সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার কি শান্তি ফিরিয়ে আনবে?
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৯
ডিসেম্বর মাসের শেষ কয়টা দিন সিরিয়ায় অনেক নাটকীয়তার জন্ম দিল। ১৪ ডিসেম্বর ফোনালাপ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প আর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের মধ্যে।
এরদোগান ট্রাম্পকে সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের জন্য তাগাদা দিচ্ছিলেন। জবাবে ট্রাম্প এরদোগানকে জিজ্ঞেস করেন, আমরা যদি সৈন্য প্রত্যাহার করি আপনি কি আইএসআইএসকে নির্মূল করতে পারবেন?
উত্তরে এরদোগান বলেন যে তুরস্কের সামরিক শক্তিই আইএসআইএসকে নির্মূলে যথেষ্ট। তারপর ট্রাম্প হুট করেই ঘোষণা দিলেন তিনি সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করে নিচ্ছেন।
সংবাদটি যুদ্ধবিদ্ধস্ত মধ্যপ্রাচ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
একদিকে যেমন কিছু দেশ সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়েছে অন্যদিকে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে অনেক দেশ ।
এই সিদ্ধান্তে রাশিয়া, ইরান এবং তুরস্ক খুব বেশি খুশি হয়েছে। অন্যদিকে ইসরাইল, ফ্রান্স আর উত্তর-পূর্ব সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বাহিনী ও ওয়াইপিজি এ সিদ্ধান্তে হতভম্ব হয়েছে।
রাশিয়া এবং ইরান সিরীয়া যুদ্ধের শুরু থেকেই প্রেসিডেন্ট বাশার আল আসাদকে নিরঙ্কুশ সমর্থন দিয়ে যাচ্ছে। আর তুরস্ক ঘোর আসাদ বিরোধী।
ট্রাম্পের সিদ্ধান্তে সবচেয়ে বেশি হতাশ হয়েছে ওয়াইপিজি বা কুর্দি গেরিলা গ্রুপ যাদেরকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। আমেরিকান সেনাবাহিনী ওয়াইপিজিকে আইএসআইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রক্সি হিসেবে ব্যবহার করতো। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ওয়াইপিজিকে সামরিক প্রশিক্ষণ থেকে শুরু করে ট্যাঙ্ক ধ্বংসের যন্ত্র পর্যন্ত প্রচুর ভারি অস্ত্রশস্ত্র সরবরাহ করে।
২২ হাজার ট্রাক অস্ত্র সরবরাহ
তুরস্কের সরকারি হিসাব অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ২২ হাজার ট্রাক অস্ত্র আর ৫ হাজার মালবাহী বিমান ভর্তি সরঞ্জাম সরবরাহ করেছে এ গ্রুপটিকে।
তুরস্ক এবং যুক্তরাষ্ট্র উভয়ই ওয়াইপিজি কে পিকেকে সিরিয়ার শাখা হিসেবে দেখে। তুরস্ক উভয় বাহিনীকেই সন্ত্রাসী গোষ্ঠী মনে করলেও আমেরিকা শুধু পিকেকে সন্ত্রাসী সংগঠনের আওতায় ধরে ওয়াইপিজিকে এর বাইরে রাখছে এবং এই বাহিনীর সঙ্গে দহরম মহরম সম্পর্ক বজায় রেখে চলছে।
পেন্টাগনের গোয়ার্তুমির কারণে আমেরিকা -ওয়াইপিজি সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছে যে একসময় মনে হয়েছিল আমেরিকান সৈন্যরা ওয়াইপিজি রক্ষা করার জন্য হয়তো ন্যাটো NATO জোটের দ্বিতীয় বৃহত্তম শক্তি তুর্কি সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে।
কিন্তু ট্রাম্পের সিদ্ধান্তের কারণে ওয়াইপিজি আমেরিকার উপর এতোটাই ক্ষুব্ধ যে তাদের কাছে বন্দি আইএসআইএস সন্ত্রাসীদের আমেরিকায় হামলা করার জন্য লেলিয়ে দেয়ার হুমকি দিয়েছে।
এর পরে আছে ইসরাইল। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের এ সিদ্ধান্তের পেছনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানকে দায়ী করছেন।
তিনি এতটাই ক্ষিপ্ত যে এরদোগানকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেও ক্ষান্ত হননি।
তবে এই সিদ্ধান্তের পেছনে এরদোগান যে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছেন তা এখন অনেকটাই স্পষ্ট।
ট্রাম্প নিজেই স্বীকার করেছেন যে তিনি এই সিদ্ধান্ত তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে আলাপ আলোচনা করেই নিয়েছেন।
তিনি আরো বলেন, ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির অধিকারী দেশ তুরস্কের সিরিয়াতে আইএসআইএসের বাকি যেটুকুটু অবশিষ্ট আছে তা শেষ করতে সক্ষম।
ট্রাম্প সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের ইচ্ছা প্রায় এক বছর আগেই জানিয়েছিলেন। কিন্তু পেন্টাগনে তার সামরিক কর্মকর্তাদের বিরোধিতার কারণে বার বার পিছিয়ে নিতে বাধ্য হয়েছেন।
যদিও এটা এখনো স্পষ্ট নয় ট্রাম্প কেন হুট করে এতবড় একটা সিদ্ধান্ত নিলেন। এর পিছনে তুরস্কের কাছ থেকে কি ধরণের সুযোগ সুবিধা নিবেন।
যদি সত্যি সত্যিই সিরিয়া থেকে মার্কিন সৈন্য উঠিয়ে নেওয়া হয় তবে সেটা তুর্কি নেতা এরদোগানের মধ্যপ্রাচ্যে কৌশলগত বিজয় হিসেবে ধরে নেওয়া হবে। এর প্রভাব আগামী মার্চের তুরস্কের স্থানীয় সরকার নির্বাচনেও পড়বে।
সিরিয়াতে এখন সবাই নতুন করে ছক সাজানোর চেষ্টায় ব্যাস্ত। রাশিয়া সিরিয়ায় একক আধিপত্য প্রতিষ্ঠায় আরেক ধাপ এগিয়ে গেল। রাশিয়া এখন মূল খেলোয়াড়ের ভূমিকায়।
ওয়াইপিজি রাশিয়া এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল-আসাদ এর সঙ্গে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করছে। তুরস্কের সম্ভব্য সামরিক হামলা থেকে নিজেদের পিঠ বাঁচানোর জন্য কুর্দি গেরিলা বাহিনীর অন্য কোনো বিকল্প নেই।
ট্রাম্প মাঠ খালি করার কারণে একই সঙ্গে তুরস্ক, রাশিয়া, ইরান এবং আসাদ সরকার সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে নিজেদের ভিত মজবুত করতে উঠে পরে লেগেছে। তুর্কি তো ওই এলাকায় সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েই দিছে।
তুরস্ক এর আগেও সিরিয়াতে দুইবার সামরিক অভিযান পরিচালনা করেছে। একবার আইএসআইএস এর বিরুদ্ধে আরেকবার ওয়াইপিজি এর বিরুদ্ধে। দুটি অভিযানেই নিজের সামরিক শক্তিমত্তার প্রকাশ ঘটিয়েছে।
এই দুই অভিযানে রাশিয়া বা আমেরিকা যুক্ত না থাকলেও উভয় পরাশক্তির নীরব সমর্থন ছিল।
তবে আঙ্কারা এবার যে সামরিক অভিযান পরিচালনার পরিকল্পনা করছে, তাতে আমেরিকা, রাশিয়া ছাড়াও আসাদ সরকার আর ইরানের নীরব সমর্থনের দরকার হবে।
ওয়াইপিজি এক্ষেত্রে কার আঁচলের তলে আশ্রয় নেয় সেটাই দেখার বিষয়। রাশিয়া এবং আসাদ সরকার কুর্দি বাহিনীকে অনেক আগে থেকেই তলে তলে সমর্থন দিয়ে আসছে। মস্কো দীর্ঘদিন ধরে ওয়াইপিজি -আমেরিকার সুখের ঘরে ভাঙ্গন ধরিয়ে কুর্দি বাহিনীকে নিজের কোলে বসানোর চেষ্টায় ছিল। এখন সেই মোক্ষম সময়। রাশিয়া কি এই সুযোগ হাতছাড়া করবে?
ওয়াইপিজি বড় কোনো দেশের সহায়তা ছাড়া তুর্কির বিরুদ্ধে দাঁড়াতে পারবেনা এটা যেমন সত্য, তুর্কিও উপরল্লেখিত দেশগুলোর সরাসরি বা নীরব সমর্থন ছাড়া সিরিয়াতে নতুন কোনো অভিযান চালাবেনা।
আঙ্কারা এখন মস্কো ও ওয়াশিংটনের সঙ্গে আলাপ-আলোচনায় ব্যস্ত। তুরস্কের গোয়েন্দাপ্রধান ও প্রতিরক্ষামন্ত্রী গত সপ্তাহে মস্কো সফর করেছেন। ওদিকে যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা কয়েক দিনের মধ্যে তুরস্কে আসছেন।
তুরস্কের সেনাবাহিনী প্রতিদিনই সিরিয় সীমান্তে সামরিক যানবাহন, গোলাবারুদ এবং সেনাদের উপস্থিতি বৃদ্ধি করছে।
মস্কো এবং ওয়াশিংটন থেকে সবুজ সংকেত পেলেই শুরু হবে তুরস্কের আরেকটি সামরিক অভিযান।
তবে রাশিয়া যদি তুরস্কের পরিবর্তে কুর্দি বাহিনী ওয়াইপিজিকে সমর্থন দেয় তবে সিরিয়াতে শুরু হবে নতুন মেরুকরণ। মার্কিন যুক্তরাষ্টের মদ্ধপ্রাচ্য নীতি আরো বেশি হুমকির মুখে পড়বে।
- কি লেখা ছিল এপস্টেইনের চিরকুটে, কেন লুকিয়ে রাখা হয়েছিল?
- ইরানে হামলাকে ভুল মনে করেন ৬১ শতাংশ আমেরিকান
- যুক্তরাজ্যে মার্কিন নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা
- ৬ উইকেটে হেরে সিরিজ হাতছাড়া করলো বাংলাদেশ
- মানব পাচারের রানি নূরজাহান
- পর্যায়ক্রমে ভিসা পুরোদমে চালু করবে ভারত
- মার্কিন নিষেধাজ্ঞা রুখতে পাল্টা যে পদক্ষেপ নিল চীন
- হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ইরান কি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অস্ত্রের ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’
- প্রথমে পোশাকে মিল, পরে ডিএনএ পরীক্ষায় বৃষ্টির মরদেহ শনাক্ত
- ব্যাংকে চাকরির টাকায় সংসার চালানো কি হালাল, যা বললেন আহমাদুল্লাহ
- ইস্টার্ন রিফাইনারিতে ১৯ দিনে শোধিত হয়নি লাখ টন জ্বালানি
- ‘আমরা জলদস্যুদের মতো কাজ করি’
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বর্নাঢ্য অভিষেক
- নবান্ন রেস্টুরেন্ট আবারও বিক্রি হচ্ছে!
- ১৪ বোয়িং বিমান কিনছে বাংলাদেশ
- মতলব সমিতির নতুন কমিটির শপথ
- বগুড়া সোসাইটির জাঁকজমকপূর্ণ অভিষেক
- বিপার জমজমাট বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত
- সম্মিলিত বিশ্ববিদ্যালয় বাংলা বর্ষবরণ রোববার
- নিউ ইয়র্ক বইমেলার উদ্বোধক ইমদাদুল হক মিলন
- গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি আতিক ও সম্পাদক ফয়ছল
- পাসপোর্টে যুক্ত হচ্ছে ট্রাম্পের ছবি
- জামিল লিমনের মরদেহ দেশে পাঠানো হচ্ছে
- সংসদে জামায়াতকে টার্গেট করে বিএনপি সরব
- জামাইকায় যৌন নির্যাতনের অভিযোগে ইমাম গ্রেপ্তার
- আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে ওয়াশিংনে বিক্ষোভ
- জর্জিয়ায় বিএনপি’র কর্মশালা
- আজকাল ৯২০
- লিটারে ৪ টাকা বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯৪
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- আজকাল ৯০২
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- যে কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের ওয়েবসাইটে বিপর্যয়
- আজকাল ৯০০
- আজকাল ৮৯৭
- এআই বিভাগ থেকে ৬০০ কর্মী ছাঁটাই করবে মেটা
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০৪
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
