স্বাস্থ্য সুরক্ষায় ব্যবহার করুন স্টিলের পানির বোতল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০১৮
দীর্ঘদিন ব্যবহারের জন্য বিভিন্ন স্টেইনলেস স্টিলের বোতল পাওয়া যায়। এসব নন-টক্সিক বোতল যে রাসায়নিক উপাদানে তৈরি হয়, সেগুলো সাধারণত পানিতে মেশে না। এগুলো কম ওজনের এবং নিশ্চিন্তে কয়েক বছর ব্যবহার করা যায়। আর ব্যবহার শেষে ফেলে দিলেও শতভাগ প্রক্রিয়াজাত করা সম্ভব
অফিসের ডেস্কে সর্বদাই যে উপকরণটি থাকে, তা হলো পানির বোতল। আর এ বোতলটি বেশির ভাগ ক্ষেত্রেই হয়ে থাকে প্লাস্টিকের। শুধু পানিই নয়, ডিটক্স ওয়াটার ও ফলের রস ফ্রিজে সংরক্ষণের জন্যও ব্যবহার হয় প্লাস্টিকের বোতল। যদিও আমরা জানি, প্লাস্টিকের এসব বোতল স্বাস্থ্য ও পরিবেশের জন্য খুব একটা নিরাপদ নয়। প্লাস্টিকের বোতল স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। এর অন্যতম কারণ হচ্ছে, এটি উৎপাদনে যে প্লাস্টিক ব্যবহার হয়, তাকে পেট্রোলিয়াম-ভিত্তিক পলিথিলিন টেরেফথ্যালেট (পিইটি) বলে। এখানেই শেষ নয়, এসব বোতল উৎপাদনে কেবল যুক্তরাষ্ট্রেই বছরে ব্যবহূত হয় দেড় মিলিয়ন ব্যারেল তেল।
ফলে এ কথাও মাথায় রাখতে হবে, প্লাস্টিকের বোতলজাত পানি উৎপাদন ও পরিবহন প্রক্রিয়ায় অপচয় হয় জ্বালানি। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব তো পড়েই।
বর্তমানে উন্নত দেশগুলো প্লাস্টিকের বোতল পুনরায় প্রক্রিয়াজাত করার প্রচেষ্টায় রয়েছে। তবে সেক্ষেত্রেও দেখা গেছে, যে পরিমাণ প্লাস্টিকের বোতল আবর্জনা হিসেবে ফেলে দেয়া হয়, তার কেবল ২০ শতাংশই প্রক্রিয়াজাত করা হয়।
পরিবেশ ছাড়াও স্বাস্থ্যগত দিক থেকেও প্লাস্টিকের বোতলের পানি স্বাস্থ্যকর নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্যমতে, বোতলজাত পানি দীর্ঘদিন ধরে গুদামজাত করা হয়। ফলে এতে অনেক অণুজীব থাকতে পারে। ফলে তা গর্ভবতী নারী, বয়স্ক ও শিশুর স্বাস্থ্যের জন্য হানিকর।
আর তাই এমন বোতলে পানি পান করা জরুরি, যা নির্ভরযোগ্য ও পুনরায় ব্যবহার করা সম্ভব। দীর্ঘদিন ব্যবহারের জন্য বিভিন্ন স্টেইনলেস স্টিলের বোতল পাওয়া যায়। এসব নন-টক্সিক বোতল যে রাসায়নিক উপাদানে তৈরি হয়, সেগুলো সাধারণত পানিতে মেশে না। এগুলো কম ওজনের এবং নিশ্চিন্তে কয়েক বছর ব্যবহার করা যায়। আর ব্যবহার শেষে ফেলে দিলেও শতভাগ প্রক্রিয়াজাত করা সম্ভব। আবার অফিসে ব্যবহারের জন্য খুব ভালো সমাধান সিগ বোতল। হালকা ওজনের এ বোতলগুলো তৈরি খাঁটি অ্যালুমিনিয়াম থেকে। এতে কোনো টক্সিক লেয়ার নেই। আর ব্যবহার করা হয়ে গেলে খুব সহজেই তা রিসাইকেল করা সম্ভব।
এসব দিক বিবেচনায় পুনরায় ব্যবহারযোগ্য পানির বোতল সাশ্রয়ী সমাধান হতে পারে। এখানে একই বোতলে পানি পাল্টে ব্যবহার করার সুযোগ রয়েছে। তবে দোকান থেকে পুনরায় ব্যবহারযোগ্য বোতল কেনার সময় বোতলের গায়ে লেখা নির্দেশনা পড়ে নিতে হবে। বোতলটি ঠিক কতবার ব্যবহার করা যাবে, তা জেনে রাখা খুবই জরুরি। এ ধরনের বোতল দু-একদিন পরপর গরম পানি দিয়ে পরিষ্কার করতে হয়। মাঝে মধ্যে বোতলের অর্ধেকটা ভিনেগার ও বাকিটা পানি ভরে সারারাত রেখে দিন। এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে করে ক্ষতিকারক ব্যাকটেরিয়া নাশ হবে। বোতলটি হয়ে উঠবে আরো স্বাস্থ্যকর।
- চালকের আসনে থাকা কিশোর অবশেষে গ্রেফতার
- মাথা নত করব না: জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট
- ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
- রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে ৫ দফা প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রী
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- কোন খাবারে কত ক্যালরি
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- হতাশা রোধ করবেন যেভাবে...
