সূরা ইখলাস, কোরআনের এক-তৃতীয়াংশের সমান
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০১৯
সূরা ইখলাস মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১১২ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রূকুর সংখ্যা ১টি। সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিকে ইসলামের শেষ পয়গম্বর মুহাম্মদ (সাঃ) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন।
তাৎপর্যের কারণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্র অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কুরআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি কোরআনের এক-তৃতীয়াংশের সমান।
সুরা ইখলাস:
আ’উযুবিল্লাহি মিনাশ শাইতনির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম।
‘ক্বুল হুয়াল্লাহু আহাদ।
আল্লাহুস সামাদ।
লাম ইয়ালিদ, ওয়া লাম ইয়ুলাদ।
ওয়া লাম ইয়াকুল লা হু কুফুয়ান আহাদ।’
অর্থ:
বলুন, তিনিই আল্লাহ, যিনি এক।
আল্লাহ, তিনি স্বয়ংসম্পূর্ণ।
তিনি জন্ম দেন নাই, এবং (তাঁকে) জন্ম দেয়া হয় নাই।
এবং তাঁর সঙ্গে তুলনীয় কেহই নাই।
আল্লাহর একত্বের ব্যাপারে কয়েকটি উদাহরণ নেয়া যাক-
১। তাঁর সত্ত্বায় তিনি একক। কোনো অংশীদারও নেই, কোনো আত্মীয়ও নেই।
২। তাঁর স্বাভাবিক গুণাবলিতে তিনি একক। তিনি কীভাবে কাজ করেন তা কারো পক্ষে দেখা শোনা বা জানা সম্ভব হয়না।
৩। অধিকারের ক্ষেত্রে তিনি একক। ইবাদত পাওয়ার অধিকার শুধু তাঁরই।
৪। ক্ষমতা ও শক্তি প্রয়োগে তিনি একক। তিনি যা চান তা করার ক্ষেত্রে কোনো কিছুই বাধা হতে পারে না।
মহান আল্লাহ তায়ালা প্রয়োজনশূণ্য। কাউকেই তাঁর প্রয়োজন নেই। কিন্তু সকলেরই তাঁকে প্রয়োজন। সমস্ত সৃষ্টিকূল নিজেদের সকল প্রয়োজনে তাঁর মুখাপেক্ষী। যেমন আমরা ইবাদত না করলে তাঁর কিছুই যায় আসে না। বরং তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা ইবাদত করি।
আল্লাহ তায়ালা কাউকে জন্ম দেননি। তেমনি, তাঁকেও কেউ জন্ম দেয়নি। তাঁর কোনো সঙ্গীনীও নেই। তিনিই সকল কিছুর স্রষ্টা। তিনি কোটি কোটি বছর আগেও যেমন ছিলেন, ভবিষ্যতেও তেমনই থাকবেন।
কোনো কিছুই তাঁর সাথে তুলনীয় নয়। কেউ তাঁর সদৃশ্য বা সমতুল্য নেই, না তাঁর নামে, না তাঁর গুণাবলিতে এবং না তাঁর কর্মক্ষেত্রে। তাঁর কোনো আকার নেই। তাঁকে উপলব্ধি করার জ্ঞানও তাঁরই দেয়া।
সামগ্রিকভাবে, সুরা ইখলাস হলো আল্লাহকে চেনার কষ্টি পাথর। কেউ যদি দাবী করে যে সে আল্লাহ, তাকে এই সুরার আলোকে মিলিয়ে দেখলেই বোঝা যাবে। যেমন এক সময় দাজ্জাল আসবে এবং খোদায়ী দাবী করবে। তার বিভিন্ন ধরণের ক্ষমতা দেখে অনেকে বিশ্বাসও করবে। তখন এই সুরার মাধ্যমে যাচাই করা হলেই সিদ্ধান্ত নেয়া সহজ হবে। দাজ্জালকে যদি খেতে দেখা যায় তবে দাজ্জাল স্বয়ংসম্পূর্ণ বা প্রয়োজনশূণ্য নয়, ইত্যাদি।
মহান আল্লাহ তায়ালা আমাদেরকে তাঁর আয়াত বোঝার মাধ্যমে মনোযোগের সঙ্গে প্রতিটি নামায আদায় করার তওফিক দিন। আমীন।
- ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ
- ২৩ সেপ্টেম্বর থেকে ‘বন্ধ’ হয়ে যাবে ইরানি এয়ারলাইনস
- বাড়ছে বাসের ভাড়া, বেড়েছে পরিবহন ব্যয়
- ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: পাটওয়ারী
- বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
- ‘এআই ফোর্স’ গঠনের পরিকল্পনা ট্রাম্পের, নিয়োগ দেবেন ‘জার’
- মস্কোতে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা, নিহত ২
- ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা
- ভাষার উচ্চারণ নিয়ে বিতর্ক, রাশমিকার কড়া জবাব
- নির্বাচন সামনে রেখে ট্রাম্পের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড
- যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক লড়াইয়ে জড়াতে চায় না হুথি: ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার
- অপ্রতীম হত্যা: দায় স্বীকার করে আদালতে তিন আসামির জবানবন্দি
- ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
- আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, নিহত বেড়ে ৮
- দাম বাড়ল সবধরনের জ্বালানি তেলের
- ট্রাম্প অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে পাঠাতে পারবেন না
- যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে ইরান
- সৌদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্বকে যে বার্তা দিল হুথি
- গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৩
- রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত ৮, একাধিক জাহাজ ধ্বংস
- অপ্রতীম হত্যা: তিন ‘ঘাতকের’ সঙ্গে মিলল সেই আইফোনও
- গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’!
- অর্থনীতিতে বাড়তি চাপের শঙ্কা
- সিএনএনসহ তিন সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করলেন ট্রাম্প
- প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
