স্মার্টফোন মেলার শেষদিনের বিকেলেও জমজমাট বেচাকেনা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৯
মেলার শেষদিন বিকেলেও চলছে জমজমাট বেচাকেনা। অত্যাধুনিক স্মার্টফোনে অভাবনীয় মূল্যছাড় ও উপহার পেতে ঢাকায় চলমান স্মার্টফোন মেলার শেষদিনে ক্রেতারা সারিবদ্ধ হচ্ছেন। কিনছেন তাদের পছন্দের ব্র্যান্ডের স্টলে থেকে নতুন হ্যান্ডসেট। বাজেট ও ক্রয়ক্ষমতার মধ্যেই পাচ্ছেন তারা।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ মেলার শেষদিন শনিবার সকাল থেকেই মেলার প্রবেশমুখে দেখা যায় দর্শনার্থীদের ভিড়। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রযুক্তি পণ্য নিয়ে দেশের সবচেয়ে বড় আয়োজন টেকশহর স্মার্টফোন ও ট্যাব মেলার পর্দা নামবে আজ রাত আটটার পরপরই।
ক্রেতাদের অভাবনীয় সাড়া দেখে মেলাতে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলো শেষদিনের শেষ সময়ে আরো বেশি ছাড় ও অফার দিচ্ছে। মেলার প্রথম দুইদিন আশানুরূপ বেচাকেনায় খুশি অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। শেষদিনের বেচাকেনাতেও তারা খুশি। মেলা আশা দর্শনার্থীরা বাজারমূল্যের চেয়ে কমদামে অত্যাধুনিক মুঠোফোন পেয়ে স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছেন ক্রেতারা।
এর আগে, আজ সকাল থেকেই স্মার্টফোন স্টলগুলো ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, মটোরোলা, নকিয়া, আইফোনসহ প্রদর্শনীতে আসা ব্র্যান্ডগুলোতে আগ্রহ রয়েছে অনেকের। শেষদিনে অনেক স্টল তাদের উপহারের তালিকা আরো বড় করেছে।
মেলায় মোবাইল কিনতে আসা এক ক্রেতা জানান, তিনি তার বাজেট যা তার চেয়ে কম দামে মোবাইল কিনেছেন। তাই মনে করছে এ রকম মেলার আয়োজন করার প্রয়োজন আছে।
কাদের কুদ্দুস নামে এক ক্রেতা বলেন, মোবাইলের পাশাপাশি বিভিন্ন এক্সেসরিজও কিনেছি। আর মোবাইল কিনতে গিয়ে দেখেছি বেশ কিছু মোবাইল। সেখান থেকে বেছে একটি কিনেছি। আমার কাছে স্মার্টফোন ও ট্যাব মেলা খুব ভালো লেগেছে। মেলাতে আকর্ষণীয় অনেক কিছুই আছে।
মেলার প্রবেশ মুখে টিকেট কিনতে আসা শিক্ষার্থী নাসের শাহ বলেন, টিকিট কিনে এই ধরনের মেলাতে যাবার কষ্ট আমার কাছে কিছু মনে হয় না। কারণ দীর্ঘ লাইন থাকলেও মেলার ভেতরে দেখা ও কেনার অনেক কিছুই আছে। তাই লাইনে দাড়িয়ে টিকিট কিনছি।
এবারের মেলায় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাবলেট পাওয়া যাচ্ছে। অংশ নিয়েছে হুয়াওয়ে, স্যামসাং, টেকনো, ভিভো, উই, গোল্ডেনফিল্ড, মটোরোলা, নকিয়া, আইফোন, ইউসিসি, আইটেল, ইনফিনিক্স, ইউমিডিজি, ডিটেল, এডিএ, ম্যাক্সিমাস, বিজয় এবং ই-কমার্স প্রতিষ্ঠান প্রিয়শপ ডটকমসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান। ব্র্যান্ডগুলো মেলায় বিভিন্ন মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইস প্রদর্শন ও বিক্রি করছে। পাওয়া যাচ্ছে মোবাইল অ্যাক্সেসরিজও। এ ছাড়া মেলায় বেশ কিছু মডেলের স্মার্টফোন উন্মোচনও করা হয়েছে।
অত্যাধুনিক প্রযুক্তিপণ্যে দেশি বিদেশি প্রতিষ্ঠানগুলোর বিশেষ মূল্যছাড় ও উপহারে জমে উঠেছে টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৯। দর্শনার্থীদের পদচারণয় মুখরিত হয়ে ওঠে ঢাকার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দেশের প্রযুক্তিখাতের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন। মেলা চলবে আজ রাত ৮টা পর্যন্ত। স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে দেশে এক্সপো মেকারের আয়োজনে এটি একাদশ প্রদর্শনী।
এর আগে মেলার প্রথমদিন বিকেলে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। এ ছাড়া থাকবে অন্য অনেক আয়োজন।
এবারের মেলার প্লাটিনাম স্পন্সর হিসেবে রয়েছে হুয়াওয়ে, স্যামসাং ও টেকনো। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ভিভো ও উই। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে গোল্ডেনফিল্ড ও মটোরোলা। টাইটেল স্পন্সর দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহরডটকম এবং পার্টনার এডুমেকার।
মেলায় থাকছে প্লাটিনাম স্পন্সর প্যাভিলিয়ন তিনটি, গোল্ড স্পন্সর প্যাভিলিয়ন দুটি এবং সিলভার স্পন্সর প্যাভিলিয়ন দুটি। এ ছাড়াও ছয়টি প্যাভিলিয়ন ও চারটি স্টল রয়েছে। মূল্যছাড়ের পাশাপাশি উপহার, গিফট বক্স, র্যাফেল ড্র, সেলফি প্রতিযোগিতার ব্যবস্থা রেখেছে ব্র্যান্ডগুলো।
প্রদর্শনীর সব আপডেট ও খবর মেলার অফিসিয়াল ফেসবুক পেইজ (https://www.facebook.comSTExpo) এবং দেশের আইসিটি ও টেলিকম বিষয়ক শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল টেকশহর ডটকম (techshohor.com)-এ পাওয়া যাচ্ছে।
এ ছাড়াও প্রতিদিনের আপডেট পেতে চোখ রাখুন মেলার ইভেন্ট পেইজে (https://www.facebook.com/STExpo)। পেইজে ইতিমধ্যে কুইজ কনটেস্ট শুরু হয়েছে। এতে বিজয়ীরা পাবেন আকর্ষণীয় পুরস্কার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ ফি ২০ টাকা। তবে প্রতিবন্ধী এবং শিক্ষার্থীরা আইডি কার্ড দেখিয়ে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- ‘জেনা করা পাপ তবে পর্নোগ্রাফিতে অভিনয় পেশার অংশ’
