সিন্ডিকেট সভা হয় না অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯
আইনে বলা থাকলেও গত দুই বছর ধরে সিন্ডিকেট সভা করে না অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয়। এমনকি অনেক বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট গঠনও করা হয়নি।
এ ধরনের অনিয়মের ব্যাখ্যা চেয়ে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
সেইসঙ্গে আগামী ২৯ জানুয়ারি সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপচার্যকে ডেকেছে কমিশন। ওইদিন কমিশনে বিষয়টি নিয়ে সভা হবে। সভায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপচার্যদের বিষয়টি সম্পর্কে ব্যাখ্যা দিতে হবে। ইউজিসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইনের ১৭ ধারা অনুযায়ী প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট গঠন এবং ১৮ ধারায় সিন্ডিকেটের দায়িত্ব উল্লেখ করা হয়েছে। এ ছাড়া কমিশন প্রণীত ‘সিন্ডিকেট পরিচালনা নীতিমালা’ অনুযায়ী সিন্ডিকেট সভা আহ্বান করার কথা বলা আছে। কিন্তু অধিকাংশ প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা নিয়মিত করছে না। সরকার ও কমিশন থেকে মনোনীত সদস্যদের আমন্ত্রণও জানানো হচ্ছে না, যা সম্পূর্ণ আইন পরিপন্থী কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বলা হয়েছে, প্রত্যেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একটি সিন্ডকেট করতে হবে। সিন্ডিকেট সদস্য হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবেন সিন্ডিকেটের সভাপতি, উপ-উপাচার্য, ট্রেজারার, উপাচার্য মনোনীত একাডেমি কাউন্সিলের ডিন বা বিভাগীয় প্রধান, একজন শিক্ষাবিদ বা শিক্ষানুরাগী, বোর্ড অব ট্রাস্টিজ মনোনীত তিনজন, ইউজিসির মনোনীত একজন প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হবেন সিন্ডিকেটের সদস্য। এ সিন্ডিকেটের মনোনীত সদস্যরা পরবর্তী দুই বছর মেয়াদে দায়িত্বে বহাল থাকবেন।
সিন্ডিকেটের কার্যাবলি হিসেবে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নির্বাহী কর্তৃপক্ষ হিসেবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যাবলি, প্রশাসনিক কার্যাবলি, সাধারণ ব্যবস্থাপনা তত্ত্বাবধান ও পরিচালনা, অর্থ কমিটি প্রণীত বার্ষিক কর্মপরিকল্পনা ও বাজেট পর্যালোচনা, বোর্ড অব ট্রাস্টিজের অনুমোদনের জন্য সুপারিশ চূড়ান্তকরণ, আইনের বিধানাবলি সাপেক্ষে সংশ্লিষ্ট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টি, সৃষ্ট পদের দায়িত্ব-কর্তব্য, চাকরির শর্তাবলি ও বেতন নির্ধারণ, শিক্ষার্থীর ফি নির্ধারণ, নিয়োগ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) কাছে পাঠানো এবং একাডেমি কাউন্সিলের সুপারিশক্রম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ও ফলাফল অনুমোদন করবে সিন্ডিকেট।
সিন্ডিকেটের দায়িত্ব হিসেবে রয়েছে , প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার সনদপত্র ও সনদপত্রের নিরাপত্তা প্রতীকের তদারকি, ও হেফাজত, শৃঙ্খলা নিশ্চিত, শৃঙ্খলাবিরোধী আচরণের প্রতিকার ও শাস্তির জন্য শৃঙ্খলা কমিটির সুপারিশ বা প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত প্রদান, যৌন নিপীড়ন সংক্রান্ত অীভযোগের ক্ষেত্রে শৃঙ্খলা কমিটির সুপারিশ বা প্রস্তাব পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত, একাডেমিক কাউন্সিলের সুপারিশ বিবেচনা ও সিদ্ধান্ত প্রদান, শিক্ষার্থী নিবন্ধনসহ বিভিন্ন দায়িত্ব।
ইউজিসি থেকে জানা গেছে, গত ১৫ জানুয়ারি ইউজিসির পরিচালক (প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগ) ফখরুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। ওই চিঠিতে সিন্ডিকেট পরিচালনা নীতিমালা অনুযায়ী নিয়মিত সরকার ও কমিশন মনোনীত সদস্যদের যথানিয়মে আমন্ত্রণপূর্বক সিন্ডিকেট সভা আহ্বান করার কথা বলা হয়।
এ ছাড়া আগামী ২৯ জানুয়ারি সব প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে সভা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে, তাও জানানো হয় চিঠিতে।
এ বিষয়ে জানতে চাইলে ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান জাগো নিউজকে বলেন, আইনে বলা থাকলেও গত দুই বছর ধরে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট সভা করা হচ্ছে না। আবার অনেক প্রতিষ্ঠানে এখনও সিন্ডিকেট গঠন করা হয়নি।
তিনি বলেন, এসব বিষয় আমলে নিয়ে আমরা সব প্রাইভেট বিশ্ববিদ্যালয় উপাচার্যদের চিঠি দিয়েছি। এ ছাড়া তাদের নিয়ে আগামী ২৯ জানুয়ারি ইউজিসিতে সভা করা হবে। সেখানে এসব অনিয়মের ব্যাখ্যা চাওয়া হবে। পাশাপাশি নিয়মিত সিন্ডিকেট সভা করার নির্দেশ দেয়া হবে।
- বাংলাদেশে সিরিজ খেলতে আসছে না ভারত
- কলম্বিয়ায় নিহত বেড়ে ২২৪
- দেড় বছর আগেই বিয়ে করেছেন সোহানা সাবা
- ট্রাম্পের নতুন শব্দ `জিহাদি`, লক্ষ্য এবার মুসলিম প্রার্থীরা
- ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজার ভিসা
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৪ মানবাধিকার সংস্থার
- টরন্টোয় কনসাল জেনারেল খোকনের ক্ষমতার দম্ভ
- সেই ইসলামী ব্যাংক কর্মকর্তা বরখাস্ত
- মোবাইল চুরি করলেন এসআই, ধরা খেলেন সিসিটিভি ক্যামেরায়
- লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা
- কে হবেন বিএনপি মহাসচিব
- রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি
- ‘আমি থ্রেট করে রাখছি, সংঘাতের খবর দিলে টেলিভিশন বন্ধ’
- বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা
- সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশি নিহত
- ট্রাম্পের সঙ্গে খুবই বিপজ্জনক খেলা খেলছেন নেতানিয়াহু
- মির্জা ফখরুলই বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী, ঘোষণা বুধবার
- বাইডেনের শরীরে ক্যানসার ছড়িয়ে পড়েছে
- সরাসরি বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশের ভাগ্য সেই ভারতের হাতেই!
- রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
- জুড়ি সামাজিক ও সাংস্কৃতিক সমিতির পিকনিকে মানুষের ঢল
- জুলাই স্মরণ করল এনসিপি ডায়াস্পোরা
- নিউজার্সিতে দুই বাংলাদেশি গ্রেফতার
- চুরাশিয়ান মহামিলনে তারুণ্যের উচ্ছ্বাস
- নিউইয়র্কে আতংকিত অভিবাসীরা
- নিউইয়র্কে নিষিদ্ধ ছাত্রলীগের মারামারি
- ভাঙ্গন ও পাল্টাপাল্টি বহিষ্কারেই জিবিএ’র পরিচিতি
- আনিস আলমগীরের কলাম চেহারা দেখানো ছাড়াই হাসিনার সংবাদ সম্মেলন
- বাড়ছে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট
- কুইন্স ব্যরো প্রেসিডেন্টের সঙ্গে শাহ নেওয়াজের সৌজন্য সাক্ষাৎ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- পঞ্চম-অষ্টমের সমাপনীর ফল ২৪ ডিসেম্বর
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- ঢাবিতে আরবি ভাষা শিক্ষা কোর্সে ভর্তি
- আন্তর্জাতিক ফোরামে সিকৃবির শিক্ষার্থী
- এক যুগে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ
- আজকের সংখ্যা ৮৪৪
- তারুণ্যের বিজয় ভাবনা
- কাতারে অগ্নিকাণ্ডে ৪ বাংলাদেশি নিহত
- নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
- বাংলাদেশ থেকে কর্মী নেবে মলদোভা
- জ্যাকসন হাইটসের বাঙালি আড্ডা
- ফরিদপুরে প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা আটক
- কুবির বাংলা বিভাগে পিঠা পার্বণের আয়োজন
- এক ছাতার নিচে আসছে মাধ্যমিকের উপবৃত্তি
- দেশে আয় পাঠাতে প্রবাসীদের জন্য দারুণ সুযোগ
