‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ বন্ধ ঘোষণা
প্রকাশিত: ১ অক্টোবর ২০২৩
সেলিব্রিটি ক্রিকেট লিগে মারামারির ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জিনেক্সের সিইও মোহাম্মদ মাসুদ। শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রিটি ক্রিকেটে মারামারির ঘটনা নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের ভুল হয়েছিল, আমরা কয়েকজন সাপোর্টারকে জার্সি দিয়েছিলাম। যার কারণে কিছু লোক খেলার মধ্যে তারকাদের সঙ্গে মিশে গিয়েছিল। এজন্য অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটে।
তিনি বলেন, আমরা মিডিয়ার সিনিয়রদের সঙ্গে বসেছি। গতকালের ঘঠনার ফুটেজ দেখেছি। যারা এ ঘটনা ঘটিয়েছে তারা বহিরাগত। তাদের আইনের আওতায় নিয়ে শাস্তির ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, আমাদের ভুলের কারণে তারকাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আশা করি তারা একটা পরিবারের মধ্যে থাকেন, এটা কোনো সমস্যা নয়। সব ঠিক হয়ে যাবে। সবাই সবাইকে ক্ষমা করে দেবে।
তিনি আরও বলেন, এক ঘণ্টার মধ্যে আমাদের লিগের আয়োজন কীভাবে সম্পূর্ণ হবে তা জানিয়ে দেবেন আমাদের জনসংযোগ কর্মকর্তা। তবে আপাতত খেলা বন্ধ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন দুই দলের খেলোয়াড়সহ আরও অনেকে। তার মধ্যে অন্যতম ছিলেন প্রযোজক আরশাদ আদনান।
এদিকে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলমান সেলিব্রিটি ক্রিকেট লিগে খেলতে নেমে দুই দলের মধ্যে হাতাহাতির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিম। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতিতে রূপ নেয়।
তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরিফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা।
জানা গেছে, লাইট-ক্যামেরা আর অ্যাকশনের গণ্ডির বাইরে দেশের শোবিজ তারকাদের নিয়ে প্রথমবারের মতো শুরু হয় ‘সেলিব্রেটি ক্রিকেট লীগ’। প্রায় দু’সপ্তাহ প্র্যাকটিস শেষে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ আয়োজনের পর্দা নামবে ৩০ সেপ্টেম্বর।
সেলিব্রেটি ক্রিকেট লিগে মোট আটটি দলে ভাগ হয়ে লড়ছেন শোবিজের কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিচ্ছেন। দলগুলোর অধিনায়ক হিসেবে রয়েছেন গিয়াসউদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপঙ্কর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।
প্রসঙ্গত, ম্যাচটিতে মোস্তফা কামাল রাজের ‘গিগাবাইট স্কোরারস’ ছয় ওভারে সংগ্রহ করেছিল ১১৯ রান। অন্যদিকে প্রতিপক্ষ দীপংকর দীপনের ‘রানার ফাস্টিস’ দ্বিতীয় ইনিংসে নির্ধারিত ওভারে ১১২ রান করতে সক্ষম হয়। ৭ রানে ম্যাচটি জিতে ‘গিগাবাইট স্কোরারস’। এরপরই শুরু হয় তারকাদের মারামারির।
ইতোমধ্যে টুর্নামেন্টে মারামারি করা আহতদের রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।
- মাদক বহনকারীরাই ধরা পড়ে, কারবারিরা সংসদে যায়
- অস্ত্রের মজুত কমছে যুক্তরাষ্ট্রের
- হরমুজ দখলে নিয়ে ২০ শতাংশ শুল্ক চালুর ঘোষণা ট্রাম্পের
- বিরূপ আবহাওয়ার মধ্যেও এইচএসসি পরীক্ষা
- ‘ব্যবসা করতে হলে এককালীন ২ কোটি টাকা দিবি, মাসে দিবি ১০ লাখ’
- এবার জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম
- ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের
- প্রধানমন্ত্রীর সংবর্ধনায় থাকবে ৪০ কিমি জুড়ে মানবপ্রাচীর
- ইরানে পানির পাম্পে মার্কিন হামলা, হতাহত ৫
- প্রতারণা মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণ
- মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত রেল সেতু পুনরায় চালু করল ইরান
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
- ‘হরমুজ প্রণালি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’
- আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ঢুকছে বাংলাদেশ
- যুক্তরাষ্ট্র-ইরান পালটাপালটি হামলায় ফের ঊর্ধ্বমুখী তেলের দাম
- রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা
- থামছে না বৃষ্টি, আজও ভারি বর্ষণের আভাস
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
- যে প্রতীক নিয়ে আগামীকাল প্রচারণায় নামছেন হিরো আলম
