সাইনাসের সমস্যা দূর করতে, পূর্ণহলাসন
প্রকাশিত: ৯ মার্চ ২০১৯
ইয়োগা বা যোগব্যায়াম সাধারণত তিনটি প্রধান কাঠামোর ওপর নির্মিত হয়। যেমন ব্যায়াম, শ্বাস এবং ধ্যান। ব্যায়াম ও বিভিন্ন আসনের মাধ্যমে শরীরকে নিজের আয়ত্তে আনার কৌশল জানা যায় এবং বিভিন্ন রোগ থেকে নিজেকে মুক্ত রাখা যায়।
আজ আমরা ইয়োগার শুধু ‘ব্যায়াম’ (আসন) নিয়ে আলোচনা করব। যোগব্যায়ামে প্রতিটা আসনের কয়েকটা ধাপ বা লেভেল থাকে। আমরা প্রথম ধাপ, সবচেয়ে সহজ ও গুরুত্বপূর্ণ আসনগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করছি।
আজকের আসন পূর্ণহলাসন
পূর্ণহলাসন (হলা = নাঙল)
বসার নিয়ম:
প্রথমে একটি ম্যাটে আরাম করে বসুন। দুই পা সামনের দিকে লম্বা করুন। এবার দুই হাতের সাহায্য নিয়ে শরীর পেছন দিকে এলিয়ে দিয়ে পিঠের উপর চিৎ হয়ে শুয়ে পড়ুন। কয়েক সেকেন্ড বিশ্রাম করুন। হাত মাটিতে রাখুন। হাতের তালু মাটিতে লাগানো থাকবে। এবার লম্বা শ্বাস নিন এবং দুই পা একসাথে ৯০ ডিগ্রি এঙ্গেলে উপর দিকে তুলুন। পা তুলতে যদি কষ্ট হয় তাহলে দুই হাতের তালু নিতম্বের নিচে রাখুন ভালো সাপোর্ট পাওয়া যাবে। দুই পা একসাথে উঠাতে যদি কষ্ট হয় তাহলে প্রথমে ডান পা এবং পরে বাম পা তুলুন। পায়ের আঙুল ঊর্ধ্বমুখী থাকবে। হাঁটু ভাঁজ করা যাবেনা। হাতের সাহায্যে আপনার নিতম্ব ও পিঠ ওপর দিকে তুলুন। এবার পায়ের পাতা মাথার পেছনে মাটিতে রাখার চেষ্টা করুন। হাত দিয়ে পেছন থেকে প্রেসার দিতে পারেন। যদি প্রয়োজন না হয় তবে হাত মাটিতে রাখুন। চোখ বন্ধ করুন। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখুন। এভাবেই অপেক্ষা করুন যতক্ষণ আপনি পারবেন। আবার লম্বা করে শ্বাস নিন এবং শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে আগের অবস্থানে চলে আসুন। শবাসনে বিশ্রাম করুন কিছুক্ষণ। আবার পূর্ণহলাসন শুরু করুন এভাবে ৩-৫ রাউন্ড করুন।
উপকারিতা:
. মাথা ব্যাথা ও সাইনাসের সমস্যা দূর করতে সাহায্য করে।
. থাইরয়েড, গলা, ফুসফুস ও পেটের সমস্যা দূর করতে সাহায্য করে।
. মেনোপজ, বন্ধ্যাত্ব, দূর করতে সাহায্য করে।
. ব্লাড সার্কুলেশন সিস্টেমকে উন্নত করে।
. পায়ের পেশীকে শক্তিশালী করে।
. পেটের চর্বি কমাতে সাহায্য করে।
. ওজন কমাতে সাহায্য করে।
. পেট সংক্রান্ত সমস্যা দূর করে।
. পেটের ভিতরের অঙ্গপ্রত্যঙ্গকে সচল রাখে।
. কোষ্ঠকাঠিন্য দূর করে।
সতর্কতা:
. যারা যেকোনো ধরনের কার্ডিয়াক সমস্যায় ভুগছেন তারা এই আসন এড়িয়ে চলুন।
. যাদের ব্যাকপেইন ও হাই ব্লাড প্রেসারের সমস্যা আছে তারাও এই আসন এড়িয়ে চলুন।
ইয়োগা কি?
ইয়োগা বা যোগব্যায়াম একটি শাস্ত্রীয় কৌশল। যা পাঁচ হাজার বছরেরও পুরনো। প্রাচীন ভারতীয় উপমহাদেশের মুনি-ঋষিরা তাদের স্বাস্থ্য ঠিক রাখা এবং দীর্ঘজীবনের জন্য বিভিন্ন কলাকৌশল আবিষ্কার বা আয়ত্ত করেন। প্রায় ৪০০ বছর আগে সর্বপ্রথম ঋষি পতঞ্জলি কিছু আসনের কথা বলেন এবং এগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। পরে ধীরে ধীরে এই কলাকৌশল ছড়িয়ে পড়ে পৃথিবীর সর্বত্র। উনবিংশ ও বিংশ শতাব্দীর দিকে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় ‘পতঞ্জলিআসনা’ নামে গ্রন্থটি ছড়িয়ে পড়ে। পরবর্তীতে আরো অনেকেই যোগব্যায়াম এর ওপর বেশকিছু গ্রন্থ রচনা করেন।
‘ইয়োগা’ শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে ‘যুবক’ বা ‘যৌবন’। অর্থাৎ মানুষের দেহ ও মনের যৌবন ধরে রাখার কৌশল। এটা নিয়ে অনেকে অনেক রকম মতামত প্রকাশ করেছেন। কেউ বলেছেন আত্মা বা মন ও শরীরকে একত্র করার কৌশলকে ইয়োগা বা যোগ বলে।
প্রতিদিন নতুন নতুন ইয়োগা আসন ও আসনের উপকারিতা সম্পর্কে জানার জন্য পরিবর্তন ডটকমের সঙ্গে থাকুন।
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
