স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬
মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় শাহরুখ খান। এবার অভিনেতার পোশাক কিংবা পরিবারের সদস্যদের উপস্থিতির চেয়ে বেশি নজর কেড়েছে ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে তার একটি মুহূর্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পূজার ওড়না দিয়ে মুখ মুছছেন শাহরুখ। মুহূর্তটি দেখে তাদের দীর্ঘদিনের সম্পর্ক নিয়ে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা।
গতকাল স্ত্রী গৌরী খান, মেয়ে সুহানা খান ও ম্যানেজার পূজা দাদলানিকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার দর্শনে যান শাহরুখ। এদিন তার পরনে ছিল নীল কুর্তা। সুহানাকে দেখা যায় সবুজ ঐতিহ্যবাহী পোশাকে। আর গৌরী পরেছিলেন হলুদ রঙের পোশাক।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শাহরুখের অন্য একটি মুহূর্তই নজর কেড়েছে। সেখানে দেখা যায়, পূজা দাদলানির ওড়না ব্যবহার করছেন অভিনেতা। শাহরুখ ও পূজার দীর্ঘদিনের পেশাগত সম্পর্কের পাশাপাশি তাদের ব্যক্তিগত ঘনিষ্ঠতার বিষয়টিও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এবার তাদের এই স্বতঃস্ফূর্ত মুহূর্ত দেখে ভালোবাসা জানিয়েছেন ভক্তরা।
ভিডিওটির নিচে একজন লিখেছেন, ‘কিছু মানুষের মধ্যে এমন সুন্দর বন্ধুত্বের সম্পর্ক থাকে।’ আরেকজনের মন্তব্য, ‘পূজা দাদলানি শুধু শাহরুখের ম্যানেজার নন, তিনি তার পরিবারেরই একজন।’ কেউ লিখেছেন, ‘তিনি খুব আন্তরিক।’ অন্য একজনের মন্তব্য, ‘সবচেয়ে সুন্দর মুহূর্ত।’
এবারের গণেশ উৎসবে লালবাগচা রাজার দর্শনে বলিউডের আরও অনেক তারকাকে দেখা গেছে। তাদের মধ্যে ছিলেন পৃথ্বীরাজ সুকুমারন, রীতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখ, শিল্পা শেঠি, সিদ্ধার্থ মালহোত্রাসহ অনেকে।
এর আগে চলতি মাসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘আস্কএসআরকে’ পর্বে ভক্তদের সঙ্গে কথা বলেন শাহরুখ। সেখানে এক ভক্ত তাকে বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন নিয়ে প্রশ্ন করেন।
জবাবে অভিনেতা জানান, তার স্ত্রী আরতি ও প্রার্থনা করেন। এরপর রাতে বিসর্জনের আয়োজন হয়। সন্তান ও বন্ধুরা একসঙ্গে সময় কাটান, হাসি-আনন্দ করেন। পরিবারের সদস্যদের নিয়ে খুব সাধারণভাবেই পুরো আয়োজন উদযাপন করা হয় বলেও জানান তিনি।
কাজের দিক থেকে শাহরুখ খানকে পরবর্তী সময়ে দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায়। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি
- স্ত্রী গৌরী ও ম্যানেজার পূজাকে ঘিরে ফের আলোচনায় শাহরুখ
- এআইয়ের নাম বদলে ‘সুপার ইন্টেলিজেন্স’ রাখতে চান ট্রাম্প
- চার দশক পর এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক জিতল বাংলাদেশ
- ইরানকে ‘নিশ্চিহ্ন’ করা হবে, জাতিসংঘে ট্রাম্পের হুঁশিয়ারি
- হোয়াইট হাউস কভারেজ বন্ধ করল যুক্তরাষ্ট্রের প্রধান টেলিভিশনগুলো
- ‘যুক্তরাষ্ট্রের উন্নত প্রযুক্তি ইরানের নিয়ন্ত্রণে’
- পাকিস্তানি অনলাইন গেম, শিশুদের যৌন শোষণের ফাঁদ
- মামদানির বাসভবনে ট্রাম্প, রুদ্ধদ্বার বৈঠক
- পথে পথে ভাড়া নৈরাজ্য
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফিলিপ্পো গ্রান্ডির বৈঠক
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- চাকরি হারাচ্ছেন আরও ৬৩ পুলিশ কর্মকর্তা
- নগ্ন দৃশ্যে অভিনয় করেও যে প্রস্তাবে অস্বীকৃতি জানালেন রাধিকা
- স্বীকৃতি থাকলেও স্বামীর বাড়িতে মর্যাদা পেতেন না মরিয়ম
- জাপানে আঘাত হানল টাইফুন দুজুয়ান
- জাতিসংঘে `আমাদের` বিরাট পদোন্নতি—বলে উচ্ছ্বাস ড. ইউনূসের
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
