স্বাধীন ভারতের প্রথম ‘ভোট চোর’ গান্ধী পরিবার
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫
ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মাঝে তীব্র বাগবিতণ্ডা হয়েছে। বুধবার লোকসভায় দেওয়া বক্তৃতায় ভোটার তালিকায় অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। জবাবে বিজেপি নেতা পাল্টা বলেন, সংসদে তিনি কীভাবে বক্তব্য দেবেন, তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না।
দেশটির বিরোধীদল কংগ্রেসের সমালোচনা করে অমিত শাহ বলেন, তারা একদিকে বর্তমান ভোটার তালিকার অনিয়মের অভিযোগ তোলে, অন্যদিকে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া নিয়েও আপত্তি জানায়। অথচ এই প্রক্রিয়ার লক্ষ্যই হলো ভোটার তালিকা হালনাগাদ এবং যোগ্য ভোটারদের নাম তালিকায় নিশ্চিত করা।
তিনি বলেন, আপনারা জয়ী হলে ভোটার তালিকা ঠিক থাকে; নতুন পোশাক পরে শপথ নেন। কিন্তু যখন হেরে যান, তখনই বলেন ভোটার তালিকায় সমস্যা আছে... এই দ্বিমুখী মানসিকতা চলবে না।
রাহুল গান্ধীর ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলনের প্রসঙ্গ টেনে হাস্যরস করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সংবাদ সম্মেলন ‘হাইড্রোজেন বোমা’ নামেও পরিচিত হয়েছিল। অমিত শাহ বলেন, বিরোধীদলীয় নেতা ‘ভোট চুরির’ কথা বলেন অথচ কিছু পরিবার—নেহরু-গান্ধী পরিবার—হলো ‘বংশপরম্পরায় ভোটচোর। ’
এ সময় প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী জানতে চান, কেন নির্বাচন কমিশনারদের দপ্তরে নেওয়া সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেওয়া হলো। এ বিষয়ে অমিত শাহ প্রথমে জবাব দিচ্ছেন না কেন? সংবাদ সম্মেলনের কিছু অংশকে বেছে নেওয়ার অভিযোগ তুলে রাহুল সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আমার তিনটি সংবাদ সম্মেলন নিয়ে চলুন সরাসরি বিতর্ক করি। অমিত শাহ, আমি আপনাকে এ বিষয়ে বিতর্কের চ্যালেঞ্জ দিচ্ছি।
রাহুল গান্ধীর এমন আহ্বানে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘একটি বিষয় পরিষ্কার করে দিই। আমি ৩০ বছর ধরে বিধানসভা ও সংসদের সদস্য। অভিজ্ঞতা রয়েছে। বিরোধীদলীয় নেতা বলতে পারেন না, কোন প্রশ্নের উত্তর আমি আগে দেব। সংসদ তার ইচ্ছায় চলবে না। কোন ক্রমে আমি কথা বলব, তা আমি ঠিক করব। ধৈর্য্য ধরুন; সব প্রশ্নের জবাবই দেব, তবে ক্রম তিনি ঠিক করবেন না।’’
অমিত শাহর এমন মন্তব্যের জবাবে রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব ‘‘রক্ষণাত্মক ও ভীতিকর।’’ অমিত শাহ বলেন, তিনি উসকানিতে পা দেবেন না। প্রকৃত ‘ভোট চুরি’ তখনই ঘটে, যখন জনগণের রায় অমান্য করা হয়।
• গান্ধী পরিবারকে আক্রমণ
গান্ধী-নেহরু পরিবারকে নিশানা করে অমিত শাহ বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনই ছিল প্রথম ‘ভোট চুরির’ উদাহরণ। তার দাবি, প্রদেশগুলোর কংগ্রেস কমিটির প্রধানদের প্রত্যেকের একটি করে ভোট দেওয়ার কথা ছিল। তখন ২৮ ভোট পড়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষে, আর মাত্র দুটি ভোট জওহরলাল নেহরুর পক্ষে। তবু প্রধানমন্ত্রী হন নেহরুজি। অমিত শাহর এই মন্তব্যে লোকসভায় বিরোধীদলীয় সংসদ সদস্যরা হৈচৈ শুরু করেন।
আরেকটি ‘ভোট চুরি’র উদাহরণ হিসেবে ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দিরা গান্ধীর রায়বেরেলির জয় এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল; কিন্তু আদালত তা বাতিল করে দেন। এটাই বড় ভোট চুরি। আর এরপর কী ঘটল? এই ভোট চুরি আড়াল করতে তিনি আইন করলেন; যাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না। বিরোধীদলীয় নেতা এখন নির্বাচন কমিশনারদের দায়মুক্তির প্রসঙ্গ তুলছেন; আমি জবাব দেব। কিন্তু এ ব্যাপারে তার কী বলার আছে? তখন তিনি নিজেকেই দায়মুক্তি দিয়েছিলেন।
শাহ বলেন, এরপর তিনি বিচারপতিদের জ্যেষ্ঠতা উপেক্ষা করে চতুর্থ স্থানের একজনকে প্রধান বিচারপতি করেন এবং পরে সুপ্রিম কোর্টে মামলাটি জিতে যান। এটাই ইতিহাস; মনে হয় কেউ তাদের এসব শেখায় না।
রাহুল গান্ধীর মা, সাবেক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর প্রসঙ্গ টেনে বিজেপির এই নেতা দাবি করেন, তার বিরুদ্ধে আদালতে একটি মামলা রয়েছে। যেখানে বলা হয়েছে, তিনি নাগরিক হওয়ার আগেই ভোট দিয়েছিলেন। অমিত শাহর এই দাবির প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সাংসদরা বলেন, অভিযোগের কোনও ভিত্তি নেই।
• ওয়াকআউট
লোকসভায় তীব্র বাগবিতণ্ডার মাঝে অমিত শাহ বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় রাখা নিশ্চিত করতেই কংগ্রেস ও বিরোধী দল ইভিএম ব্যবহার এবং এসআইআর নিয়ে আপত্তি তুলছে। তার এই মন্তব্যের পর বিরোধী দল ওয়াকআউট করে।
সংসদ কক্ষের বাইরে সাংবাদিকরা ওয়াকআউটের কারণ জানতে চাইলে রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য রক্ষণাত্মক ছিল। তিনি আমাদের উত্থাপিত কোনও প্রশ্নের উত্তর দেননি। স্বচ্ছ ভোটার তালিকা, ইভিএমের স্বচ্ছতা, আর আমি সংবাদ সম্মেলনে যে প্রমাণ দিয়েছি; এগুলোর কোনোটি নিয়ে তিনি কিছু বলেননি।
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- এলপিজি সিলিন্ডার মিলছে না, কোথাও পেলে দাম বেশি
- রিয়াদে হামলা আতঙ্ক, ঢাকায় চরম ভোগান্তি
- ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ
- নিউইয়র্কে হেনস্তার শিকার ড. ইউনূস
- সৌদি আরবে কাজ হারানোর শঙ্কায় হাজার হাজার প্রবাসী
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৩ ফিলিস্তিনি
- স্কুলছাত্রী তাজমিন হত্যা: কক্সবাজার থেকে হোটেল কর্মচারী রাজু আটক
- আন্দোলনকারীদের দেশবিরোধী আখ্যা কঙ্গনার
- ইউরোপের স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় জিম্মি করে মুক্তিপণ আদায়
- ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে ৪ জনের মৃত্যু
- নেপালে আকস্মিক বন্যায় ভেসে গেল ৪০ বাড়ি
- সৌদি আরবে বিমানবন্দরে হামলায় নিহত ও আহত ২৬ বাংলাদেশি
- গাজায় যুদ্ধবিরতি শুধু নামেই
- এত কিছু করেও নোবেল পেলাম না, ক্ষোভ ট্রাম্পের
- যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি, শিশুসহ নিহত ৯
- ট্রাম্পের নতুন ঘনিষ্ঠ সহযোগী ও প্রেস সেক্রেটারি কেটি জ্যাকারিয়া
- যুক্তরাষ্ট্রের উপকূলে ১৭০ কিমি বেগে আঘাত হানল হ্যারিকেন ‘ইসাইয়াস’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
