স্ত্রী-সন্তান ও সম্পদ কী মানুষের প্রকৃত বন্ধু?
ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০১৯
স্ত্রী সন্তান ও সম্পদের প্রতি মানুষের আকর্ষণ স্বভাবগত। অনেক মানুষ এমন আছেন যে, যারা স্ত্রী-সন্তান ও সম্পদের মোহে মগ্ন হয়ে আপন স্রষ্ঠা মহান আল্লাহকে ভুলে থাকে। অমান্য করে তাঁর বিধান।
দুনিয়ার এ ক্ষনস্থায়ী দিনগুলোকেই জীবনের রঙিন সময় ভাবতে থাকে। আর এভাবেই মানুষ মৃত্যুর মুখোমুখি হয়। সে সময় মানুষ আর পেছনে ফিরে যাওয়ারও সুযোগ পায় না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ঘোষণা করেন-
‘আর অবশ্যই তোমরা (দুনিয়াতে) একা এসেছে, যেভাবে প্রথমে তোমাদেরকে আমি সৃষ্টি করেছিলাম এবং দুনিয়াতে যা কিছু দান করেছিলাম, তার সবই তোমরা পেছনে ফেলে এসেছ।’ (সুরা আনআম : আয়াত ৯৪)
মানুষ একান্ত আপন সঙ্গী হিসেবে স্ত্রী সন্তান ও সম্পদকে ভাবতে থাকে। আর মৃত্যুর সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তার কাছে অনুভূত হতে থাকে যে, না এসব মানুষের প্রকৃত সঙ্গী নয়। তাহলে মানুষের প্রকৃত সঙ্গী কে? হাদিসে পাকে প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের দুনিয়া ও পরকালের সঙ্গীদের বর্ণনা দিয়েছেন-
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এ দুনিয়ায় মানুষের সঙ্গী ৩টি। এ ৩টি সঙ্গীর মধ্যে মৃত্যুর সঙ্গে সঙ্গে একটি বিদায় গ্রহণ করে। অপর সঙ্গী কবর পর্যন্ত গমন করে। আর তৃতীয়টি তার চির সঙ্গী হয়।
সাহাবায়ে কেরাম প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সঙ্গীদের ব্যাপারে জিজ্ঞাসা করলে তিনি মানুষের ৩ সঙ্গীর ব্যাখ্যায় বলেন-
> প্রথম সঙ্গী : সম্পদ
দুনিয়ার প্রাচুর্য তথা অর্থ-সম্পদ। যা মানুষের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার রেখে যাওয়া সন্তান-আত্মীয় তথা ওয়ারিশদের হয়ে যায়। তার কোনো মালিকানা থাকে না।
> দ্বিতীয় সঙ্গী : আত্মীয়-স্বজন
স্ত্রী, সন্তানসহ আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব। যারা জানাযার পর দাফন শেষ করতে কবর পর্যন্ত মৃতব্যক্তির সঙ্গে থাকে। এসব আত্মীয়-স্বজন দাফন শেষে করে যার যার বাড়িতে ফিরে যায়।
> তৃতীয় সঙ্গী : মানুষের আমল
জীবনে বেঁচে থাকার সময় মানুষ যেসব কাজ করে থাকে, সেসব কাজ মানুষের চিরস্থায়ী সঙ্গী হয়। চাই তা ভালো কিংবা মন্দ হোক।
প্রিয়নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বর্ণনা থেকে এ কথা সুস্পষ্ট যে, স্ত্রী-সন্তান, সম্পদ মানুষের প্রকৃত বন্ধু বা সঙ্গী নন, বরং মানুষের প্রকৃত বন্ধু হলো তার সব ভালো কাজ।
স্ত্রী-সন্তান ও সম্পদ যত আকর্ষণীয়ই হোক না কেন, মানুষ যদি তাদেরকে ভালোভাবে পরিচালনা করতে ব্যর্থ হয় তবে এসব স্ত্রী-সন্তান এবং সম্পদ মৃত্যুর পর কোনো কাজে আসবে না।
প্রতিটি মানুষকেই এ ক্ষনস্থায়ী জীবন থেকে নিতে হবে। তাই এসব সম্পদ তখনই মানুষের চিরস্থায়ী সঙ্গীতে রূপান্তরিত হবে, যখন সব কিছু সঠিকভাবে পরিচালিত হবে।
সুতরাং দুনিয়ার প্রতিটি মানুষকেই স্ত্রী-সন্তান, সম্পদসহ দুনিয়ার সব প্রাচুর্যকে পরকালের জীবনের সঙ্গী হিসেবে পেতে হলে কুরআন-সুন্নাহ মোতাবেক দুনিয়ার জীবন পরিচালনা করতে হবে।
দুনিয়াতে পরকালের কথা ভুলে গেলে চলবে না। পরকালের চিরস্থায়ী জীবনের কথা স্মরণ রেখেই দুনিয়ার জীবনকে অতিবাহিত করতে হবে। এ কথাটি কোনোভাবেই ভুলে গেলে চলবে না-
হজরত আলি রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ‘সব মানুষ ঘুমন্ত, যখন তাদের মৃত্যু হবে তখন তারা জেগে ওঠবে।’
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ঘুমন্ত অবস্থা থেকে জেগে ওঠার তাওফিক দান করুন। দুনিয়ার জীবনকে কাজে লাগিয়ে পরকালেও দুনিয়ার স্ত্রী-সন্তান-সম্পদকে ভালো কাজের মতো নিজেদের উত্তম সঙ্গী হিসেবে পাওয়ার তাওফিক দান করুন। আমিন।
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
