সিবিআই–প্রধানের পদ থকে অলোককে সরালেন মোদি
নিউজ ডেক্স
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০১৯
মোটে দুই দিন! ঘণ্টার হিসাবে মাত্র ৪৮ ঘণ্টা। এর মধ্যেই পদ হারালেন অলোক ভার্মা। আদালতের রায়ে সিবিআই–প্রধানের পদ ফিরে পেয়েছিলেন তিনি। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নির্বাচক কমিটি অলোক ভার্মাকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিবিআই–প্রধানের পদ থেকে অলোক ভার্মাকে সরিয়ে দেওয়ার খবর প্রকাশিত হয়েছে। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। এনডিটিভির খবরে বলা হয়েছে, আদালতের রায়ে সিবিআই–প্রধানের পদ ফিরে পাওয়ার পরপরই মোট ১০ জন কর্মকর্তার বদলি ঠেকিয়েছেন অলোক ভার্মা। অন্যদিকে আরও ৫ কর্মকর্তাকে বদলি করেছেন অলোক। এরপরই এল অলোককে সরিয়ে দেওয়ার খবর।
এনডিটিভি বলছে, আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন তিন সদস্যের কমিটি বৈঠকে বসে। প্রধানমন্ত্রীর বাসভবনে এই বৈঠক হয়। ইন্ডিয়া টুডে জানিয়েছে, অলোক ভার্মাকে সরানোর সিদ্ধান্ত ২-১ ভোটে পাস হয়। কমিটিতে থাকা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। অলোক ভার্মাকে ফায়ার সার্ভিসের প্রধানের দায়িত্বে পদায়ন করা হয়েছে।
গত মঙ্গলবার ভারতের শীর্ষ তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (সিবিআই) প্রধান অলোক ভার্মাকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। এতে তিন মাসের মাথায় আবার জায়গা ফিরে পান তিনি। অলোক ভার্মার জায়গায় অন্তর্বর্তীকালীন প্রধান নিয়োগের বিষয়টিও বাতিল করেছিলেন আদালত। তবে বড় ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না অলোক ভার্মার।
এদিকে অলোক ভার্মাকে সরিয়ে দেওয়ার ঘটনায় ভারতে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এক টুইট বার্তায় লিখেছেন, ‘সিবিআই–প্রধানকে সরাতে কেন প্রধানমন্ত্রী এত তাড়াহুড়ো করলেন? কেন তিনি নির্বাচক কমিটির সামনে সিবিআই–প্রধানকে মামলা উপস্থাপনের সুযোগ দিলেন না? উত্তর: রাফাল।’
গত বছরের ১৫ অক্টোবর নিজেদের বড় কর্তা রাকেশের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআই নিজেই। রাকেশ আস্থানাসহ মোট পাঁচজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। অভিযোগে বলা হয়, মাংস রপ্তানিকারক মইন কুরেশির বিরুদ্ধে থাকা মামলায় হস্তক্ষেপের বিনিময়ে আস্থানা ঘুষ নিয়েছেন। মইন কুরেশির বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের অভিযোগ, রাকেশ আস্থানার বিরুদ্ধে কলকাঠি নেড়েছেন অলোক ভার্মা। কারণ, শুরু থেকেই রাকেশের বিরোধী ছিলেন তিনি।
অবশ্য এ ঘটনার আগেই অলোকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন রাকেশ। আর আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের পর আদালতে গিয়ে আগাম জামিন নেন রাকেশ আস্থানা। পরে দুই সিবিআই কর্তাকেই ছুটিতে পাঠায় মোদি সরকার। অলোক ভার্মা সরকারের সিদ্ধান্তকে আদালতে চ্যালেঞ্জ করেছিলেন। এরপর গত মঙ্গলবার আদালতের আদেশে পদ ফিরে পান তিনি।
- যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
- ইরান যুদ্ধের খরচ এবার ইসরায়েল-আরব মিত্রদের ওপর চাপাতে চান ট্রাম্প
- লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়
- যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ফের সুদের হার বাড়ানোর শঙ্কা
- আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক
- সুপারশপের ফ্রিজ হ্যাকের ঘটনায় ইরানকে দায়ী করল ফ্রান্স
- ‘স্ত্রীকে শেষবারের মতো চুমু দিয়ে আসুন, কাল জেলে যেতে হবে’
- এনভিডিয়া প্রধানের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প, তদন্ত করছে এফবিআই
- ঢাকা-গাজীপুরে ৪ বাসে আগুন, ৭ স্থানে ককটেল বিস্ফোরণ
- বনানী কবরস্থানে ২৫ বছরের জন্য একটি কবরের ফি দেড় কোটি টাকা
- ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ৪৮ জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি
- কেন ফারুকীর কাছে কিছু প্রত্যাশা করেন না, জানালেন তিশা
- পাঁচ রকম মাদকের শীর্ষে পাঁচ জেলা, পার্বত্যাঞ্চলে কম
- দুই কারণে শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছে: জামায়াত
- নতুন টাস্কফোর্স কি সত্যিই ইরানের সরবরাহ লাইন বন্ধ করতে পারবে?
- আড়তে ৪৫ টাকা, খুচরায় ৭০
- পারশার সঙ্গে বিয়ের কথা স্বীকার আসাদ নূরের
- পারশাকে বিয়ে করেছেন আসাদ নূর?
- ফ্রান্সের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপের ৩১ দেশে
- কৃষকের পর সরকারকেও ঠকাচ্ছে কৃষি ব্যাংক
- সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের পরিচয় নিয়ে ধোঁয়াশা
- ন্যূনতম বেতন নির্ধারণে আজ শুরু দরকষাকষি
- ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘ইঙ্গিতপূর্ণ’ ভঙ্গি করলেন পরীমনি
- মিশরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৭, আহত ১১২
- ‘পরাজিত ব্যক্তি’ বলতেই ক্ষুব্ধ হয়ে ব্রিফিং ছাড়লেন ট্রাম্প
- এবার ইরানের বিরুদ্ধে ‘বিশেষ টাস্কফোর্স’ গড়ছে যুক্তরাষ্ট্র
- দেবিদ্বারে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
- চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা
- সাউথ ক্যারোলাইনায় বাংলাদেশি কমিউনিটির বনভোজন সম্পন্ন
- সিটির স্যানিটেশন কমিশনা ও কুইন্স বরো প্রেসিডেন্টের হিলসাইড অ্যাভ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
