সিম কার্ডের মতো হ্যান্ডসেটও নিবন্ধন করতে হবে
নিউজ ডেক্স
প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৯
মোবাইলের সিম কার্ডের মত হ্যান্ডসেটও নিবন্ধনের আওতায় আনার কথা জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (বিটিআরসি)।
মোবাইল ফোন কেন্দ্রিক অপরাধ কমাতে এবং হ্যান্ডসেট চুরি, অবৈধ আমদানি ও নকল হ্যান্ডসেট বিক্রিও বন্ধে এমন উদ্যোগ নেয়া হচ্ছে। খবর বিবিসি বাংলার
বিটিআরসি স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বিবিসিকে জানান, এতে অবৈধভাবে আমদানি, চুরি ও নকল হ্যান্ডসেট প্রতিরোধ করা যাবে। গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে। মোবাইল ফোনের হিসাব রাখা যাবে। সবশেষে সরকারি রাজস্বের ক্ষতি ঠেকানো সম্ভব হবে।
জানা গেছে, বাংলাদেশে যে হ্যান্ডসেটগুলো বৈধভাবে আমদানি হচ্ছে এবং স্থানীয়ভাবে যে মোবাইলগুলো অ্যাসেমব্লিং করা হচ্ছে বা উৎপাদিত হচ্ছে সেগুলোর ১৫ ডিজিটের স্বতন্ত্র আইএমইআই নম্বর নিয়ে একটি বৈধ ফোনের ডাটাবেজ তৈরি করা হবে। এতে মানুষ যখন মোবাইল ফোন কিনতে যাবেন তখন তারা সেই সেটটির আইএমইআই নম্বর দিয়ে জানতে পারবেন যে তাদের সেটটি বৈধ নাকি অবৈধ।
এছাড়া বিটিআরসি তাদের ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (ইআইআর) খসড়া নির্দেশনা- ইআইআর তৈরি করবে। যার আওতায় দেশের প্রতিটি সক্রিয় সেটকে নিবন্ধনের আওতায় আনা হবে।
এরই মধ্যে বিশ্বের বড় বড় কোম্পানির ইআইআর যাচাই করে বাংলাদেশের জন্য প্রযোজ্য ২৪ পাতার একটি প্রতিবেদন তৈরি করেছে বিটিআরসি। প্রতিবেদনটি যাচাইয়ের জন্য মোবাইল অপারেটরগুলোর কাছে পাঠানো হয়েছে।
সেখানে যদি কোন সংশোধনের প্রয়োজন তাহলে সেটা সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য প্রতিবেদনটি বিটিআরসির কমিশনে পাঠানো হবে। খসড়া নির্দেশনাটিকে চূড়ান্ত হলে প্রত্যেক অপারেটরকে তাদের নেটওয়ার্কের আওতায় থাকা প্রতিটি সক্রিয় হ্যান্ড-সেটের ডাটাবেজ তৈরির সময় বেঁধে দেয়া হবে।
প্রথম পর্যায়ে গ্রাহকদের হ্যান্ডসেট নিবন্ধনের জন্য কোথাও যেতে হবেনা। নিজেদের নিবন্ধিত সিমটি সেটে সক্রিয় করলেই সেটটি ওই নামে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধন হয়ে যাবে।
ওই সেটে যদি দ্বিতীয় সিম ব্যবহার করতে হয় তাহলে সেটাও অবশ্যই একই নামে নিবন্ধিত সিম হতে হবে। এছাড়া কারও যদি একাধিক সেট থাকে তাহলে তিনি দ্বিতীয় সেটটিতে যে নামের সিমটি সক্রিয় করবেন, সেই নামেই সেটটি নিবন্ধিত হয়ে যাবে। তখন ওই সেটে অন্য নামের কোন সিম চলবেনা। অর্থাৎ একটি সেট একজনের নামেই নিবন্ধিত হবে। এভাবে একেকটি অপারেটরের আলাদা ডাটাবেজ সম্পন্ন হবে।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- ‘গুগল প্লাস’ বন্ধ হচ্ছে
- টেসলা সিইওর ৫ হাজার কোটি ডলার বেতন যৌক্তিক!
- ডিজিটাল বাংলাদেশ সম্মাননা পেলেন অর্থমন্ত্রী
- সাবধান! হেডফোনে গান শুনতে গিয়ে কিশোরের মৃত্যু
- টয়োটার মানব রোবট ৬ মাইল দূর থেকে নিয়ন্ত্রণযোগ্য
- গুগল ম্যাপসে বন্ধুকে লোকেশন জানাবেন যেভাবে
- এআই ব্যবহারের অনুমতি পেল শিক্ষার্থীরা
- ভাঁজ করা যাবে এই ফোন
- তরুণরাই এগিয়ে নিচ্ছে ডিজিটাল বাংলাদেশকে : অর্থমন্ত্রী
- ফ্রিল্যান্সারদের ১০ শতাংশ উৎসে কর প্রযোজ্য নয়: এনবিআর
- ফেসবুক অফিসে বোমাতঙ্ক
- হয়রানি বন্ধে ফেসবুকে নতুন ফিচার
- কেমন হবে নকিয়ার নতুন ফোন ৮.১? জেনে নিন বিস্তারিত…
- ফেসবুক ব্যবহারেও এখন করতে হবে টাকা খরচ
- ছবি এডিটিং ফ্রিল্যান্সিংয়ে আয়
