সাতটি আবাসন প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯
মন্ত্রিসভার সদস্য, সরকারি কর্মকর্তা ও কর্মচারি এবং প্রকল্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য ৭টি আবাসন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে এসব প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। আমরা মন্ত্রিসভার সদস্য, সচিব ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারি এবং প্রকল্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ১ হাজার ৬৭১টি আবাসন প্রকল্প উদ্বোধন করেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে এসব প্রকল্পের ৪টি সম্পন্ন করেছে গণপূর্ত বিভাগ। অপর ৩টি প্রকল্পের কাজ সম্পন্ন করেছে জাতীয় গৃহায়ণ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রী বলেন,সরকারি কর্মকর্তা-কর্মচারিরা এসব সুন্দর ও মনোরম পরিবেশে আবাসন সুবিধা পেয়ে তারা তাদের দায়িত্বের প্রতি আরো মনোযোগী হবেন।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের জন্য রাজধানীতে আবাসন সুবিধা আরো ৪০ শতাংশ বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে। ২০১৪ সালে এটা ছিল মাত্র ৮ শতাংশ।
শেখ হাসিনা বলেন, আমরা গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে আরো ১৬টি প্রকল্পের মাধ্যমে ৬ হাজার ৩৫০টি ফ্ল্যাট নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া, ১৩টি প্রকল্পের মাধ্যমে আরো ১ হাজার ৬৭৪টি ফ্ল্যাট নির্মাণের পদক্ষেপ গ্রহণ করেছি।
তিনি বলেন, আমরা এরই মধ্যে সুপ্রিমকোর্টের বিচারপতি, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারি ও অন্যান্য সরকারি কর্মকর্তা-কর্মচারিদের জন্য ১ হাজার ৫১২টি ফ্ল্যাট নির্মাণ করে তাদের মধ্যে বিতরণ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার সরকারি কর্মকর্তা ও কর্মচারিদের আবাসন সুবিধার জন্য ৬৪টি জেলায় ২ হাজার ৮১৬টি ডরমেটরি নির্মাণের উদ্যোগ নিয়েছে।
আওয়ামী সরকার সবার জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, আমরা ইতোমধ্যে নিম্নমধ্যম আয়ের জনগণের জন্য ৩৩ হাজার ৫২৬টি প্লট উন্নয়ন এবং ৮ হাজার ৯২২টি ফ্ল্যাট বিক্রির জন্য নির্ধারণ করেছি। এরমধ্যে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের তৃতীয় পর্যায়ের ৬ হাজার ৬৩৬টি ফ্ল্যাট বিক্রির জন্য নির্মাণ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, আরো ১৮ হাজার ১০৫টি ফ্ল্যাটের উন্নয়ন এবং ৮ হাজার ৩৯টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলছে। শেখ হাসিনা বলেন, সারাদেশে ১৮ হাজার ১৪৮টি প্লট উন্নয়ন এবং ১ লাখ ৪১ হাজার ৬৮৭টি ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, এসব প্লট ও ফ্ল্যাটের উন্নয়ন কাজ সম্পন্ন হলে জনগণের আবাসন সমস্যা দ্রুত হ্রাস পাবে।
তিনি বলেন, আমরা একটি লোককেও বস্তিতে বসবাস করতে দিতে চাই না। কাজেই আমরা রাজধানীর বস্তিবাসীর জন্য এখন ফ্ল্যাট নির্মাণ করছি। এরমধ্যেই মিরপুরে ৫৩৩টি ফ্ল্যাটের নির্মাণ কাজ চলছে। এছাড়া, বস্তিবাসীর জন্য আরো ১৬ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
শেখ হাসিনা বলেন, সুপরিকল্পিত নগরায়ন এবং সময়োপযোগী হাউজিং ও বিল্ডি রিচার্স ইন্সিটিটিউট অর্ডিন্যান্স আইন পাস করা হয়েছে।
প্রধানমন্ত্রী পরে নগরীর ইস্কাটন রোডে গ্রেড-১ সরকারি কর্মকর্তাদের জন্য নির্মিত ৩টি ভবনের একটি পরিদর্শন করেন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম ও মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭টি প্রকল্পের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
- এপস্টেইন ঝড় ট্রাম্প নয়, এক বিশ্ব নেতার পতন ঘটাতে পারে
- যমুনার সামনে হাদির স্ত্রীসহ ইনকিলাব মঞ্চের অবস্থান
- জামায়াত জোট সরকার গঠন করলেও ধর্মরাষ্ট্র হবে না
- ওয়েবসাইট থেকে হাজারো এপস্টেইন নথি সরাল মার্কিন বিচার বিভাগ
- বিমানে ঘুমের ভান করে নারীকে নির্যাতন করলেন ভারতীয় যুবক!
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারের হিসাব দিতে হবে ইসিতে
- যৌন হয়রানি নিয়ে জাহানারার দুটি অভিযোগের সত্যতা মিলেছে: বিসিবি
- চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস বন্ধ, ভিড়ছে না জাহাজ
- হরমুজ প্রণালিতে মার্কিন জাহাজকে ইরানের বার্তা
- দেশে রহস্যজনক প্রাণঘাতী ভাইরাস শনাক্ত, সতর্কবার্তা
- জামায়াতের ইশতেহারে ২৬ বিষয়ে অগ্রাধিকার
- জনগণ কি ভোট দিতে যাবে?
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- আজকাল ৮৮০ তম সংখ্যা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- চা-চক্রে দেশ গঠনে সবার সহযোগিতা চাইলেন সেতুমন্ত্রী
