সিলেটে বিনিয়োগের উপায় নিয়ে কাজ চলছে: রাষ্ট্রদূত মিলার
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০১৯
মার্কিন কোম্পানিগুলোর সিলেটে বিনিয়োগ এবং তার উল্টোটাও কীভাবে হতে পারে তা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
সিলেটে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার এখানে আসার আরেকটি কারণ হলো সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করা এবং কীভাবে আমরা একসঙ্গে কাজ করতে ও আমেরিকান কোম্পানিগুলোকে সিলেটে বিনিয়োগে উৎসাহিত করতে পারি তা দেখা এবং সিলেটের কোম্পানিগুলো কীভাবে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করতে পারে তা পরখ করা।
মার্কিন রাষ্ট্রদূত আমেরিকান কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি শিক্ষার্থীদের ‘পুরোদস্তুর সুপারস্টার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, তারা শিক্ষাগতভাবে সফল এবং অবশ্যই সামাজিকভাবেও সফল।
মিলার মূলত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ করতে তৃতীয়বারের মতো সিলেট সফরে আসেন।
তিনি বলেন, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলার ভিন্ন উপায় এবং স্পেশাল ফোর্স ইউনিট কীভাবে এ হুমকি সমাধান করে সে বিষয়ে নজর রয়েছে তার।
তার সফরসূচিতে আরো ছিল ইউএসএআইডির অর্থায়নে চলা কিছু কর্মসূচি পরিদর্শন এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া ও সম্ভাব্য সংস্কৃতি ও শিক্ষা বিনিময় নিয়ে কথা বলা।
বিশ্ববিদ্যালয়ে থাকার সময় সংবাদিকতা বিষয়ে পড়াশোনা করা মিলার বলেন, বাংলাদেশ ঘুরে দেখার জন্য যতটা সম্ভব তিনি চেষ্টা করছেন। যাতে কোন জায়গাগুলোতে অর্থনৈতিকভাবে সহযোগিতার জন্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একত্রিত হতে পারে তা তিনি সত্যিকারভাবে উপলদ্ধি করতে পারেন।
মার্কিন রাষ্ট্রদূত সোমবার বিকেলে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান শামিম আহমেদ ও উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদ উল্লাহ তালুকদারের সঙ্গে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। সেইসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমেরিকান কর্নারে একটি অনির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন।
‘বাংলাদেশে আমাদের পাঁচটি আমেরিকান সেন্টার আছে। এখানে আমরা আমেরিকান নীতি, মূল্যবোধ ও সংস্কৃতি নিয়ে কথা বলতে পারি এবং সেইসঙ্গে শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষা/শিক্ষকতা নেয়ার বিষয়ে উৎসাহিত করি।’
মিলার জানান, তাদের অনেকগুলো শিক্ষা বিনিময় কর্মসূচি রয়েছে।
এসব কর্মসূচির প্রাক্তন শিক্ষার্থী যারা যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেছেন এবং বাংলাদেশে ফিরে এসেছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করেন মিলার। ‘তারা যুক্তরাষ্ট্রে যা শিখেছেন তা কীভাবে নিয়েছেন এবং এ দেশে তাদের ভবিষ্যত গড়েছেন তা দেখতে আমি উৎসুক।’
হযরত শাহজালালের মাজার পরিদর্শন করতে গিয়ে আনন্দিত হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। ‘আমি শাহজালালের মাজার, যা একেবারে মনোরম তা পরিদর্শনের এবং কেমন মমতায় সংরক্ষণ করা হয়েছে সেটি দেখার চমৎকার সুযোগ পেয়েছি। এ মাজার এত শত বছর ধরে টিকে আছে। মাজার শুরুর সময়ের আসল বাবা-মায়ের প্রজন্ম থেকে আসা কবুতরগুলো দেখেছি এবং এভাবেই ইতিহাস সংরক্ষিত হয়। এটা খুবই আকর্ষণীয়।’
বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের সম্পর্কে মিলার বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের দেখা যায় যে তারা উচ্চ শিক্ষার সুযোগকে সত্যিই উপলদ্ধি করতে পারেন, একে গুরুত্বের সঙ্গে নেন, অনেক আত্ম-সংকল্প ও পরিপক্বতা প্রদর্শন করেন এবং নিজেদের উন্নত করতে এ সুযোগকে কাজে লাগান। পরে অনেকে বাংলাদেশে ফিরে এসে অনেক সফল হন।
আবার সিলেটে আসার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে ইতিবাচক সাড়া দিয়ে তিনি বলেন, হ্যাঁ, আমি আমার পরিবারের সঙ্গে ফিরে আসতে এবং বৃক্ষরোপণে কিছু সময় কাটাতে চাই।
ম্যানগ্রোভ বনে যাওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেন, আমি বাংলাদেশের শহরের বাইরে যেতে এবং ঘোরাঘুরি করতে চাই। আমি শহরেও ঘোরাঘুরি করতে চাই। আজ আমার সিলেটের রাস্তায় হাঁটার এবং মানুষের সঙ্গে কথা বলার চমৎকার সুযোগ হয়েছিল।
- এলপিজির বাজার ১০ কোম্পানির নিয়ন্ত্রণে
- ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের খবর অস্বীকার ট্রাম্পের
- ডিমের বাজারে বড় সিন্ডিকেট
- চাঁদাবাজদের পুনর্বাসনে ‘ভিক্ষার’ ‘দানবাক্স’ বসানোর আহ্বান হাসনাত,
- ফিডের দাম বাড়ায় বন্ধের পথে খামার
- যেভাবে দুই দফায় মার্কিন হামলা থেকে বেঁচে যান মোজতাবা খামেনি
- গোপনে আরব আমিরাতে সফর করেছেন নেতানিয়াহু
- তালিকায় শতাধিক হোতার নাম থেকে যাচ্ছে আড়ালেই
- ‘অপারেশন ক্লিন হার্টের’ আদলে অভিযানের চিন্তা
- শি জিনপিং-ট্রাম্প বৈঠক: ৩০ বিলিয়ন ডলারের শুল্ক কমানোসহ ৮ সমঝোতা!
- ঢাকার ব্যাটারিচালিত রিকশা আসছে নিবন্ধনের আওতায়
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
