেও তাদের প্রত্যাখ্যান করবে। তিনি বলেন, একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় সম্পদ আর কিছু নেই। শেখ হাসিনার কাছ থেকেও মানুষকে ভালোবাসার শিক্ষা পেয়েছেন তারা। বঙ্গবন্ধুর সততা ও সাহসের আদর্শকে ধারণ করার শপথ নেবেন আজ থেকে। তিনি আরও বলেন, আমাদের শপথ হবে, আমরা মাটির কাছে থাকব, মানুষের কাছে থাকব, মানুষের কাজে থাকব এবং জনস্বার্থে কাজ করে যাব।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সিনিয়র নেতারাও আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান। শ্রদ্ধা জানান নবগঠিত মন্ত্রিসভার সদস্যরা।
- ‘ভয়েস রেইজ করায় পুরো রাষ্ট্রশক্তিকে আমার বিরুদ্ধে নামানো হয়েছে’
- মাঝআকাশে পাইলটদের সংঘর্ষ
- ফার্নেস অয়েলের দাম বাড়ল ১১ টাকা ৯২ পয়সা
- ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের ব্যাপক বিক্ষোভ-স্কুলে অবরোধ
- ক্যালিফোর্নিয়ার রাষ্ট্রীয় ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
- ক্লাস থ্রিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়ে কী করেছিলেন প্রভা?
- আটক শিক্ষককে প্রধানমন্ত্রীর নির্দেশে ছেড়ে দিল পুলিশ
- ব্যান্ডউইথ ব্যবসায় সিন্ডিকেটের চেষ্টা
- সর্বোচ্চ ৭ টাকা ১১ পয়সায় সৌরবিদ্যুৎ কিনবে বিতরণ সংস্থা
- হাম ও হামের উপসর্গে প্রাণহানি ১১০০ ছাড়ালো
- এসিসির পরবর্তী সভাপতি হওয়ার পথে তামিম
- উপহার নিয়ে আমি বিপদে পড়লাম : তিশা
- অবৈধ অস্ত্রে বাড়ছে অপরাধ
- বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার
- মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা
- ইরানের বিমান জব্দ করল তুরস্ক
- ৪ জেলায় নতুন ডিসি
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
