সৌদিতে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫
সৌদিতে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) পর্যন্ত এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এজন্য সতর্কতাও জারি করা হয়েছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এসময়ে রিয়াদ, হাইল, আল কাসিম, পূর্বাঞ্চল, উত্তর সীমান্ত, মক্কা ও মদিনা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মক্কা অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি তীব্র বাতাসের কারণে ধুলিঝড় ও বালুঝড় হতে পারে। এছাড়া আকস্মিক বন্যা ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। মক্কার তায়েফ, ময়সান, আদহাম, আল আরদিয়াত, আল মুওয়াইহ, খুরমা, রানিয়াহ, তুরুবাহ, বাহরাহ, আল জুমুম, খুলাইস ও আল কামিল অঞ্চলগুলোতেও এই আবহাওয়ার প্রভাব পড়তে পারে।
এনসিএম আরও জানিয়েছে, আল বাহা অঞ্চলের বেশিরভাগ এলাকায় মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রিয়াদ, আল কাসিম, হাইল, নাজরান, পূর্বাঞ্চল, মদিনা, উত্তর সীমান্ত ও আল জাওফ অঞ্চলেও একই ধরনের আবহাওয়া পরিলক্ষিত হতে পারে। এসব অঞ্চলে শক্তিশালী ও তীব্র বাতাসের কারণে ধুলি ও বালুঝড়ের সম্ভাবনা রয়েছে।
এনসিএম জনগণকে আবহাওয়াসংক্রান্ত সর্বশেষ তথ্য ও আপডেটের জন্য তাদের যোগাযোগ চ্যানেলগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে।
একটি পৃথক প্রতিবেদনে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, জেদ্দা, শুয়াইবা ও আল লিথ অঞ্চলে ৪০ থেকে ৪৯ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। ফলে দৃশ্যমানতা কমে যেতে পারে ও সমুদ্র উত্তাল হতে পারে। এতে করে সামুদ্রিক নৌচলাচল ব্যাহত করতে পারে। এসব অঞ্চলে আজ সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত সতর্কতা জারি করা হয়েছে।
এছাড়া, আজান অঞ্চলে আজ রাত ২টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত হালকা বৃষ্টি ও তীব্র বাতাসের সম্ভাবনা রয়েছে। মক্কার কিছু অংশ, বিশেষ করে জেদ্দা অঞ্চলে, দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত বাতাস ও বৃষ্টিপাত হতে পারে। রিয়াদের সিলেল ও ওয়াদি আল দাওয়াসির মতো অঞ্চলে বিকাল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এ সময়ে সকলকে সতর্ক থাকার জন্য বিশেষ করে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া বন্যাপ্রবণ এলাকাগুলো এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- যৌন নিপীড়নের মামলায় ট্রাম্পের ৫.৬ মিলিয়ন ডলার জরিমানা
- স্টুডেন্ট ও সাংবাদিকদের ভিসায় রশি টানছে যুক্তরাষ্ট্র
- কে জিতবেন? আর্জেন্টিনা নাকি স্পেন
- সেমিফাইনালের জয় ম্যারাডোনাকে উৎসর্গ
- আজকাল ৯৩১
- আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল
- রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
- ৩০ ঊর্ধ্ব মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র
- এবার লোহিত সাগর বন্ধে হুথিদের প্রস্তুতির নির্দেশ দিল ইরান
- ট্রাম্পের চেহারা সংবলিত ১ ডলারের কয়েন আনবে যুক্তরাষ্ট্র
- ইরানে ক্যানসার হাসপাতালের পাশে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
- ট্রাম্পের রিসোর্টের বিরুদ্ধে ‘ফ্লেমিংগো বিপ্লবে’ ডুয়া লিপার সমর্থ
- পাকিস্তান ভেঙে বেলুচিস্তানের ‘স্বাধীন রাষ্ট্র’ হওয়ার দাবি
- সৌদির কাছে ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র
- মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
- রাজধানীতে শক্তিশালী ভূমিকম্পের আভাস
- চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য
- আলোচনায় না এলে ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্রে হামলা: ট্রাম্প
- ১৯৬৬ সালে স্পেনে যেভাবে চারটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র
- নিউইয়র্কে বেকারত্ব ভাতা জালিয়াতি তদন্তে ফেডারেল "স্ট্রাইক টিম"
- জনমতের লড়াইয়ে যুক্তরাষ্ট্রে পিছিয়ে পড়ছে ইসরাইল: ভ্যান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
- শীতে জবুথবু পুরো ভারত
