সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে জোরদার হচ্ছে মনিটরিং
প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০১৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং গুজব রটিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর মনিটরিং বা নজরদারি অব্যাহত রয়েছে। একাদশ জাতীয় নির্বাচনের সময় এবং আগে ‘গুজব ও অপপ্রচার’ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর এ তৎপরতা শুরু হয়। তবে নির্বাচন পরবর্তী সময়ে মনিটরিং সেলগুলোর কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এমনকি মনিটরিং সেলগুলোকে আরও কার্যকরভাবে পরিচালনার জন্য প্রযুক্তিগত সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় নির্বাচন শেষ হয়ে গেলেও সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার চলছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্নভাবে অপচেষ্টা চালানো হচ্ছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুজব ও বিভান্তিকর খবর রটানো হচ্ছে। এসবের অভিযোগে সর্বশেষ গত ক’দিনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন দেশের বিভিন্ন এলাকা থেকে সাত জনকে গ্রেফতার করেছে। রাজধানীর উত্তরা, রাজশাহী, চট্টগ্রাম, মাদারীপুর, কুমিল্লা ও কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে র্যাব সদস্যরা এই সাত জনকে গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রাষ্ট্র ও সরকার বিরোধী বানোয়াট-মিথ্যা তথ্য প্রচার, গুজব ছড়ানো, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, নির্বাচন কমিশনার, সেনাবাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক, ডিজি র্যাব ও ডিএমপি কমিশনারসহ গুরুত্বপূর্ণ ব্যক্তির ছবি বিকৃত করে প্রচারের অভিযোগ রয়েছে।
এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর অভিযোগে ২০১৮ সালে ৪৮ জনকে গ্রেফতার করে র্যাব। শুধুমাত্র ডিসেম্বরেই ২২ জনকে গ্রেফতার করা হয়।
র্যাবের জনসংযোগ বিভাগের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে গুজব ছড়ানো একটি গুরুতর অপরাধ। এই অপরাধ নিয়ন্ত্রণে র্যাব সার্বক্ষণিকভাবে কাজ করছে। নির্বাচনের আগে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে মনিটরিং করা হয়েছে, ঠিক সেইভাবে ভবিষ্যতেও মনিটরিং করা হবে। শান্তি-শৃঙ্খলা রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মনিটরিং আরও জোরদার করা হবে। এ বিষয়ে কোনও ছাড় নেই।’
একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় মনিটরিং সেল গঠন করা হয়। এজন্য পুলিশ সদর দফতরে একটি সমন্বয় সেলও গঠন করা হয়। পুলিশ সদর দফতর সূত্র জানায়, নির্বাচনের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গুজব ঠেকাতে পুলিশ সদর দফতরের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। পুলিশ সদর দফতরেই একটি সাইবার মনিটরিং সেল গঠন করা হয়। সারাদেশের পুলিশ সুপারদের এ বিষয়ে সতর্ক থাকতে ও সার্বক্ষণিক নজরদারি করতে বলে দেওয়া হয়। এছাড়াও স্থায়ীভাবে এ বিষয়ে পুলিশের নতুন একটি ইউনিট গঠনেরও প্রক্রিয়া চলছে। ইউনিটটি গঠনের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যাতে কোনও অবস্থাতে কেউ গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্কানি ও অপপ্রচার চালানোর অভিযোগে নির্বাচনের আগে ও পরে কত জনকে গ্রেফতার করা হয়েছে সেই তথ্য পুলিশ সদর দফতর থেকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দফতরের জনসংযোগ শাখার এআইজি মো. সোহেল রানা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রেফতারের পরিসংখ্যানটা সাজানো নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্কানি, অপপ্রচার চালানোসহ বিভিন্ন অভিযোগে অনেককেই গ্রেফতার করা হয়েছে। মামলাও হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনকে ঘিরে যেভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মনিটরিং করা হয়েছে সেটি আরও জোরদার করা হবে। কারণ, অপপ্রচার ও গুজব রটানো অপরাধ। যেকোনও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সব সময় তৎপর থাকবে। শুধুমাত্র নির্বাচনই নয়, জঙ্গি কার্যক্রমসহ যেকোনও ইস্যুতে দুষ্কৃতিকারীরা গুজব রটিয়ে নাশকতা ছড়িয়ে দিতে পারে। সদর দফতর ছাড়াও সারাদেশে পুলিশের সবগুলো অপারেশনাল ইউনিটই এখন সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং করছে। অনলাইন কেন্দ্রিক জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রম দমন এবং নির্বাচনকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে সাইবার জগতে মনিটরিং জোরদার করতে সারাদেশের পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।’
তথ্য মন্ত্রণালয়ের গুজব প্রতিরোধ ও অবহিতকরণ সেলের একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, তথ্য মন্ত্রণালয় গুজব ছড়ানোর বিষয়গুলো নজরদারি করছে। ভবিষ্যতেও করবে। তবে গুজব প্রতিরোধে মূলত কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীগুলো। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয় সংশ্লিষ্ট হলে তারাও বিষয়টি গুজব প্রতিরোধ সেলকে অবহিত করে। যে গুজব রাষ্ট্রের শান্তি ও স্থিতিশীলতার জন্য ক্ষতিকর, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, নাশকতা, সহিংসতা ও গণবিক্ষোভ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে সেসব বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। তারা দ্রুত সেসবের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও সাইবার জগতের সার্বিক দুর্বৃত্তায়ন ঠেকাতে এবার ‘সাইবার পুলিশ সেন্টার’ নামে একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হচ্ছে। ‘অ্যানহ্যান্সিং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ক্যাপাবিলিটি অফ বাংলাদেশ পুলিশ’ প্রকল্পের আওতায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় স্থাপিত সর্বাধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাব ও আন্তর্জাতিক মানসম্পন্ন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেন্টার কাজ করছে।
- নারীর মরদেহ থেকে স্বর্ণের কানের দুল খুলে নিলেন কর্মচারী
- অনলাইনে পোস্ট নিয়ে হজ ও ওমরাহ যাত্রীদের গ্রেপ্তার করছে সৌদি
- শুধু জুনেই হতাহত ৩৮ হাজারের বেশি ইউক্রেনীয় সেনা
- যুবদল নেতার কার্যালয়ে আটকে ৪ যুবককে নির্যাতন, ভিডিও ভাইরাল
- খামেনি হত্যার প্রতিশোধ নেবে ইরান
- গাজা-পশ্চিম তীরে দখল বাড়াচ্ছে ইসরাইল
- সার্কাসের দড়িতে হাঁটছে বিশ্বশান্তি
- ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
- লেনদেনে বাংলা কিউআর কোড ব্যবহারে নতুন নির্দেশনা
- জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করলেন মেহের আফরোজ শাওন
- ‘শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানোর চেষ্টা চলছে’
- সুইডেনকে উড়িয়ে দিল ফ্রান্স, শেষ ষোলোয় প্রতিপক্ষ প্যারাগুয়ে
- ৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট দেন এনসিপি নেতারা
- মস্কোর স্যাটেলাইট সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলা
- ট্রাম্পের মধ্যপ্রাচ্য যুদ্ধের সবচেয়ে বড় বিজয়ী চীন
- রক্তাক্ত জুলাই
কোটা সংস্কার আন্দোলন থেকে গণ-অভ্যুত্থান - হেরে গেলেন ট্রাম্প, জন্মসূত্রে নাগরিকত্ব বহাল
- মাথাপিছু ঋণ ১ লাখ ২৪ হাজার টাকা
- আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে
- গাছহীন ঢাকায় শ্বাসের কষ্ট
- নতুন পে-স্কেলের খসড়ায় মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ পর্যন্ত
- দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি
- ট্রাম্পের বরখাস্ত ক্ষমতা বাড়াল সুপ্রিম কোর্ট,
- তেলের দাম কমার কৃতিত্ব নিজের বলে দাবি ট্রাম্পের
- শেষ মুহুর্তের গোলে শেষ ষোলোর টিকিট কাটল ব্রাজিল
- জিপিএস, নজরদারি ও স্যাটেলাইট বিধ্বংসী প্রযুক্তিতে এগিয়ে চীন
- ৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা
- নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর
- মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া
- ইউরোপে তাপপ্রবাহজনিত কারণে ১৩০০ মৃত্যু: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০০
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
