‘সেপ্টেম্বরের আলী’ থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ড.ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন ও জনমত গড়তে মরিয়া হয়ে উঠেছে। দেশে না পারলেও প্রবাসে বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকেই অর্ন্তবর্তীকালীন সরকার বিরোধী আন্দোলনের চেষ্টা চালানো হচ্ছে। এ ব্যাপারে সরাসরি নির্দেশনা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার। তিনি নিজেই প্রতিদিন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কোন না কোন নেতার সাথে টেলিফোনে কথা বলছেন। তার নির্দেশনার সরাসরি দেখভাল করছেন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসরত ছেলে সজীব ওয়াজেদ জয়। সরকার বিরোধী আন্দোলনের আর্থিক খরচের বিষয়টি দেখছেন জয় নিজেই।
দৃশ্যত সংগঠনগতভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অতীতের যেকোন সময়ের চেয়ে এখন শক্তিশালী। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছিল খন্ডবিখন্ড একটি সংগঠন। পরিণত হয়েছিল ‘সেপ্টেম্বর লীগে’। শেখ হাসিনা প্রতিবছর সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগ দিতে এলেই বহুধাবিভক্ত আওয়ামী লীগ নড়েচড়ে উঠতো। ডা.মাসুদুল হাসান, নিজাম চৌধুরী, প্রদীপ রঞ্জন কর ও ড. সিদ্দিকুর রহমানরা ভিন্ন ভিন্ন অবস্থান নিতেন। হোটেলে গিয়ে নেত্রীর কাছে একে অপরের বিরুদ্ধে অভিযোগ দাখিলই ছিল ব্রত। প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনার প্রশ্ন এলেই সবাই মিলে সিদ্দিক বিরোধিতায় নেমে পড়তো। তাদের প্রধান মিশন থাকতো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি হিসেবে যাতে ড.সিদ্দিকুর রহমান কোনভাবেই সভাপতিত্ব করতে না পারেন। শুরু হতো সিদ্দিক ঠেকাও আন্দোলন। আর এতে তা দিতেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন। বাধ্য হয়ে হাসিনা আমলা বা তৃতীয় কাউকে দিয়ে অনুষ্ঠান করার পরামর্শ দিতেন। সাইডলাইনে বসিয়ে রাখা হতো সভাপতি সিদ্দিক ও সাধারন সম্পাদক আজাদকে। মাঝেমধ্যে অনেকে শ্লোগানও দিতেন ‘নো মোর সিদ্দিক’। রহস্যজনক কারনে এই সিদ্দিকের নেতৃত্বেই হাসিনা যুক্তরাষ্ট্র কমিটি জিইয়ে রেখেছেন ১৪টি বছর। শেখ হাসিনা নিউইয়র্ক ত্যাগ করলেই ঝিমিয়ে পড়তো যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। আর ড. সিদ্দিকুর রহমান বাংলাদেশে গেলে তার সাথেই আওয়ামী লীগ চলে যেত ঢাকা কিংবা বগুড়ায়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের টিকিও পাওয়া যেত না। নিজাম চৌধুরী ও ইঞ্জিনিয়ার ফরাসত আলীরা সেপ্টেম্বর ছাড়া অধিকাংশ সময় ব্যাংক বীমার মালিক হয়ে থাকতেন ঢাকায়।
৫ আগষ্ট ২০২৪ ক্ষমতার পটপরিবর্তনের পর পাল্টে গেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তারা এখন অনেক সংঘবদ্ধ। গত ৫ মাসে তারা যতটি প্রোগ্রাম করেছে গত ৫ বছরেও করতে পারেনি। আর তা করলেও নবান্ন, ডাইভারসিটি প্লাজা কিংবা বাংলাদেশ প্লাজার নীচে সর্বোচ্চ ৩০-৪০ জন নেতাকর্মি নিয়ে। যতজন সভায় থাকতেন, তারাই ছিলেন বক্তা। এখন প্রায়শই তাদের ব্যয়বহুল কুইন্স প্যালেস ও গুলশান ট্যারেসে অনুষ্ঠান করতে দেখা যায়। ক্ষমতায় থাকাবস্থায় কর্মিদের কাছ থেকে চাঁদা তুলে হল ভাড়া ও খাবার বিল দিতে দেখা গেছে। এখন শতশত লোকের সমাবেশে তাদের খরচের জন্য নেতাকর্মিদের কাছ থেকে টাকা তুলতে দেখা যায় না। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জন্য ৩ থেকে ৪ মিলিয়ন ডলারের বরাদ্দ রয়েছে । তা খরচ হচ্ছে সরকার বিরোধী আন্দোলন ও লবিষ্ট ফার্ম নিয়োগ প্রক্রিয়ায়।
শেখ হাসিনার হাতে এখন অফুরন্ত সময়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিদের সাথে নিয়মিত কথা বলছেন। গত ৫ মাসে ৮টি সমাবেশে ভিডিও বার্তায় বক্তব্য দিয়েছেন। শতাধিক বার নেতাকর্মিদের সাথে টেলিফোনে কথা বলেছেন। আওয়ামী লীগের কর্মসূচিতে শতশত কর্মির উপস্থিতিও লক্ষনীয়। বিভিন্ন মেরুর নেতাদের এখন একসভায় মিলেমিশে বক্তব্য দিতে দেখা যায়। গত বেশ কয়েকটি সভায় ড. সিদ্দিক, ড.নবী, প্রদীপ রঞ্জন কর, ড.মাসুদুর রহমান, ফরাসত আলী, আব্দুর রহিম বাদশা,আশরাফুজ্জামান, মোহাম্ম আলী সিদ্দিকী, আবুল হাসিব মামুন, নুরুল আমিন বাবু, ও ইবাদুর রহমান চৌধুরীদের একসাথে বসতে দেখা গেছে। যা হাসিনার উপস্থিতিতে সেপ্টেম্বর ছাড়া দেখা ছিল বিরল। এমনি একটি সভা হবে ১২ জানুয়ারি গুলশান ট্যারেসেতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে। সেখানে শেখ হাসিনা ভার্চুয়াল বক্তব্য রাখবেন।
ড.ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে জনমত গড়ে তুলতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আওয়ামী লীগ ও তাদের সর্মথকরা। যুক্তরাষ্ট্রে বসবাসরত শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় এই জনমত গঠনের নেতৃত্ব দিচ্ছেন। ৩ মিলিয়ন ডলারেরও অধিক তহবিল নিয়ে যুক্তরাষ্ট্রে লবিষ্ট নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সর্মথক ও বেশ কিছু বুদ্ধিজীবি সরসাসরি জয়ের সাথে কাজ করছেন। তাদের মধ্যে অনেকে মূলধারা রাজনীতির সাথেও জড়িত। ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের শপথের পর তারা অলআউট লবিং এ নেমে পড়বেন। ইতোমধ্যেই তারা রিপাবলিকান পার্টির কংগ্রেসম্যানদের সাথে যোগাযোগ রাখছেন।
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টেই প্রবৃদ্ধি ২৫.৬৫ শতা
- ইরানের হামলায় মার্কিন ঘাঁটিতে ধ্বংস শত শত ভবন ও ড্রোন
- রেলের জমিতে দখলের রাজত্ব
- এয়ারলাইন্সের বিল ডলারে নেওয়ার সিদ্ধান্ত
- হুতিদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সৌদি-ইসরায়েল যোগাযোগ
- গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ
- গ্যাস-বিদ্যুৎ সংকটে ৫৫% নিটওয়্যার রপ্তানি আদেশ বাতিল বা কমেছে
- পে-স্কেলে বড় পরিবর্তন
নিচের গ্রেডে ৫% ইনক্রিমেন্ট - রাজধানীতে বাড়ছে অজ্ঞাত লাশ
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
