স্থানীয় সরকারের নানা পদক্ষেপ, কমেছে ডেঙ্গু
প্রকাশিত: ২৫ আগস্ট ২০১৯
চলতি বছর ডেঙ্গু মোকাবিলায় নানা পদক্ষেপ নেয় স্থানীয় সরকার বিভাগ। এসব পদক্ষেপের কারণে এরই মধ্যে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে। এর ফলে ডেঙ্গু নিয়ে মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছিল, তাও কমতে শুরু করেছে।
জানা গেছে, বাংলাদেশে ২০০০ সালে প্রথমবারের মত ডেঙ্গু রোগের দেখা মেলে। এরপর ২০১৮ সাল পর্যন্ত এ রোগে আক্রান্ত হন ৫০ হাজার ১৪৮ জন। তবে চলতি বছরই এডিস মশাবাহিত এ রোগটি সবচেয়ে বেশি আতঙ্ক ছড়িয়েছে। ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে ৬০ হাজার ছাড়িয়েছে।
এদিকে ডেঙ্গু মোকাবিলায় সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে মোট সাড়ে ৫১ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। এর মধ্যে ঢাকার দুই সিটি কর্পোরেশনকে সাড়ে ৭ কোটি করে ১৫ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।
এছাড়া গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে ১ কোটি টাকা করে বরাদ্ধ দেয়া হয়। দেশের অন্যান্য সিটি কর্পোরেশনের প্রত্যেকটিতে ৫০ লাখ এবং সব পৌরসভাগুলোকে ৩০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়।
অন্যদিকে ডেঙ্গু রোগ থেকে নাগরিকদের রক্ষায় স্থানীয় সরকার বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়। স্থানীয় সরকার বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে এ ছুটি বাতিল করা হয়।
এতে বলা হয়, ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা সৃষ্টি, মশার প্রজননস্থল বিনষ্টকরণ, পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা এবং লার্ভা ও মশক নিধন কার্যক্রমে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে পুনরাদেশ না দেয়া পর্যন্ত স্থানীয় সরকার বিভাগের সব কর্মকর্তা ও কর্মচারী এবং ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করা হলো।
এদিকে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ২৫ থেকে ৩১ জুলাই দেশব্যাপী মশকনিধন সপ্তাহ পালন করা হয়। 'নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি' স্লোগান নিয়ে দেশব্যাপী এই সপ্তাহ পালন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু মশার বিষয়ে দেশের মানুষকে সচেতন করা হয়।
এছাড়া ডেঙ্গুর সমস্যা ও প্রতিরোধ নিয়ে গত ৩ আগস্ট কলকাতায় গিয়ে সেখানকার মেয়র ফিরাদ হাকিমের সঙ্গে বৈঠক করেন স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম।
এ বিষয়ে মন্ত্রী বলেন, কলকাতায় এক সময় ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল। কীভাবে কলকাতা সেটা মোকাবিলা করল, সে বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে আমি এবং আমার প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, কলকাতা ডেপুটি হাইকমিশনারসহ অন্যরা দীর্ঘক্ষণ ডেঙ্গু প্রতিরোধের বিষয়ে আলোচনা করেছি। এটা আমাদের সমৃদ্ধ করেছে এবং এতে আরো আন্তরিকতা বেড়েছে।
স্থানীয় সরকার বিভাগের এসব উদ্যোগের বাস্তবায়নের ফলে সারাদেশে এরই মধ্যে ডেঙ্গু রোগীর সংখ্যা কমতে শুরু করেছে বলেও জানান মন্ত্রী।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সারাদেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে। হাসপাতালগুলোতে রোগী ভর্তিও হচ্ছে কম। সারাদেশে শনিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৭৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদফতর আরো জানিয়েছে, এখন পর্যন্ত ৫৪ হাজার ৯৫৬ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
এর আগে গেল শুক্রবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৪৪৬ জন। এ হিসাবে শনিবার নতুন করে ভর্তি হওয়া রোগীর সংখ্যা কমেছে।
স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও সব প্রতিষ্ঠান আন্তরিকভাবে কাজ করছে। আশা করি ডেঙ্গু মোকাবিলায় আমরা সফল হব।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
